এর আগে তারা জিজ্ঞাসা করেছিলো যে, তারা কী জিনিস দান করবে? সে প্রশ্নের জবাব দ্বারা সম্পদের ধরন ও প্রকার নির্ধারণ করা হয়েছে । আর এখানে নির্ধারণ করা হয়েছে পরিমাণ ও মাত্রা । “আল আফ্উ” শব্দের অর্থ হচ্ছে উদ্ৃত্ত ও অতিরিক্ত । মধ্যম মানের ব্যক্তিগত জীবন যাপনে যা ব্যয় হয় তার অতিরিক্ত ও উদৃত্ত সম্পদ দানযোগ্য । প্রথমে নিকটতম ব্যক্তিকে, তারপর পরবর্তী নিকটতম ব্যক্তিকে দান করতে হবে। অতপর পর্যায়ক্রমে অন্যদেরকে দেয়া হবে । শুধুমাত্র যাকাত দেয়া যথেষ্ট নয়। আমার মতে এ আয়াত যাকাতের আয়াত দ্বারা রহিতও হয়নি, সংশোধিতও হয়নি । যাকাত দ্বারা কেবল ফরয দানের কাজটি সম্পন্ন করা হয়। এরপর দানের নির্দেশ যথারীতি বহাল থাকে৷ যাকাত হচ্ছে ইসলামী রাষ্ট্রের সরকারী কোষাগারের প্রাপ্য। আল্মাহর শরীয়তকে বাস্তবায়নকারী সরকার তা আদায় করবে এবং তার নির্দিষ্ট প্রাপকদের মধ্যে বন্টন করবে কিন্তু তারপরেও মুসলমানের কাছে আল্লাহ তায়ালা ও তার বান্দাদের প্রাপ্য অবশিষ্ট থেকে যায়। উদ্দৃত্ত সকল সম্পদ যাকাত হিসাবে দেয়ার প্রয়োজন নাও হতে পারে। অথচ এ আয়াতে স্পষ্টতই বলা হয়েছে যে, উদ্বৃত্ত সম্পদের পুরোটাই দানযোগ্য। তাছাড়া রসূল (স.) বলেছেন, যাকাত ছাড়াও সম্পদে অন্যের প্রাপ্য আছে। (আহকামুল কোরআন) এই উদ্বৃত্ত সম্পদ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দান করা যায়। এটাই উৎকৃষ্টতম ও মহত্তর পন্থা, কিন্তু কেউ যদি তা দান না করে এবং আল্লাহর আইন বাস্তবায়নকারী সরকার যদি তার প্রয়োজন বোধ করে, তবে সে উক্ত উদ্ৃত্ত সম্পদ আদায় করে মুসলিম জনগণের কল্যাণমূলক খাতে ব্যয় করতে পারে । যাতে তা অন্যায় বিলাসিতায় নষ্ট না হয় অথবা উৎপাদনমূলক খাতে ব্যয়িত না হয়ে নিছক নিক্রিয় পুঁজি হিসাবে পড়ে না থাকে। “এভাবে আল্লাহ তায়ালা নিদর্শনগুলোকে বিশ্লেষণ করেন যাতে তোমরা (দুনিয়া ও আখেরাত সম্পর্কে) চিন্তা ভাবনা করো ।' এ কথাটা বলার উদ্দেশ্য হলো দুনিয়া ও আখেরাত উভয় জায়গা সম্পর্কে চিন্তাভাবনা করতে উদ্বুদ্ধ করা । কেননা কেবলমাত্র দুনিয়া সংক্রান্ত চিন্তা মানুষের মন ও বিবেককে মানব সৃষ্টির প্রকৃত তাৎপর্য এবং মানব জীবনের দায়দায়িত্ব ও কর্মকান্ড সম্পর্কে সঠিক ও পূর্ণাংগ ধারণা দেয় না। এতে পরিস্থিতি, পরিবেশ ও মূল্যবোধেরও সার্থক ধারণা পাওয়া যায় নীঁ। বস্তুত দুনিয়ার জীবন হচ্ছে মানব জীবনের নিকৃষ্টতর ও ক্ষুদ্রতর অংশ মাত্র । আর জীবনের শুধু এ ক্ষুদ্র অংশের চাহিদা অনুসারে চিন্তা চেতনা ও আচরণ গড়ে তুললে তা কখনো বিশুদ্ধ চিন্তা ও ন্যায়সংগত সঠিক আচরণ শিক্ষা দিতে পারে না। বিশেষত সম্পদ দান করার বিষয়টি দুনিয়া ও আখেরাত উভয় জগতের চাহিদা ও দাবী অনুসারে বিবেচ্য । কেননা দান দ্বারা মানুষের সম্পদ যেটুকু হ্রাস পায়, তা তার মনের পবিত্রতা আনয়ন করে এবং তার চেতনা ও আবেগকে পবিত্র ও পরিচ্ছন্ন করে । অনুরূপভাবে যে সমাজে সে বাস করে, দান সদকার কল্যাণে সে সমাজে আসে অনাবিল শান্তি ও সুস্থতা । তবে এ সব জিনিস সব মানুষের কাছে ধরা পড়ে না। সে ক্ষেত্রে আখেরাত ও তার প্রতিদানের অনুভূতি দানের পালাকে ভারী করে দেয় এবং মনে শান্তি আনে । এর মাধ্যমে দানকারীর মূল্যবোধে চেতনার ভারসাম্য আসে । ফলে অন্য কোনো কৃত্রিম অথচ চকচকে মূল্যবোধ দ্বারা তা প্রভাবিত হয় না। এতীমদেজ অধিক্ঞা সক্ল্ষণ এরপর ২২০ নং আয়াতটির শেষাংশ লক্ষ্য করুন। আল্লাহ তায়ালা বলেন, “ওরা তোমার কাছে এতীমদের ব্যাপারে জিজ্ঞাসা করে । বলে দাও যে, তাদের জন্যে যা কিছু কল্যাণকর তার ব্যবস্থা করাই উত্তম । আর যদি তোমরা তাদেরকে নিজেদের সাথে মিলিয়ে নাও, তাহলে তারাও তো তোমাদের ভাই। কে কল্যাণকামী আর কে অমংগলকামী তা আল্লাহ তায়ালাই ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।