এ জন্যে আমরা দেখতে পাই যে, ইসলামী সমাজ ব্যবস্থা পরিবারের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে এবং পরিবারের ওপর সে এতো গুরুত্ব দেয়, যা তার গুরুত্বপূর্ণ ভূমিকার সাথে সামঞ্জস্যপূর্ণ আর ইসলামের এই সমাজ ব্যবস্থার বদৌলতেই আল্লাহ তায়ালা মুসলমানদেরকে শান্তির মধ্যে প্রবেশ করাতে চান এবং তার আওতাধীন শাস্তির অংশীদার করতে চান। এ কারণেই কোরআনের বিভিন্ন সূরায় উক্ত পরিবার ব্যবস্থার বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য সম্পর্কে বেশ কিছু আলোচনা দেখতে পাওয়া যায়। আলোচ্য সূরা বাকারাও ওইসব সূরার অন্যতম । তিক শুক্পস্ত্বপুর্ণ পাক্িবান্সিক ওও স্বামাভিকি ন্বিশি আলোচ্য সূরার কিছু আয়াতে বিয়ে, দাম্পত্য আচরণ, তালাক, ইলা, ইদ্দত, খোরপোশ, শিশুকে দুধ খাওয়ানো, শিশুর লালন পালন ও সামাজিক সম্পর্কজনিত বিষয়সমূহ আলোচিত হয়েছে। তবে ফেকহ ও আইনের পুস্তকে যে রূপ এসব বিধি আলাদা আলাদাভাবে পাওয়া যায় এখানে সেভাবে পাওয়া যায় না। বরঞ্ঝ এখানে এসব বিধি এক ভিন্নতর পরিমন্ডলে আলোচিত হয়েছে। এই পরিমন্ডলে মানুষের মনে এরূপ অনুভূতির সঞ্চার হয় যে, মানব জীবনের জন্যে আল্লাহ তায়ালা যে বিধান রচনা করেছেন তার একটা গুরুত্বপূর্ণ স্তন্ত যেন তার সামনে উপস্থিত । যে মহান আকীদা বিশ্বাস থেকে ইসলামী জীবন ব্যবস্থার উদ্ভব হয়েছে, তার একটা গুরুত্পূর্ণ মূলনীতি যেন তার সামনে উপস্থাপিত। আর এই মূলনীতি যেহেতু সরাসরি মহান আল্লাহর সাথে, মানবজাতি সংক্রান্ত আল্লাহর ইচ্ছা ও প্রজ্ঞার সাথে এবং মানুষের জীবনকে গঠন করার লক্ষ্যে আল্লাহর পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট, তাই সে উপলব্ধি করে যে, সে নিজেও আল্লাহর সন্তোষ ও অসন্তোষ এবং পুরস্কার ও শাস্তির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ইসলামী আকীদা বিশ্বাসের সাথে ইতিবাচক কিংবা নেতিবাচকভাবে কার্যত অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ । আর প্রথম মুহূর্ত থেকেই মানুষ আল্লাহর এই বিধানের গুরুত্ব ও স্পর্শকাতরতাকে উপলব্ধি করে। সে অনুধাবন করে যে, এর প্রতিটি ছোট বড় বিধি আল্লাহর প্রত্যক্ষ মনোযোগ ও তত্বাবধানে রচিত এবং প্রতিটি খুঁটিনাটি বিধি আল্লাহর মানদন্ডে এক বিরাট ও মহৎ উদ্দেশ্যে নিবেদিত । সে আরো অনুভব করে যে, এ বিধান দ্বারা আল্লাহ তায়ালা মানব জাতির জীবনকে অত্যন্ত সুশৃংখলভাবে গড়ে তোলার দায়িত্ব স্বহস্তে গ্রহণ করেছেন এবং বিশেষভাবে মুসলিম উম্মাহর জন্যে যে গুরুতৃপূর্ণ দায়িত্ব ও ভূমিকা তিনি নির্ধারণ করেছেন তার উপযুক্ত করে তাকে গড়ে তুলতে চান। সুতরাং এ বিধানের ওপর হস্তক্ষেপ ও আগ্রাসন আল্লাহর ক্রোধ ও অসন্তোষের উদ্রেক করে এবং তার পক্ষ থেকে কঠোর শাস্তি অবধারিত করে তোলে । শরীয়তের এই বিধিসমূহ অত্যন্ত নিপুণভাবে ও বিশদভাবে আলোচিত হয়েছে। একটি বিধি ও তার সাথে সংশ্লিষ্ট সকল বিষয় আলোচনা সম্পন্ন হওয়ার আগে অপরটির আলোচনা শুরু করা হয়নি। অতপর প্রত্যেক বিধির শেষে এবং কখনো কখনো মাঝখানে উক্ত বিধির সামগ্রিক গুরুত্ ব্যাখ্যা করে মন্তব্য করা হয়েছে। এ সব মন্তব্য দ্বারা মানুষের বিবেককে জাত ও সচেতন করা হয়েছে, বিশেষত সেইসব নির্দেশের বেলায়, যার সাথে অন্তরের খোদাভীতি ও বিবেকের সচেতনতার সম্পর্ক রয়েছে। কেননা এই জাগরণ ও চেতনা সৃষ্টিকারী শাণিত মন্তব্য না করা হলে কোরআনের বিধিসমূহকে পাশ কাটানোর কৌশল উত্তাবন করা সম্ভবপর নয় । এ সব বিধির মধ্যে প্রথমটিতে মুসলমান পুরুষের সাথে মোশরেক নারীর এবং মোশরেক পুরুষের সাথে মুসলিম নারীর বিয়ে নিষিদ্ধ করা হয়েছে। আর এই বিধি ঘোষণা করার পর মন্তব্য করা হয়েছে এভাবে, ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।