এ দুটি অবস্থার যেটাই গ্রহণ করা হোক না কেন, যে কোনো অবস্থায় বুঝা গেলো এ সংক্রান্ত পূর্বেকার নির্দেশ নাকচ হয়ে যাওয়া এবং বিভিন্ন হুকুম আহকামের পরিবর্তন হওয়া, অথবা আয়াতসমূহ বদলে যাওয়া দ্বারা বুঝায় আসলে এগুলো হচ্ছে মোহাম্মদ (স.)-এর মনগড়া কাহিনী মাত্র। আমাদের অনেকের কাছে এই আক্রমণের ভাষাগুলো বড়ই কঠিন মনে হয়। কিছু কিছু মোসলমানদের অন্তরকেও এগুলো ভীষণভাবে আন্দোলিত করেছিলো এবং বিষয় সম্পর্কে কোরআনের কথাগুলোর পুনরাবৃত্তি সাধারণভাবে মুসলমানদের মনকে দারুণভাবে ঝাঁকিয়ে | তুলেছিলো, এই কারণে আল্লাহ তায়ালা জানালেন, 'আমি কোনো আয়াতকে নাকচ করিনি, বা ভুলেও যাইনি ।" এ বিষয়ে প্রথম পারাতে পূর্ণাংগ দুটি আলোচনা এসেছে বর্তমান আলোচনাতেও সেই কথার পুনরাবৃত্তি হচ্ছে। নিম্নে বর্ণিত ব্যাখ্যার মধ্যে যে গুরুত্বারোপ করা হয়েছে। যে বিস্তারিত বিবরণ এখানে এসেছে এবং যে সতর্কবাণী সেখানে উচ্চারণ করা হয়েছে তাতেও এ বিষয়ের ওপর কিছু ইংগীত পাওয়া যাবে ইনশাআল্লাহ । | কেবলা পল্িনরতলের ব্রহত্দত বর্তমান আলোচনায় আমরা কেবলা পরিবর্তনের রহস্য সম্পর্কে কিছু কথা বলতে চাই এবং নামায পড়ার জন্যে মুসলমানদের জন্যে কেনই বা একটি বিশেষ কেবলার প্রয়োজন ছিলো সে বিষয়ের ওপর কিছু আলোকপাত করতে চাই। অবশ্যই এটা সত্য কথা যে মুসলিম দলের ইতিহাসে এ ঘটনা অত্যন্ত গুরুত্ববহ এবং তাদের জীবনের জন্যে এটা একটি বিরাট প্রভাব বিস্তারকারী তথ্য । কেবলা পরিবর্তনের প্রথম ঘটনাটি হচ্ছে কাবা শরীফ থেকে মুখ ফিরিয়ে নিয়ে মাসজিদে আকসার দিকে মুখ করে নামায পড়ার বিষয়। এই প্রথম কেবলা পরিবর্তন ছিলো উম্মতে মোহাম্মাদীকে প্রশিক্ষণ দান করার উদ্দেশ্যে, এরশাদ হচ্ছে, যে কেবলার উপর তোমরা এতোদিন প্রতিষ্ঠিত ছিলে, আমি তা এ উদ্দেশ্যেই নির্ধারণ করেছিলাম যাতে করে আমি জেনে নিতে পারি যে, কে তোমাদের মধ্যে রসূলের অনুসরণ করে আর কে হেদায়াতের পথকে অবজ্ঞা করে। আরববাসী জাহেলিয়াতের যুগে বায়তুল হারাম কাবা শরীফকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতো এবং তারা এ ঘরকে তাদের জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে গণ্য করতো । তারপর ইসলাম যখন সবার অন্তরগুলোকে একান্তভাবে আল্লাহর দিকেই মনোনিবেশ করার জন্যে আহবান জানালো এবং অন্যান্য সব কিছুর সাথে সম্পর্কচ্ছেদ করার উপদেশ দিলো, চাইলো মানুষ একনিষ্ঠভাবে এবং সরাসরিভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করুক এবং আল্লাহ ব্যতীত যাবতীয় মত ও পথের ধ্বনি পরিত্যাগ করে একমাত্র আল্লাহর দাসত্ব বরণ করুক, এঁতিহাসিক, সংস্কৃতি গোত্রীয় সংস্কার এবং ভৌগোলিক জাতীয়তাবাদের যাবতীয় দাবী থেকে মুক্ত হয়ে একান্তভাবে আল্লাহর হাতেই নিজেকে সোপর্দ করুক, তখন তাদেরকে মাসজিদে হারাম থেকে সরিয়ে কেবলা হিসেবে বায়তুল মাকদেসকে সাময়িকভাবে গ্রহণ করার জন্যে ব্যবস্থা দিলো, যাতে করে তারা মনে প্রাণে জাহেলিয়াতের শেষ চিহ্টুকু ঝেড়ে মুছে ফেলতে পারে এবং জাহেলিয়াতের সাথে সম্পর্কিত সকল জিনিস থেকে মুক্ত হয়ে গিয়ে একান্তভাবে রসূল (স.)-এর অনুগত উম্মতে পরিণত হতে পারে, আর অন্য কোনো আকর্ষণ যেন তাদের ওপর প্রভাব ফেলতে না পারে। ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।