Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এ বিধিসমূহের লক্ষণীয় বৈশিষ্ট্য এই যে, তা একদিকে যখন আল্লাহর এবাদাতের নমুনা তুলে ধরে, এবাদাতের পরিবেশ ও আবহ সৃষ্টি করে । তখন তারই পাশাপাশি তা বাস্তব জীবনের কোনো দিক ও বিভাগ সম্পর্কেও উদাসীন হয় না, মানুষের স্বভাব ও প্রকৃতির দাবী ও চাহিদাকে অবহেলা করে না এবং এই পার্থিব জীবনের কোনো বাস্তব প্রয়োজনকে অবজ্ঞা করে না, অপূর্ণ ও রাখে না। ইসলাম মানুষের জন্যেই আইন রচনা করে ফেরেশতার জন্যে নয়, কোনো স্বপ্নের জগতের বাসিন্দাদের জন্যেও নয়। তাই সে তার আদেশ নিষেধ ও বিধিবিধান দ্বারা তাকে যত উচ্চ এবাদাতের অংগনে উন্নীত করুক না কেন, সে যে মানুষ, সে কথা সে কখনো ভোলে না। সে এ কথাও ভোলে না যে, তার এবাদাত মানুষের উপযুক্ত এবাদাতই হবে- অন্য কিছু নয়। মানুষের মধ্যে নানারকমের আবেগ, উচ্ছাস, আকর্ষণ ও টান রয়েছে। তার ভেতরে নানা দুর্বলতা ও অক্ষমতা থাকবে । তাদের ভেতরে নানারকমের প্রয়োজন ও চাহিদা, প্রতিক্রিয়া, আবেগ উদ্দীপনা, পরিচ্ছন্নতা ও মলীনতা ইত্যাদি থাকবে। ইসলাম এইসব কিছুর প্রতি দৃষ্টি রাখে এবং এইসব কিছুকে সে সামগ্রিকভাবে এবাদাতের পরিচ্ছন্ন পথে টেনে নিয়ে যায়। কোনো বলপ্রয়োগ ও কৃত্রিমতার আশ্রয় নিয়ে তাকে আলোর পথে নিয়ে যায় না। ইসলাম তার সমগ্র জীবন পদ্ধতি মানুষকে মানুষ বিবেচনা করেই গড়ে তোলে । এ জন্যে ইসলাম “ইলাকে' বৈধ করেছে। “ইলা” অর্থ একটা নির্দিষ্ট মেয়াদের জন্যে স্ত্রী সহবাস না করার শপথযুক্ত প্রতিজ্ঞা । অবশ্য এটিকে বৈধকরণেও এর মেয়াদকে অনধিক চার মাসের মধ্যে সীমিত করেছে । ইসলাম তালাকেরও অনুমতি দেয় এবং তার জন্যে আইন ও বিধি রচনা করে। এর পাশাপাশি সে দাম্পত্য ও পারিবারিক সম্পর্কে দৃঢ় ও অটুট করার এবং এই সম্পর্ককে এবাদাতের পর্যায়ে উন্নীত করার যথাসাধ্য চেষ্টা চালায়। এই ভারসাম্য ইসলামী পারিবারিক ব্যবস্থাকে অত্যন্ত মহৎ এবং মানবীয় শক্তি সামর্থের মধ্যে সর্বোত্তম আদর্শ ব্যবস্থায় পরিণত করে। আর এর উদ্দেশ্যও একমাত্র মানুষেরই কল্যাণ ও স্বার্থ সংরক্ষণ । এ বিধান মানুষের স্বভাব প্রকৃতি ও মেযাজের পক্ষে সহজতর । নারী ও পুরু উভয়ের জন্যে অত্যন্ত বিজ্ঞান সম্মতভাবে সহজ । পরিবারের ন্যায় মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান যখন সাফল্যের মুখ দেখলো না এবং সমাজের এই প্রাথমিক কোষটি যখন স্থীতিশীল হতে পারলো না, তখন সর্বজ্ঞ ও সর্বদরষ্টা আল্লাহ তায়ালা, যিনি মানুষের জ্ঞানের অগোচরে যা কিছু রয়েছে, তার সবই জানেন, তিনি চাননি যে এই নরনারীর মধ্যকার এই সম্পর্ক একটা কারাগারে পরিণত হয়ে যাক এবং তার মধ্যে তারা যতোই শ্বাসরুদ্ধকর অবস্থায় কষ্ট পাক, যতোই তা কন্টকময় ও অন্ধকারাচ্ছন্ন বদ্ধ খাচার রূপ নিক, তবু তা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায়ই অবশিষ্ট না থাকে । আল্লাহ তায়ালা চেয়েছিলেন পরিবার যেন একটা শান্তির নীড় হয়ে টিকে থাকে । কিন্তু সে লক্ষ্য যখন অর্জিত হলো না এবং একেবারেই স্বাভাবিক ও বাস্তবসম্মত কারণে দাম্পত্য জীবনে বনিবনা হলো না । তখন তাদের উভয়ের বিচ্ছিন্ন হয়ে গিয়ে পুনরায় অনুরূপ চেষ্টা চালানোই সর্বোত্তম পন্থা বিবেচিত হতে পারে। আর এই চরম ও সর্বশেষ ব্যবস্থাটিও গৃহীত হয় এই সম্মানিত প্রতিষ্ঠানটিকে বাঁচানোর অন্য সকল উপায় উপকরণ নিঃশেষ হয়ে যাওয়ার পর । এই সাথে এই উদ্দেশ্যে যাবতীয় আইনানুগ রক্ষাকবচ উদ্ভাবন করা হয়েছে যাতে স্বামী, স্ত্রী, দুগ্ধপোধ্য শিশু অথবা গর্ভস্থ সন্তান এদের কেউই ক্ষতিগ্রস্ত না হয়। বস্তুত এ হচ্ছে মানুষের জন্যে আল্লাহর রচিত ও প্রবর্তিত ব্যবস্থা । মানব জাতির জন্যে আল্লাহর মনোনীত এই বিধানের মূলনীতিসমূহ এবং ইসলামের প্রতিষ্ঠিত এই শান্তিপূর্ণ সমাজের সাথে যখন কোনো ব্যক্তি তৎকালীন অন্যান্য মানব সমাজ ও তাদের ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।