Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এখানে একই বক্তব্য ভিন্নভাবে পুনরাবৃত্তি করা হয়েছে। এর উদ্দেশ্য প্রথমোক্ত বক্তব্যকে আরো দৃঢ় করা । উভয় নিষেধাজ্ঞার কারণ একই আর তা হচ্ছে, “ওরা দোযখের দিকে ডাকে । আর আন্নাহ তায়ালা ডাকেন বেহেশত ও ক্ষমার দিকে ।' বস্তুত এ দুটি পথ সম্পূর্ণ ভিন্ন ও বিপরীতমুখী । দুটি ডাক বা আহবানও পরস্পর বিরোধী । কাজেই যে পরিবারের ওপর গোটা জীবন নির্ভরশীল, তাতে এই পরস্পর বিরোধী দুটি পক্ষ কিভাবে মিলিত হতে পারে । মোশরেক নারী ও পুরুষদের পথ দোযখ অভিমুখী । তাদের আহবানও দোযখ অভিমুখী । আর মোমেন নারী ও পুরুষদের পথ আল্লাহ তায়ালা অভিমুখী । আর আল্লাহ তায়ালা ডাকেন বেহেশত ও ক্ষমার দিকে । সুতরাং তাদের আহবান আর আল্লাহর আহবানে আকাশ আর পাতালের ব্যবধান । এখানে প্রশ্ন জাগতে পারে যে, মোশরেক নারী ও পুরুষরা কি বাস্তবিকই দোযখের দিকে ডাকে? আসলে এটাই বাস্তব সত্য এবং আয়াতের বর্ণনায় এটিকে সংক্ষেপে তুলে ধরা হয়েছে। শুরু থেকেই কুফুর ও শেরেককে দোযখের দিকে আহবান হিসাবে চিত্রিত করা হয়েছে, কেননা এর পরিণতি দোযখ । পক্ষান্তরে আল্লাহ তায়ালা ধ্বংসাত্মক আহবান থেকে সতর্ক করে থাকেন । তিনি তার আয়াতগুলোকে স্পষ্টভাবে তুলে ধরেন, যাতে লোকেরা শিক্ষা গ্রহণ করে । যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করে না এবং কাফেরদের আহবানে সাড়া দেয়, সেই নিন্দিত ও ধিকৃত। এখানে উল্লেখ করা দরকার যে, আকীদার পার্থক্য সত্তেও আল্লাহ তায়ালা মুসলমান পুরুষের ওপর ইহুদী বা খৃষ্টান নারীর বিয়ে হারাম করেননি । কারণ মোশরেক ও আহলে কেতাবের মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহ তায়ালা সম্পর্কে মূল আকীদা বিশ্বাসে মুসলমান ও ইহুদী খৃষ্টানরা একমত ৷ কেবলমাত্র বিস্তারিত ব্যাখ্যায় মতপার্থক্য রয়েছে। তবে যে খৃষ্টান বা ইহুদী নারী ত্রিত্ববাদে বিশ্বাসী এবং হযরত ঈসাকে বা হযরত ওযায়েরকে আল্লাহ তায়ালা বা আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে, তার ব্যাপারে ফকীহদের মতভেদ রয়েছে। সে নিষিদ্ধ মোশরেক নারী, না কেতাবধারী নারী বলে গণ্য হবে, তা নিয়ে দ্বিমত রয়েছে। যদি কেতাবধারী নারী বলে গণ্য হয় তাহলে “সূরা মায়েদার' সংশ্লিষ্ট আয়াত “আজ তোমাদের জন্যে তোমাদের পূর্বে কেতাবপ্রাপ্ত সতী নারীরা বৈধ হলো । তদঅনুসারে তাকে বিয়ে করা বৈধ হবে । অধিকাংশ ফকীহদের মতে এ ধরনের কেতাবী নারীও বৈধ । কিন্তু আমি এ ধরনের নারীকে বিয়ে করা সম্পর্কে যারা অবৈধ বলেন, তাদের বক্তব্যকেই অগ্রগণ্য মনে করি। ইমাম বোখারী বর্ণিত হাদীসে হযরত ইবনে ওমর রো.) বলেন, 'হযরত ঈসাকে “রব' বা খোদা বলার চেয়ে বড় কোনো শেরেক আছে বলে আমার জানা নেই ।' তবে কোনো ইহুদী বা খৃষ্টান পুরুষ কর্তৃক কোনো মুসলিম মহিলার বিয়ে সম্পূর্ণরূপে নিষিদ্ধ । কেননা এ ব্যাপারটা বাস্তবতার দিক দিয়ে মুসলমান পুরুষ কর্তৃক অ-মোশরেক ইহুদী বা খৃষ্টান মহিলাকে বিয়ে করার থেকে ভিন্ন ধরনের । এ জন্যে এর বিধানও ভিন্ন। ইসলামী শরীয়ত অনুসারে সন্তানরা তাদের পিতার নামে পরিচিত হয়ে থাকে এবং একমাত্র স্ত্ীই স্বামীর সংসারে ও তার যৌথ পরিবারে এবং তার যমীতে স্থানাত্তরত হয়ে থাকে । সুতরাং.কোনো মুসলমান কোনো কেতাবধারী (অ-মোশরেক) নারীকে বিয়ে করলে সে স্বামীর পরিবারে চলে যায় এবং ওই স্ত্রীর গর্ভজাত সন্তানরা সেই স্বামীর নামেই পরিচিত হয়। তাই এক্ষেত্রে ইসলামই দাম্পত্য সম্পর্কে প্রাধান্য বিস্তার করে। পক্ষান্তরে কোনো ইহুদী বা খৃষ্টান পুরুষের সাথে মুসলিম নারীর বিয়ে হলে ঠিক এর বিপরীত অবস্থা দেখা দেয়। মহিলা নিজ পরিবার থেকে দূরে অবস্থান করে । এই বিচ্ছিন্ন অবস্থান ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।