“তালাকপ্রাপ্তা মহিলারা প্রথা মোতাবেক ভরণ পোষণ পাওয়ার অধিকারী । খোদাভীরুদের কাছে এটা অবশ্য প্রাপ্য । আর সকল বিধির সাধারণ উপসংহার টানা হয়েছে এই বলে, “এভাবেই আল্লাহ তায়ালা তোমাদের জন্যে তার আয়াতসমূহ বিশ্লেষণ করেন যেন তোমরা বুঝতে পারো ।' মূলকথা এই যে, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানা উচিৎ। বিয়ের ক্ষেত্রে আল্লাহর হুকুম মানা, সহবাস ও সন্তান প্রজননে আল্লাহর হুকুম মানা । তালাক ও বিচ্ছেদে আল্লাহর হুকুম মানা, ইদ্দত পালন ও তালাক প্রত্যাহারে আল্লাহর আনুগত্য, ভরণ পোষণ প্রদানে আল্লাহর আনুগত্য, সদাচার ও সৌজন্যের সাথে স্ত্রীকে রাখা ও ন্যায়সংগতভাবে বিদায় করাতেও আল্লাহর হুকুম মানা, পণ বা ক্ষতিপূরণ নিয়ে তালাক দেয়ায় আল্লাহর হুকুম মানা, শিশুকে দুধ খাওয়ানো ও দুধ ছাড়ানোতে আল্লাহর হুকুম মানা । মোটকথা প্রতিটি কাজে আল্লাহর হুকুম মানা, তার আনুগত্য করা, তার এবাদাত ও দাসত্ব করা হচ্ছে এইসব বিধানের মূল প্রতিপাদ্য বিষয় । এ জন্যেই এ সব বিধির মাঝে ভীতিজনক অবস্থা ও শান্তিকালীন অবস্থার নামাযের বিধিও এসে গেছে। বলা হয়েছে, “সকল নামায সংরক্ষণ করো এবং মধ্যবর্তী নামাকেও সংরক্ষণ করো। আর আল্লাহর কাছে দোয়াকারী হিসাবে দীড়াও। যদি ভীতসন্ত্রস্ত হয়ে থাকো তাহলে পদব্রজে অথবা যানবাহনে চলত্ত অবস্থায় নামায পড়ো । যখন তোমরা বিপদমুক্ত হয়ে যাও, তখন আল্লাহকে স্মরণ করো, যেমন তিনি তোমাদের অজানা বিষয়গুলো জানিয়ে দিয়েছেন ।' এ বিধিটি পারিবারিক ও দাম্পত্য জীবনসংক্রান্ত বিধিমালার মাঝখানে এসেছে। এভাবে নামাযের এবাদাতকে বাস্তব জীবনের এবাদাতের সাথে একাকার করে ফেলা হয়েছে । এই যে উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেই অনুসারেই সম্পন্ন হয়েছে । আয়াতগুলোতে প্রকারান্তরে সুক্ধ্ভাবে এ কথাই বলা হয়েছে যে, এই সবই এবাদাত। এইসব কাজ কর্মে আল্লাহর হুকুম মানা আর নামাযে আল্লাহর হুকুম মানা একইরকম এবাদাত। মানুষের জীবন একটা একক ও অবিভাজ্য জিনিস এবং এর যে অংশেই আল্লাহর আনুগত্য করা হোক, তা সার্বিক ও সর্বাত্মক আনুগত্য । সকল আদেশ বা হুকুম আল্লাহর পক্ষ থেকেই আগত । আর আল্লাহর হুকুমই মানব জীবনের জন্যে মনোনীত আল্লাহর বিধান ।(১) (১) কোরআন শরীফের এই বিস্ময়কর আয়াতটির প্রকৃত রহস্য ও মর্ম আমি বেশ কিছুকাল যাবত উদ্ধার করতে পারিনি । তাই প্রথম সংস্করণে আমি বলেছিলাম, আমি স্বীকার করছি যে, এই জায়গাটিকে আমি দীর্ঘ সময় অপেক্ষা করেও এর মর্ম উদ্ধার করতে ব্যর্থ হয়েছি। তাই বলে জোড়া তালি দিয়ে ব্যাখ্যা করতে চাই না, আর কোনো কোনো তাফসীরে বলা হয়েছে যে, পারিবারিক বিধির মাঝখানে নামাযের আলোচনার অবতারণা দ্বারা নামাযের আদেশের গুরুত্ বুঝানো হয়েছে। কিন্তু এই ব্যাখ্যায় আমি সন্তুষ্ট হতে পারিনি । আমি বলেছি, তবে আমি সরল মনেই বলছি যে, যেটুকু মর্ম উপলবিদ্ধ করেছি তাতে পুরোপুরি সন্তুষ্ট নই। অন্য কোনো মর্ম উদ্ধার করতে পারলে দ্বিতীয় সংস্করণে তা বর্ণনা করবো । আর কোনো পাঠক যদি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারেন তবে আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো । তখন যে মর্ম উপলব্ধি করেছি তাতে আমি সন্তুষ্ট এবং এতে আমি পথের সন্ধান পেয়েছি। এ জন্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।-গ্রন্থকার বিলাল ২জ ৩০ ূ ূ ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।