Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

ধরনের শিশু সদন উদ্ভাবনে উদ্যোগী হয়েছে। আল্লাহর সৃষ্টি করা স্বাভাবিক, ন্যায়সংগত ও সুষ্ঠু পারিবারিক ব্যবস্থার বিরুদ্ধে তারা যে ভ্রান্ত ও অরুচিকর সামাজিক বিপ্লব সৃষ্টি করে, তারই ফসল এইসব শিশু সদন। : তাছাড়া পাশ্চাত্যের ধর্মদ্বোহী জাহেলিয়াত কর্তৃক সংঘটিত বর্বরোচিত যুদ্ধ বিগ্রহের ফলে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন বিপুলসংখ্যক শিশু হস্তগত হওয়ায় কোনো কোনো ইউরোপীয় দেশ এ জাতীয় শিশু সদন স্থাপনে বাধ্য হয়। পাশ্চাত্য জাহেলিয়াত আজকাল যে পাশবিক মূর্তি নিয়ে যুদ্ধে লিপ্ত হয়, তা যুদ্ধরত সৈনিক ও নিরীহ বেসামরিক লোকজনের কোনো ভেদাভেদ ও বাছবিচার করে না । ফলে 'এ ধরনের পরিবারচ্যুত শিশুর সংখ্যা বেড়েই চলেছে এবং তাদের জন্যে শিশু সদন গড়তে হচ্ছে। শিশু সদনের প্রয়োজনীয়তা আরো একটা কারণেও সৃষ্টি হচ্ছে। সেটি হলো, এক ধরনের অবান্থিত সমাজ ব্যবস্থার শিকার হয়ে বিপুলসংখ্যক মহিলা চাকুরী করতে বাধ্য হচ্ছে। মানুষের জন্যে কোন ধরনের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা অধিকতর উপযোগী সে সম্পর্কে ইসলাম বিরোধী ধ্যান ধারণা এইসব কর্মজীবী মহিলার দুর্ভাগ্য ও দুর্দশার জন্যে দায়ী । এই অভিশপ্ত সমাজ ব্যবস্থা মানব শিশুকে মাতৃন্নেহ থেকে এবং পারিবারিক পরিবেশে মায়ের আদরযতু থেকে বঞ্চিত করছে। তাই ওইসব অসহায় শিশুকে বাধ্য হয়ে শিশু সদনে আশ্রয় নিতে হচ্ছে। অথচ পরিতাপের বিষয় ঘে, এইসব শিশু সদনের সার্বিক ব্যবস্থা ও পরিবেশ শিশুর স্বভাব প্রকৃতি এবং তার মানসিক গঠন ও বিকাশের অনুকূল নয় । ফলে তাদের মন নানারকমের অস্থিরতা ও সমস্যার শিকারে পরিণত হয়। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার এই যে, পাশ্চাত্য ধ্যান ধারণার বিকৃতি এমন চরম পর্যায়ে উপনীত হয়েছে যে, সমকালীন এক দল লোক মহিলাদের চাকুরী করাকে প্রতিক্রিয়াশীলতা থেকে নারীদের মুক্তি লাভ এবং নারী স্বাধীনতা ও প্রগতিশীলতা বলে আখ্যায়িত করে থাকে । অথচ এই অভিশপ্ত ব্যবস্থাই শিশুর মানসিক স্বাস্থ্য বিনষ্ট করে, আর এই শিশু হচ্ছে পৃথিবীর বুকে মানুষের শ্রেষ্ঠতম সম্পদ এবং মানব জাতির ভবিষ্যতের সর্বোত্তম পুঁজি । অথচ এর বিনিময়ে সে কী পায়? এর বিনিময়ে বড়জোর পরিবারের উপার্জন একটু বাড়ে অথবা মায়ের ভরণপোষণের ব্যবস্থা হয়। আধুনিক প্রাচ্য ও পাশ্চাত্যের জাহেলী সভ্যতা এবং তার সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার বিকৃতি এত নিন্স্তরে উপনীত হয়েছে যে, যে নারী পৃথিবীর সেরা সম্পদ মানব শিশুর লালনে আপন শ্রম ব্যয় করে এবং অন্য কোনো চাকুরীতে নিয়োজিত হয় না, তার ভরণপোষণের দায়িত্ব অস্বীকার করে তাকে শাস্তি দেয় ।(১) (১) শিশু সদনের অভিজ্ঞতা থেকে সর্বপ্রথম যে তত্টি জানা যায় তা এই যে, জীবনের প্রথম দু'বছরে প্রত্যেক শিশুর সহজাত মনস্তাক্সিক চাহিদা হচ্ছে একাস্তভাবে তার পিতামাতার সাথে থাকবে । বিশেষতঃ মায়ের সাথে একাস্ত বসবাস এবং সেই সময়ে অন্য কোনো শিশু যেনো তার সাথে অংশীদার না হয় এটা সে খেয়াল করে, আর দু'বছরের পর সহজাতভাবে সে এরূপ অনুভব করে যে, তার দু'জন পিতামাতা আছে, যারা দু'জন স্বতন্ত্র ব্যক্তি এবং সে তাদের সাথে সম্পর্কযুক্ত বা তাদের সন্তান । প্রথমোক্ত তত্বুটি শিশু সদনগুলোতে বাস্তবায়ন করা অসন্ভব। ছিতীয়টি পরিবেশে বাস্তবায়ন করা সন্ভব নয়। এ দু”টি চাহিদার যে কোনো একটি থেকে বঞ্চিত হলে শিশু বিপথগামী হওয়া এবং কোনো না কোনো পর্যায়ে মানসিক ব্যধিপ্রস্ত হওয়া অনিবার্য । যখন দুর্ঘটনাক্রমে শিশু উক্ত দু'টো চাহিদার কোনো একটি থেকে ঝঞ্চিত হয়, তখন তার জীবনে ভীষণ এক বিপর্যয় নেমে আসে । আধুনিক জাহেলী সভ্যতা কি সকল শিশুর জীবনে এই বিপর্যয় টেনে আনতে চায়ঃ তারপরও কি আল্লাহর দেয়া পারিবারিক ও সামাজিক শাস্তি থেকে যারা নিজেদেরকে বঞ্চিত করেছে, তারা এই দাবীই করতে থাকবে যে, এটাই অগ্রগতি, সভ্যতা ও নারী স্বাধীনতা? (দেখুন, “আল ইনসানু বাইনাল মাদ্দিয়্যাতি ওয়াল ইসলাম' এবং শোবাহাতুন হাওলাল ইসলাম" -গ্রস্থকার) শেষোক্ত গ্রন্থটি 'ভ্রান্তির বেড়াজালে ইসলাম' নামে বাংলায় অনুদিত হয়েছে।-সম্পাদক ৬//৬/.105100016-1000

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।