Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

সামাজিক রীতিনীতির তুলনা করে, তখন সে উভয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান দেখতে পায় । অনুরূপ বিস্তর ব্যবধান সে দেখতে পায় যখন পাশ্চাত্যে ও প্রাচ্যে প্রগতির ধ্বজাধারী আধুনিক জাহেলিয়াতকে উক্ত ইসলামী বিধানের সাথে তুলনা করে। এরূপ তুলনা করার পর সে অনুভব করতে পারে আল্লাহ তায়ালা মানব জাতির জন্যে এই বিধান মনোনীত করার সময় তাদেরকে কতো সম্মান, মর্যাদা ও সুখ-শান্তি দিতে চেয়েছেন। বিশেষত নারীরা বুঝতে পারে এ বিধানে তাদের জন্যে কতো সম্মান ও মর্যাদা সংরক্ষন করা হয়েছে। ইসলামের বিধানে নারীকে দেয়া এই সুস্পষ্ট গুরুত্ব ও মর্যাদা উপলব্ধি করার পর যে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন নারীর মন স্বতস্ফূর্তভাবে আল্লাহর ভালোবাসায় মাতোয়ারা হয়ে ওঠে । উল্লেখিত আয়াতগুলোর বিষয়বস্তু সম্পর্কের এই সাধারণ আলোচনার পর এবার আয়াতগুলোর বিস্তারিত ব্যাখ্যায় মনোনিবেশ করবো । মোশরেকদের মেয়েদের বিবাহ করা হারাম। ২২১ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, তোমরা কখনো কোনো মোশরেক নারীদের বিয়ে করো না, (হা) তারা যদি আল্লাহর হ্বীনের ওপর ঈমান আনে (তবে বিয়ে করতে পারো, মনে রাখবে) নিদর্শনসমূহকে মানুষদের কাছে স্পষ্ট করে বর্ণনাও করেন, যাতে করে তারা এ থেকে নিজেদের জন্যে উপদেশ গ্রহণ করতে পারে। শান বিবাহেক ন্িধান বিয়ে হচ্ছে দু'জন মানুষের মধ্যে সংযোগ স্থাপনকারী এবং দু'জন মানুষের মাঝে যে ব্যাপকতর ভাবের আদান প্রদান হয়ে থাকে, তার সংরক্ষণকারী গভীরতম, দৃঢ়তম ও স্থায়ী বন্ধন। এ জন্যে উভয়ের হৃদয়ের এমন একটা গ্রস্থীতে মিলিত হওয়া চাই, যা কখনো খোলে না বা বিছিন্ন হয় না। আর উভয়ের হৃদয়ের মিলিত হওয়া ও এক্যবদ্ধ হওয়ার জন্যে এমন একটি মত ও পথ অপরিহার্য, যার ওপর উভয়ের মনের বিশ্বাস ও প্রত্যয় জন্মে। এ ধরনের মত ও পথ ধর্মীয় বিশ্বাস ছাড়া আর কিছু হতে পারে না। কেননা ধময়ি আকীদা বিশ্বাস হচ্ছে মানুষের মন জয়কারী, মানুষের মনের ওপর প্রভাব বিস্তারকারী, তার ভাবাবেগকে নিয়ন্ত্রণকারী, তার অন্তরের আকর্ষণ ও প্রতিক্রিয়াকে সুনির্দিষ্ট বূপদানকারী সবচেয়ে প্রশস্ত ও সবচেয়ে গতীর মত ও পথ । ধর্মীয় আকীদা বিশ্বাস মানুষের সমগ্র জীবনের পথ নির্ণয় করে দেয়। এ কথা সত্য যে, আকীদা বিশ্বাস মানব মনে সুপ্ত থাকায় এবং তার কোনো গতিবিধি বা নড়াচড়া দৃশ্যমান না হওয়ায় অনেকে প্রতারিত হয়ে থাকে । তারা এরূপ ভুল ধারণায় আক্রান্ত হয় যে, আকীদা বিশ্বাস একটা সাময়িক অনুভূতি মাত্র, যার বিকল্প হিসাবে বিভিন্ন দার্শনিক ধ্যান-ধারণা ও সামাজিক মতবাদকে গ্রহণ করে নিলে তার আর প্রয়োজন থাকে না, কিন্তু এটা একেবারেই ভ্রান্ত ধারণা । মানুষের মনের প্রকৃত স্বরূপ ও তার বাস্তব বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা কম থাকা এবং মানুষের মন ও তার স্বভাব প্রকৃতির বাস্তবতাকে অবজ্ঞা করার কারণেই এ ধারণার সৃষ্টি হয়ে থাকে। মুসলিম জাতির যে প্রথম প্রজন্মটি মক্কায় অবস্থান করছিলো, তাদের মন-মগযে আকীদা বিশ্বাস ও চিন্তার দিক দিয়ে যেরূপ আমূল পরিবর্তন সাধিত হয়েছিলো এবং মক্কার মুসলিম সমাজ থেকে তাদের চিন্তাগত দিক দিয়ে যেরূপ বিচ্ছিন্নতা সংঘটিত হয়েছিলো । মক্কায় সেরূপ পরিপূর্ণ ও চূড়ান্ত বিচ্ছিন্নতা সামাজিকভাবে অর্জন করা তাদের পক্ষে সম্ভব ছিলো না। সেখানকার পরিবেশ তাদেরকে এর সুযোগ দিচ্ছিলো না। কেননা সামাজিক পরিস্থিতি ও পরিবেশ অনুকূল হতে যথেষ্ট সময় লাগে এবং এ জন্যে দীর্ঘস্থায়ী সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক তৎপরতার প্রয়োজন হয়ে থাকে। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।