Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

জানেন। আর আল্লাহ তায়ালা যদি চাইতেন তোমাদেরকে কষ্টের মধ্যে ফেলতেন। নিশ্চয় তিনি মহাপ্রতাপশালী মহাজ্ঞানী । বস্তুত সামাজিক নিরাপত্তা হচ্ছে ইসলামী সমাজের ভিত্তি। মুসলিম সমাজ ও জনগণ তাদের ভেতরে যারা দুর্বল ও দরিদ্র রয়েছে তাদের স্বার্থ রক্ষার ব্যাপারে দায়িত্বশীল। আর এতীমদের অবস্থা তো আরো করুণ। কারণ তারা একে পিতৃহারা, তদুপরি অপ্রাপ্ত বয়স্ক । তাই তাদের যত নেয়া ও তত্বাবধান করার দায়িত্ব সাজের ওপর আরো বেশী। তাদের জান ও মাল উভয়েরই সংরক্ষণের দায়িত্ব সমাজকে বহন করতে হবে । সে সময়ে কোনো কোনো অভিভাবক এতীমদের খাবার নিজেদের সাথেই খাওয়াতো এবং যৌথভাবে ব্যবসায়ে খাটানোর জন্যে তাদের ধনসম্পদও নিজেদের ধনসম্পদের সাথে মিশ্রিত করতো । « কিন্তু এর ফলে কখনো কখনো এতীমরাই ক্ষতিগ্রস্ত হতো । এ কারণে এতীমের মাল আত্মসাৎ করার ব্যাপারে কঠোর ও ভীতিপ্রদ সতর্কবাণী সম্বলিত বেশ কিছু আয়াত নাধিল হয় । ফলে কোনো কোনো অভিভাবক খুবই ভীত হয়ে পড়ে এবং তাদের খাওয়া দাওয়ারও আলাদা বন্দোবস্ত করে। এর পরিণতিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে, যে ব্যক্তির কাছে কোনো এতীম লালিত পালিত হতো, সে উক্ত এতীমের নিজের সম্পদ থেকে তার জন্যে আলাদা খাবার তৈরী করে দিতো । তারপর সেই খাবারের কিছু উদ্ৃত্ত থাকলে তা পরবর্তী সময়ে পুনরায় খাওয়ার জন্যে রেখে দিতো । খাবার নষ্ট হলে ফেলে দেয়া হতো । এটি একটি মাত্রাতিরিক্ত কড়াকড়ি ছিলো, যা ইসলামের স্বভাব প্রকৃতির সাথে সংগতিপূর্ণ ছিলো না। উপরস্তু এতে সময় সময় এতীমেরই আর্থিক ক্ষতি হতো । এই পরিস্থিতি দেখে কোরআন মুসলমানদেরকে মধ্যমপন্থী ও উদার নীতিতে ফিরিয়ে নিয়ে আসে । এতীমদের কল্যাণ ও তাদের স্বার্থ সংরক্ষণে এবং যাবতীয় ব্যাপারে তাদেরকে উদার ও মধ্যমপন্থা অবলম্বনের নির্দেশ দেয়। এ জন্যেই বলেছে যে, এতীমদের কল্যাণ নিশ্চিত করাই আসল কাজ, তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা নয়। তাদের ধন সম্পদের সাথে অভিভাবকদের ধন |. সম্পদ মিশ্রিত হওয়ায় যদি এতীমদের কল্যাণ হয় তাহলে এই মিশ্রনে কোনো আপত্তি নেই। কেননা এতীমরা তো অভিভাবকদের ভাই ছাড়া আর কিছু নয়। তারা সকলে দ্বীনী ও ইসলামী ভাই। সবাই বৃহত্তর মুসলিম পরিবারের অর্থাৎ মুসলিম সমাজের সদস্য। প্রকৃত কল্যাণকামী কে এবং অকল্যাণকামী কে, সেটা তো আল্লাহর অজানা নয়। সুতরাং বাহ্যিক কর্মকান্ড ও তার দৃশ্যমান রূপ কোনো মাপকাঠি নয়। আসল মাপকাঠি হলো কর্মকান্ডের ফলাফল কী দাঁড়ায় এবং তার পেছনে কী ধরনের মনোভাব ও ইচ্ছা কার্যকর ছিলো। আল্লাহ তায়ালা মোমেনদের ওপর কোনো দায়িতৃ ন্যস্ত করে তাদেরকে কষ্ট দিতে চান না। ইচ্ছা করলে তো কষ্ট দিতে পারতেন, কিন্তু তা তিনি দিতে ইচ্ছুক নন। তিনি মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী । কাজেই তিনি যা চান, তা করতে সক্ষম । কিন্তু তিনি মহাজ্ঞানী বিধায় শুধুমাত্র কল্যাণ, মহানুভবতা ও উদারতাই চান, অন্য কিছু নয়। এভাবে পুরো বিষয়টাকে মহান আল্লাহর সাথে যুক্ত করা হয়েছে। কেননা তাকে কেন্দ্র করেই ইসলামী বিধান ও আকীদা কেন্দ্রীভূত এবং তার ওপরই গোটা মানব জীবন নির্ভরশীল । আর এটাই হলো ইসলামী আইনের বৈশিষ্ট্য, এ আইনের বাস্তবায়ন বাইরে থেকে নিশ্চিত করা কখনো সম্ভব নয়, যদি অন্তরের গভীরতম প্রকোষ্ঠ থেকে তার প্রতি আনুগত্য ও তা বাস্তবায়নের নিশ্চয়তা না দেয়া হয়। ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।