অতপর ইসলাম নরনারীর মধ্যে সহজাত আকর্ষনে বিদ্যমান থাকার কথা ব্যক্ত করেছে। এর উদ্দেশ্য এটা নয় যে, যে কোনো পুরুষ যে কোনো নারীর সাথে মিলিত হোক । এর উদ্দেশ্য এই যে, মানুষ পরিবার গড়ে তুলুক ও ঘরমূখী হোক । আল্লাহ তায়ালা বলেন- “এও আল্লাহর একটা নিদর্শন যে, তিনি তোমাদের জন্যে তোমাদেরই ভেতর থেকে জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে বসবাস করতে পারো এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও স্নেহমমতার সৃষ্টি করেছেন। (সূরা আর রোম) “নারীরা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক ।" (আল বাকারা) “তোমাদের নারীরা তোমাদের জন্যে শস্যক্ষেত্র বিশেষ। অতএব তোমরা তোমাদের শস্যক্ষেতে যেভাবে চাও আগমন করো এবং নিজেদের জন্যে আগে ভাগে কিছু করে নাও, আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে, তোমাদেরকে তার সাথে সাক্ষাত করতেই হবে। মোমেনদেরকে সুসংবাদ দিয়ে দাও।' (সূরা আল বাকারা) “আর আল্লাহ তায়ালা তোমাদের জন্যে তোমাদের ঘরকে বসবাসের স্থান বানিয়েছেন ।' (সূরা আন নাহল) এখানে মানুষের স্বভাবসুলভ দাবী ও চাহিদা সক্রিয় রয়েছে। আর সৃষ্টির আদিতে ও মানুষের সত্ত্বার গভীরে বিদ্যমান স্বভাব ও প্রকৃতির এই দাবীকে পরিবারই পূরণ করে থাকে । এ জন্যে ইসলামের পারিবারিক ব্যবস্থাটা অবিকল আদি মানব সৃষ্টির প্রক্রিয়া থেকেই স্বাভাবিক নিয়মে গড়ে উঠেছে। বরণ প্রকৃতপক্ষে তা বিশ্বজগতের যাবতীয় বস্তু সৃষ্টির আদি প্রক্রিয়া থেকে জন্ম নিয়েছে। যে বিশ্বজগতের একটি অংশ এই মানুষ, সেই বিশ্বজগতকে গড়ে তোলার জন্যে আল্লাহ তায়ালা যে প্রক্রিয়া ও পদ্ধতি উত্তাবন করেছেন, তার সাথে মানব সৃষ্টির প্রক্রিয়া ও পদ্ধতির সংযোগ ও সমবয় রয়েছে। এই সংযোগ স্থাপন করা হয়েছে ইসলামী বিধান অনুসারে । পরিবার হচ্ছে মানব শিশুর সংরক্ষণ, প্রতিপালন, তার দেহ, বুদ্ধিবৃত্তি ও আত্মার পরিবর্ধন ও বিকাশ সাধনের দায়িত্ব গ্রহণকারী প্রাকৃতিক প্রতিষ্ঠান। এই পরিবারের তন্বাবধানেই সে দয়া, ভালোবাসা ও পারস্পরিক নিরাপত্তা বিধানের নিশ্চয়তা লাভ করে । পরিবারের তদারকীতেই সে এমন স্বভাব লাভ করে যা সারা জীবনই বহাল থাকে । পরিবারেরই আদর্শে ও প্রশিক্ষণে সে জীবনে বিকশিত হয়, জীব্নকে সেই অনুসারে বিশ্লেষণ করে এবং জীবনের সাথে তদনুসারে আচরণ করে। মানব শিশু সকল প্রাণী অপেক্ষা দীর্ঘস্থায়ী শৈশবের অধিকারী । অন্য যে কোনো প্রাণীর চেয়ে সে বেশী দিন শিশু হিসাবে কাটায়। এর কারণ এই যে, প্রত্যেক প্রাণীর কাছ থেকে পরবর্তী জীবনে যে কাজ ও ভূমিকার আশা করা হয়, তার মধ্যে সেই ভূমিকা পালনের যোগ্যতা সৃষ্টি ও প্রশিক্ষণের জন্যেই শৈশবের স্তরটি নির্ধারিত হয়। আর যেহেতু মানুষের দায়িত্ সবচেয়ে গুরুতৃপূর্ণ এবং পৃথিবীতে তার ভূমিকা সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ, তাই তার শৈশবকাল সর্বাধিক দীর্ঘস্থায়ী, যাতে ভবিষ্যতের জন্যে তার প্রস্তুতি ও প্রশিক্ষণ সুন্দর ও নিখুত হয়। এই জন্যে অন্য কোনো প্রাণীর শিশুর তুলনায় মানব শিশুর আপন পিতামাতার সাহায্যের প্রয়োজন অধিকতর ও তীব্রতর । আর এ কারণেই স্থীতিশীল ও শান্ত পরিবার মানবীয় সমাজ ব্যবস্থার জন্যে অধিকতর প্রয়োজনীয়, মানুষের স্বভাব প্রকৃতি, তার গঠন ও পার্থিব জীবনে তার যথোপযুক্ত ভূমিকা পালনের যোগ্যতা সৃষ্টির জন্যে অধিকতর অনুকূল । বাস্তব অভিজ্ঞতা থেকে এটা প্রমানিত হয়েছে যে, উল্লেখিত লক্ষ্য অর্জনে পরিবারের কোনো বিকল্প তো নেইই, উপরন্তু শিশুর গঠন ও লালনে অন) কোনো ব্যবস্থার সাহায্য নেয়া ক্ষতিকর । অধুনা কিছু কিছু অস্বাভাবিক ও নিপীড়ণমূলক চিন্তাধা:বার অনুসারী মহল পরিবারের বিকল্প এক _হক্লন্দলব্ক্দ7 তু াল্ল ললন্ষিল১ ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।