পরে যখন আল্লাহ তায়ালা মুসলিম সংগঠনের জন্যে মদীনায় স্বাধীনভাবে বসবাসের সুযোগ দেয়ার সিদ্ধান্ত দিলেন এবং তাদের চিস্তাগত ও আদর্শগত স্বাতন্ত্র যেমন অর্জিত হয়েছে, তেমনি সামাজিক ও রাষ্ট্রীয় স্বাতন্ত্রও দান করার ইচ্ছা করলেন। তখন এই লক্ষ্যে নতুন করে সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক কর্মকান্ড শুরু হলো এবং এ আয়াত নাধিল হলো। এ আয়াত নাযিল হয়ে মুসলমান ও মোশরেকের মধ্যে বিয়ে নিষিদ্ধ করে দিলো । তবে ইতিমধ্যে যেসব বিয়ে সংঘটিত হয়েছিলো, তা ষষ্ঠ হিজরীতে “হোদায়বিয়াতে” সূরা আল মোমতাহেনার নিম্নোক্ত আয়াত নাঘিল হওয়ার সময় পর্যস্ত বৈধ ছিলো । এ আয়াত নাধিল হওয়ার পর ওগুলোও বাতিল হয়ে যায়, 'হে মোমেন ব্যক্তিরা! তোমাদের কাছে যখন মোমেন নারীরা হিজরত করে চলে আসবে, তখন তাদেরকে পরীক্ষা করবে । যদি নিশ্চিত হও যে তারা মোমেন, তাহলে তাদেরকে আর কাফেরদের কাছে ফেরত পাঠিও না। মোমেন নারীরা এখন আর তাদের জন্যে বৈধ নয় এবং কাফের পুরুষরাও এখন আর মোমেন নারীদের জন্যে বৈধ নয়। “আর তোমরা কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না।' মুসলিম পুরুষ কর্তৃক মোশরেক নারীকে এবং মোশরেক পুরুষ কর্তৃক মুসলিম নারীকে বিয়ে করা নিষিদ্ধ হয়ে গেলো । এর অর্থ দীড়ালো এই যে, যে দুটি মন একই আকীদা ও আদর্শে বিশ্বীসী নয়, সে দুটি মনকে বিয়ে দ্বারা এক্যবদ্ধ করা সম্ভব নয়। এরূপ পরিস্থিতিতে বিয়ে একটা দুর্বল ও অচল বন্ধন হয়ে পড়ে । এই দুটি হৃদয় আল্লাহর ব্যাপারে একমত নয় এবং তার বিধানের ব্যাপারেও তাদের জীবনের মিল নেই। যেহেতু আল্লাহ তায়ালা মানুষকে সম্মানিত জীব হিসাবে সৃষ্টি করেছেন এবং তাকে ইতর প্রাণীর উর্ধে স্থান দিয়েছেন, তাই তাঁর ইচ্ছা যে, এই বন্ধন নিছক জৈবিক কামনা ও কাম প্রবৃত্তি চরিতার্থ করার বন্ধনে পরিণত না হোক । তিনি চেয়েছেন যে, এ বন্ধনটি এতো উচ্চস্তরের হোক যেন তা আল্লাহর সাথে এর সম্পর্ক গড়ে তোলে এবং এই বন্ধনের সাথে আল্লাহর ইচ্ছা ও আল্লাহর বিধানকে সংযুক্ত করার মাধ্যমে জীবনের অগ্রগতি ও পবিত্রতা নিশ্চিত করে। এ জন্যেই অকাট্য ও দ্যুর্থহীন ভাষায় চূড়ান্ত নিষেধাজ্ঞা উচ্চারিত হয়েছে মোশরেক নারীদেরকে বিয়ে করার বিরুদ্ধে, যতক্ষণ তারা মোমেন না হয়। মোমেন হয়ে গেলে ব্যবধানটি ঘুচে যায়। অন্তর দুটি আল্লাহর সাথে মিলিত হয় এবং দু'জন মানব মানবীর মধ্যকার সম্পর্ক নিখুত নিষলুষ ও বিপদমুক্ত হয়। ইসলাম গ্রহণের নতুন চুক্তি দ্বারা ওই চুক্তি মযবুত ও শক্তিশালী হয়। বলা হয়েছে, 'মোমেন দাসী (সন্ত্ান্ত) মোশরেক নারী অপেক্ষা অনেক ভালো, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে।' নিছক জৈবিক কামনা থেকে যে মুগ্ধতা জন্মে, তাতে উচ্চতর মানবীয় আবেগ অনুভূতির স্থান থাকে না এবং তা দেহ ও স্নায়ুর সিদ্ধান্তের চেয়ে উন্নত ও মহৎ কিছু নয়। আসলে দেহের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য অধিকতর মূল্যবান ও তার প্রভাব অধিকতর গভীর । এমনকি মুসলিম নারী যদি বাঁদীও হয় তথাপি ইসলামের সাথে সম্পর্কের কারণে সে স্ন্বা্ত মোশরেক নারীর চেয়েও মর্যাদাসম্পন্ন হয়ে থাকে। যারা রিচ র্রিনত রা সর্বশ্রেষ্ঠ সম্পর্কে পরিণত হয় । এরপর বলা হয়েছে, 'মোশরেক পুরুষদেরকে বিয়ে করো না, যতক্ষণ না তারা মোমেন হয়। একজন মোমেন ভূত্য (বনেদী) মোশরেক পুরুষের চেয়ে অনেক উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে থাকে ।' ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।