“ওরা (অর্থাৎ মোশরেক বর ও কনেরা) দোযখের দিকে আহবান করে । আর আল্লাহ তায়ালা আহবান করেন বেহেশত ও তার অনুমোদনকৃত ক্ষমার দিকে, আর তিনি নিজের আয়াতগুলোকে মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করেন এই উদ্দেশ্যে, যেন তারা শিক্ষা লাভ করে।" ও দ্বিতীয় বিধিটি খতু চলাকালে স্ত্রী সহবাসের নিষেধাজ্ঞা সম্বলিত। এ.বিধি বর্ণনা করার পর একাদিক্রমে বেশ কয়েকটি মন্তব্য করা হয়েছে ।এতে সহবাসকে ও নর নারীর সম্পর্ককে নিছক ক্ষণস্থায়ী দৈহিক কামনা চরিতার্থ করার উপায় নয় বরং সেই তাৎক্ষণিক কামবাসনার চেয়ে অনেক উচ্চতর মানবিক ও মহত্তর উদ্দেশ্য সম্পন্ন একটা মানবিক কাজ বলে অভিহিত করা হয়েছে। এমনকি এ কাজকে নিছক মানুষের ব্যক্তিগত উদ্দেশ্য সিদ্ধির পর্যায়েও গণ্য করা হয়নি, বরং তার চেয়ে অনেক উচ্চতর কাজ বলে আখ্যায়িত করা হয়েছে। কোরআনের বক্তব্য অনুসারে এটা আল্লাহর এবাদাত ও তাকওয়ার মাধ্যমে মোমেনের চরিত্র নির্মল, পবিত্র ও কলুষমুক্ত করার ব্যাপারে আল্লাহর ইচ্ছার সাথে সংশ্লিষ্ট । আল্লাহ তায়ালা বলেন- স্ত্রীরা যখন খতু থেকে পবিত্র হবে, তখন তাদের কাছে আল্লাহ তায়ালা যেভাবে আদেশ দিয়েছেন সেইভাবে এসো । নিশ্চয়ই আল্লাহ তায়ালা তার দিকে প্রত্যাবর্তনকারীকে ও পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন । তোমাদের স্ত্রীরা তোমাদের জন্যে শস্য ক্ষেত। কাজেই যেমন ইচ্ছা তোমাদের শস্য ক্ষেতে এসো এবং নিজেদের জন্যে কিছু করে নাও। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে, তোমাদের তার সাথে সাক্ষাত অবধারিত । মোমেনদেরকে সুখবর দিয়ে দাও।' তৃতীয় বিধিটি হচ্ছে সাধারণভাবে শপথ করা বা কসম করা সংক্রান্ত । এ বিধিকে ইলা (্্রীদের কাছ থেকে দূরে থাকার শপথ) ও তালাকের বিধানের ভূমিকা হিসাবে উল্লেখ করা হয়েছে। এই বিধিকেও আল্লাহর সাথে ও আল্লাহর ভয়ের সাথে যুক্ত করা হয়েছে। অতপর এক জায়গায় মন্তব্য করা হয়েছে! “আল্লাহ তায়ালা সর্ববিষয় অবগত এবং সবকিছু শোনেন ।' অন্যত্র মন্তব্য করা হয়েছে, “আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও সহনশীল ।” চতুর্থ বিধিটি “ইলা” সংক্রান্ত, আর এ ব্যাপারে মন্তব্য করা হয়েছে, “শপথকারীরা যদি শপথ প্রত্যাহার করে তাহলে আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও দয়ালু। আর যদি তারা তালাক দিতে সংকল্প নেয়, তাহলে আল্লাহ তায়ালা সব কিছু শোনেন ও জানেন ।' পঞ্চম বিধিটি হলো তালাকপ্রাপ্ত নারীর ইদ্দত সংক্রান্ত । আর এর শেষে একাধিক মন্তব্য করা হয়েছে। যথা, “তালাকপ্রাপ্তা নারীদের জন্যে তাদের গর্ভে আল্লাহ তায়ালা যে সন্তান সৃষ্টি করেছেন তা লুকানো বৈধ নয়, যদি তারা আল্লাহ তায়ালা ও আখেরাতে বিশ্বাসী হয়ে থাকে' এবং "আন্লাহ তায়ালা পরাক্রমশালী ও প্রজ্ঞাবান।” ষষ্ঠ বিধিটি হলো তালাকের সংখ্যা এবং যাকে তালাক দেয়া হলো তার কাছ থেকে দেনমোহর ও খোরপোষ বাবদ দেয়া কোনো কিছু ফেরত নেয়া যায় কিনা- সে সংক্রান্ত । এ বিধির শেষে যে “তোমরা স্ত্রীদেরকে যা কিছু দিয়েছো তার কোনো কিছু ফেরত নেয়া তোমাদের জন্যে বৈধ নয়। তবে দম্পতি আল্লাহর সীমা বহাল রাখতে পারবে না বলে আশংকা করলে সে কথা স্বতন্ত্র । তোমরা যদি আশংকা করো যে, তারা উভয়ে আল্লাহর সীমা বহাল রাখতে পারবে না, তাহলে স্ত্রী ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।