Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

ও দুর্বলতার কারণে সে ইসলাম থেকে বিচ্যুত হয়ে যেতে পারে । তাছাড়া তার ছেলে মেয়েরা তার স্বামীর নামেই পরিচিত ও তার ধর্মেই দীক্ষিত হবে । অথচ সর্বাবস্থায় ইসলামের প্রাধান্য বজায় রাখা জরুরী । এ ছাড়া এমন কিছু বাস্তব সমস্যাও থাকতে পারে, যার দরুন মুসলিম পুরুষের কেতাবধারী ইহুদী বা খৃষ্টান) নারীর সাথে বিয়ে মূলত বৈধ হওয়া সত্তেও মাকরূহ হয়ে যাবে । হযরত ওমর (রা.) এরূপ পরিস্থিতিতে এ কাজ অপছন্দ করেছিলেন। আল্লামা ইবনে কাসীর স্বীয় তাফসীরে বলেছেন, “আবু জীফর ইবনে জরীর (র.) বলেছেন যে, কেতাবী নারীদের বিয়ে সর্বসম্মতভাবে (এজমা) বৈধ হওয়া সত্তেও হযরত ওমর (রা.) তা অপছন্দ করতেন। কেননা এতে মুসলিম পুরুষরা মুসলিম নারীদেরকে এড়িয়ে চলার প্রবণতায় আক্রান্ত হতে পারে কিংবা অন্যান্য ক্ষতিকর ফলাফল দেখা দিতে পারে ।' বর্ণিত আছে যে, হযরত হোযায়ফা এক কেতাবী মহিলাকে বিয়ে করলে হযরত ওমর (রা.) তাকে লিখলেন, “ওকে ছেড়ে দাও । হযরত হোযায়ফা তাকে জবাবে লিখলেন, আপনি কি মনে করেন যে, সে আমার জন্যে নিষিদ্ধ, তাহলে তাকে ছেড়ে দেবো? হযরত ওমর (রা.) জবাব দিলেন, “তাকে নিষিদ্ধ মনে করি না, কিন্তু আমার আশংকা হয় যে, তোমরা এভাবে মোমেন নারীদেরকে তাদের ওপর ক্ষেপিয়ে তুলবে ।' অন্য রেওয়ায়াতে আছে যে, হযরত ওমর (রা.) বললেন, “মুসলিম পুরুষ খৃষ্টান নারীকে বিয়ে করলে মুসলিম নারীর কী হবে? আজকাল আমরা দেখতে পাচ্ছি যে, এ জাতীয় বিয়েগুলো মুসলিম পরিবারে মারাত্মক প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে। বাস্তবিকপক্ষে এ কথা অস্বীকার করা যায় না যে, ইহুদী, খৃষ্টান বা ধর্মহীনা সতী স্বীয় পরিবার ও সন্তানদের ওপর নিজের ছাপ রাখে এবং এমন একটা বংশধর জন্ম দেয়, যা ইসলামের সাথে ন্যুনতম সম্পর্ক বজায় রাখে । বিশেষত আমাদের বর্তমান সময়কার জাহেলী সমাজে এটা আরো বেশী বিপজ্জনক। এ সমাজকে ইসলামী সমাজ নামে আখ্যায়িত করাও প্রকৃতপক্ষে এই নামের অপপ্রয়োগের পর্যায়ে পড়ে। এ সমাজ ইসলামের সাথে নিছক বাহ্যিক সম্পর্ক রাখে । এর ওপর যদি ইহুদী বা খৃষ্টান কোনো মহিলা বৌ হয়ে আসে তাহলে সে এ টুকুও শেষ করে দেবে। ০যীন জীবল ও তান ক্চিছু নীতিমাতা এরপর ২২২ ও ২২৩ নং আয়াতে স্বামী স্ত্রীর যৌন জীবন সম্পর্কে কিছু নীতিমালা তুলে ধরা হয়েছে। হে নবী, লোকেরা তোমার কাছ থেকে জানতে চাইবে (মহিলাদের মাসিক) খতু কালীন সময়ে (তাদের সাথে দৈহিক মিলন) সম্পর্কে তুমি তাদের বলো, (আসলে) এই (সময়টা) হচ্ছে একটি অসুস্থ অপবিত্র ও অসুবিধাজনক অবস্থা, কাজেই (প্রতিটি কাজের ব্যাপারেই ভালো করে এ কথাটা) জেনে রাখবে যে, (জীবনের শেষে একদিন) তোমাদের সবাইকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে । (হা যারা যারা এই সাক্ষাতের দিনকে বিশ্বাস করেছে এমন সব) বিশ্বাসীদের তুমি (আমার পক্ষ থেকে অগণিত পুরস্কারের) সুসংবাদ দান করো । আয়াত ২২২-২২৩ দাম্পত্য সম্পর্ককে উন্নততর ও মহত্তর পর্যাঁয়ে উন্নীত করার জন্যে এটি আর একটি মনোযোগ আকর্ষণীয় বক্তব্য । দাম্পত্য সম্পর্কের যে অংশটি দেহের সাথে সবচেয়ে প্রবল সম্পর্ক রাখে, সেই ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।