Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

অংশের অর্থাৎ সহবাসের শারীরিক আনন্দকে নিছক শারীরিক আনন্দের পর্যায়ে না রেখে এ আয়াতে তাকে উচ্চতর পর্যায়ে উন্নীত করা হয়েছে। বস্তুত দাম্পত্য সম্পর্কে যৌন সংগম চূড়ান্ত লক্ষ্য নয় বরং লক্ষ্য অর্জনের উপায় মাত্র । জীবনের সম্প্রসারণ ও বংশধর বৃদ্ধি এর অন্যতম লক্ষ্য । আর এরপর এইসব কিছুকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা এর চূড়ান্ত লক্ষ্য । খতুকালে সংগম পাশবিক আনন্দ হয়তো দিতে পারে, তবে এই সময় সংগম নারী ও পুরুষ উভয়ের স্বাস্থ্যগত ক্ষতি অনিবার্ষ- এবং এ দ্বারা বৃহত্তর লক্ষ্য ও অর্জিত হয় না। উপরস্তু ওই সময়ে মানুষের পরিচ্ছন্ন জন্মগত স্বভাব সংগমবিমুখ থাকে । কেননা জন্মগত স্বভাব সব সময় প্রাকৃতিক নিয়ম অনুসরণ করেই চলে । এই নিয়ম স্বভাবতই মানুষকে এমন অবস্থায় সংগম করতে নিষেধ করে। পবিভ্রাবস্থায় সংগম স্বাভাবিক আনন্দও দেয়, আবার তাতে প্রাকৃতিক লক্ষ্যও অর্জিত হয়। এ জন্যে প্রশ্নের জবাবে এ কাজটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, স্ত্রীরা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যেও না।" এ নিষেধাজ্ঞার পর আর এ ক্ষেত্রে বিশৃংখলা ও নৈরাজ্যের অবকাশ থাকে না, অবকাশ থাকে না লাগামহীন প্রবৃত্তির লালসা চরিতার্থ করার ও বিকৃতির । ব্যাপারটা পুরোপুরি আল্লাহর বিধানের আওতায় এসে যায়। তাই এটি আল্লাহর বিধান ও তার নির্দেশিত সীমারেখার অধীন। বলা হয়েছে- “অতপর যখন তারা পবিত্র হয়ে যাবে, তখন আল্লাহ তায়ালা যেভাবে আদেশ দিয়েছেন সেভাবে তাদের কাছে এসো ।' অর্থাৎ যখন সন্তান উৎপাদনের সম্ভাবনা ও পবিত্র পরিচ্ছন্ন অবস্থা আসবে, তখনই এসো । কেননা নিছক কাম লালসা চরিতার্থ করা দাম্পত্য সম্পর্কের উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো, পৃথিবীতে জীবনের বিস্তার ঘটানো এবং আল্লাহর বরাদ্দকৃত সন্তান লাভে সচেষ্ট হওয়া। আল্লাহ তায়ালা সকল ধরনের সুন্দর, পবিভ্র, পরিচ্ছন্ন জিনিষকে হালাল করেন । এই হালাল জিনিস উপার্জন করাই মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য । শুধুমাত্র নিজের মনে যা চায়, তাই উপার্জন করা তার কাজ নয়। আল্লাহ তায়ালা তার বান্দাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেন, তা তাদেরকে পবিত্র করার জন্যেই করেন। আর তিনি ভূল করার পর তাওবাকারী ও ক্ষমাপ্রার্থীদেরকে পছন্দ করেন। তাই বলা হয়েছে, “আল্লাহ তায়ালা তাওবাকারীদের পছন্দ করেন এবং পবিব্রতাকামীদেরকেও পছন্দ করেন ।' এই পৃতপবিত্র প্রেক্ষাপটে দাম্পত্য সম্পর্কের এমন একটি দিকের ছবি অংকন করা হয়েছে, যা উক্ত প্রেক্ষাপটের সাথে সংগতিপূর্ণ এবং সুসমন্বিত, বলা হয়েছে- “তোমাদের স্ত্রীরা তোমাদের জন্যে শস্যক্ষেত। তাই তোমাদের শস্যক্ষেতে যেভাবে ইচ্ছা আসো?" এই সুশ্্ বক্তবের মধ্য দিয়ে এই মর্মে ইংগিত দেয়া হয়েছে যে, স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক এই দিক দিয়ে একটা প্রাকৃতিক সম্পর্ক । সেই সাথে এ সম্পর্কের উদ্দেশ্য ও লক্ষ্য কি তাও ফুটিয়ে তোলা হয়েছে। হা, তাই বলে স্বামী স্ত্রীর সম্পর্কের সকল দিক এর আওতাভুক্ত নয়। স্বামী স্ত্রীর সম্পর্কের অন্যান্য দিক কোরআনের অন্যান্য জায়গায় পূর্বাপর বক্তব্যের সাথে সংগতি রেখে উল্লেখ করা হয়েছে। যেমন “সূরা বাকারায়' ইতিপূর্বে বলা হয়েছে, স্ত্রীরা তোমাদের জন্যে পোশাক এবং তোমরা তাদের জন্যে পোশাক ।” ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।