০ ৬পাশ পা লন 0৯ £ 9৯ পানি 1 ঘ্রেত ০2 ৩ 20 052 19৫5 ০2 এও 6০৮০৮০। ৫25০85৭1 পা টিশটি ভিলা চি শটটেলপা £ শটিলা ৪ ০5135 ০4151 45 22 ২৪১. (স্বামীদের ওপর) তালাকপ্রাপ্তা মহিলাদের জন্যে ন্যায়সংগত ভরণ পোষণ পাবার অধিকার থাকবে; আল্লাহ তায়ালাকে যারা ভয় করে এটা তাদের ওপর (আরোপিত) (মহিলাদের) অধিকার । ২৪২. এভাবেই আল্লাহ তায়ালা তাঁর আয়াতগুলো তোমাদের জন্যে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, যাতে করে তোমরা বুঝতে পারো । তাকন্দীল আম্মাত ২২১-১৯৪ ২২ সূরা বাকারার এই অংশে আমরা কিছু পারিবারিক বিধির সাক্ষাত পাই। ইসলামী সমাজ ও সংগঠনের ভিত্তি ও স্তস্ত হলো পরিবার । সেই পরিবারকে সুশৃংখল ও সুসংগঠিত করার লক্ষ্যেই এই বিধিমালা নাযিল হয়েছে। ইসলাম এই ভিত্তির প্রতি বিশেষভাবে দৃষ্টি ও গুরুত্ব দিয়েছে এবং একে সুসংহত, সুশৃংখল এবং জাহেলিয়াতের. নৈরাজ্য ও বিশৃংখলা থেকে পবিত্র করেছে। কোরআনের একাধিক সূরায় এই বিধিসমূহকে আমরা বিক্ষিপ্তভাবে বিদ্যমান দেখতে পাই। ইসলামী সমাজের এই সর্ববৃহত স্তস্তকে প্রতিষ্ঠিত করার জন্যে যতো মালমশলার প্রয়োজন, এই বিধিগুলোতে তার সবই রয়েছে। ইসলামী সমাজ ব্যবস্থা মূলত একটি পারিবারিক ব্যবস্থা । কেননা, এটা মানুষের জন্যে আল্লাহর মনোনীত বিধান। এতে মানুষের যাবতীয় সহজাত বৈশিষ্ট্য গ্রবং তার স্বভাব প্রকৃতির যাবতীয় চাহিদা ও প্রয়োজন পূরণের ব্যবস্থা করা হয়েছে। ইসলামের পারিবারিক বিধান প্রকৃতি ও সৃষ্টির আদি উৎস থেকে উৎসারিত । সকল প্রাণী ও সকল সৃষ্টির অস্তিত্বে প্রথম ভিত্তিমূল থেকেই এর উত্তব হয়েছে। এ বিষয়টি নিম্নের দুটি আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয় “আমি প্রত্যেক জিনিস থেকে দুটি জোড়া সৃষ্টি করেছি, যাতে তোমরা শিক্ষা লাভ করো ।' (সূরা আয্ যারিয়াত) “পবিত্র সেই সত্ত্বা, যিনি সকল জোড়াকে মাটি থেকে, মানুষের আপন সত্ত্বা থেকে এবং তাদের অজানা বহু বস্তু থেকে সৃষ্টি করেছেন। (সূরা ইয়াসীন) সৃষ্টি জগতের প্রতি এই সামগ্রিক দৃষ্টি নিক্ষেপের পর ইসলাম দৃষ্টি দেয় মানুষের প্রতি । সে প্রথম মানুষটির স্মৃতি চারণ করে, যার মধ্য থেকে এক জোড়া নরনারীর উত্তব হয়। তারপর তা থেকে তার বংশধর এবং তারপর সমগ্র মানব জাতির আবির্ভাব ঘটে । যেমন আল্লাহ তায়ালা সূরা নিসার প্রথম আয়াতে বলেন- “হে মানব জাতি! তোমাদের সেই প্রতিপালক সম্পর্কে সতর্ক হও, যিনি তোমাদেরকে একটি মানব সত্ত্বা থেকে সৃষ্টি করেছেন, তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন এবং সেই দুইজন থেকে বিপুলসংখ্যক নরনারী সৃষ্টি করেছেন। সেই আল্লাহকে ভয় করো যার সম্পর্কে তোমরা জিজ্ঞাসাবাদ করে থাকো এবং রক্ত সম্পকীয় আত্মীয়তা সম্পর্কে সতর্ক হও। নিশ্চয় আল্লাহ তায়ালা তোমাদের তত্বাবধায়ক রয়েছেন।' আর সূরা আল হুজুরাতে আল্লাহ তায়ালা বলেন- 'হে মানব সকল! আমি তোমাদেরকে একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বহুসংখ্যক জাতিতে ও গোত্রে পরিণত করেছি, যাতে তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো ।" হুদা শুন5 বদ ক্্ল 5 ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।