অর্থোপার্জনের এবং উপার্জিত সম্পদের মালিক হওয়ার অবাধ স্বাধীনতা ভোগ করবে। এই সময়ে সে নিজের পারিশ্রমিকের নিজেই মালিক হবে এবং মুক্তিপণ উপার্জন করে আনার জন্যে সে নিজের মনিব ছাড়া অন্য কোনো ব্যক্তির চাকুরী করতে পারবে। অর্থাৎ সে একজন স্বাধীন মানুষে পরিণত হয় এবং কার্যত একজন মুক্ত মানুষের প্রধান বৈশিষ্ট্যগুলোর অধিকারী হয়। এরপর মুসলমানদের বাইতুলমাল বা সরকারী কোষাগারেও তার অংশ প্রাপ্য হয়ে যায়। তার স্বাধীনতা ফিরে পাওয়ার ব্যাপারে সাহায্য করাও সাধারণ মুসলমানদের দায়িতু হয়ে দীড়ায়। এছাড়া বিভিন্ন রকমের কাফফারার প্রয়োজনে গোলাম মুক্ত করার বাধ্যবাধকতা তো আছেই। যেমন অনিচ্ছাবশত কাউকে খুন করে ফেলা, কসম ভংগ করা ও যেহার [ন্ত্রীর সাথে মা বা সহোদর বোনের দৈহিক সাদৃশ্য সংক্রান্ত উক্তি করা) এর কাফফারা । এ সব ব্যবস্থার মাধ্যমে কালক্রমে স্বাভাবিকভাবে দাসত্বের বিলোপ ঘটে । অথচ এককালীন বাতিল ঘোষণায় সমাজ একটা নিষ্প্রয়োজন ধাক্কা খেতো এবং এমন এক বিশৃংখলার শিকার হতো, যার ঝুঁকি না নিলেও চলে। কিন্তু এতো সব ব্যবস্থা চালু করার পর মুসলিম সমাজে পরবর্তী কালে যে দাস দাসীর ছড়াছড়ি দেখা যায়, তার কারণ ইসলামী বিধান থেকে ক্রমাগত বিচ্যুতি ছাড়া আর কিছু নয়। ইসলামী আদর্শ ও নীতিমালা এ জন্যে কিছুমাত্র দায়ী নয়। মুসলমানরা বিভিন্ন যুগে কম বেশী ইসলাম থেকে দূরে সরে যাওয়ার দরুন ইসলাম যথাযথভাবে বাস্তবায়িত হতে পারেনি । তাই এর দায়দায়িত্ব ইসলামের ওপর বর্তায় না। ইসলামের যে এঁতিহাসিক মতাদর্শের ব্যাখ্যা ইতিপূর্বে আমরা তুলে ধরেছি। তদানুসারে মুসলমানদের বিস্ৃতি ও বিভ্রান্তির কারণে সমাজে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাকে ইসলামের স্বাভাবিক পরিস্থিতি বলা যায় না এবং ইসলামের ইতিহাসের বিভিন্ন যুগ ও অধ্যায় বলেও আখ্যায়িত করা যায় না । মনে রাখতে হবে যে, ইসলাম কখনো পরিবর্তিত হয়নি এবং তার নীতি ও আদর্শে নতুন কোনো নীতি ও আদর্শ যুক্ত হয়নি। যা পরিবর্তিত হয়েছে তা হচ্ছে মানুষ । মানুষ ইসলাম থেকে দূরে সরে গেছে। ফলে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকেনি এবং তারা ইসলামের ইতিহাসের কোনো অধ্যায় রূপেও গণ্য হয়নি । যখন কেউ নতুন করে ইসলামী জীবন যাপন শুরু করতে চাইবে, তখন তাকে ইতিহাসের বিস্তৃত পরিসরে মুসলিম নামধারী জনগোষ্ঠীগুলো যে পর্যায়ে এসে ইসলামের সাথে আপন সম্পর্ক ছিন্ন করেছে, এই পর্যায় থেকে শুরু করলে চলবে না। তাকে এ কাজ সেই স্থান থেকে শুরু করতে হবে, যেখান থেকে ইসলামের বিশুদ্ধ মূলনীতিসমূহের সাথে প্রত্যক্ষ সংযোগ স্থাপিত হয়েছে। এই সত্যটি অত্যন্ত গুরুতৃপূর্ণ। তাই ইসলামী আকীদা ও বিধানের তাত্বিক গবেষণা ও অনুসন্ধানের দিক দিয়েই হোক, অথবা আন্দোলনগত অগ্রগতির দিক দিয়েই হোক এ বিষয়টিকে আমরা এই পারায় উল্লেখিত প্রসংগে পুনরুল্লেখ করছি। কেননা ইসলামের এতিহাসিক মতবাদ ও মতাদর্শ বুঝতে এবং ইসলামের বাস্তব ইতিহাসকে বুঝতে মারাত্মক ভ্রান্তি ও প্রতিষ্ঠার পরিচয় দেয়া হচ্ছে। অনুরূপভাবে প্রকৃত ইসলামী জীবনধারা ও বিশুদ্ধ ইসলামী আন্দোলনকে বৃঝতেও ভুল করা হচ্ছে। বিশেষত পাশ্চাত্যের প্রাচ্যবাদী পর্ভিতরা এবং তাদের ভ্রান্ত দৃষ্টিভংগী দ্বারা যারা প্রভাবিত, তারা ইসলামের ইতিহাস বুঝতে মারাত্মক ভুল করেছে। বলা বাহুল্য যে, কতক প্রতারিত নিষ্ঠাবান লোকও এদের মধ্যে রয়েছে। দান লদকান্ পল্লিহ্াণী ও আন্রা 5 যা রহাতা রন বলা হয়েছে, “ওরা তোমাকে জিজ্ঞাসা করে যে, তাদের কোন্ সম্পদ দান করা উচিতঃ তুমি বলো যে, যে সম্পদ উদৃত্ত থাকে তাই। এভাবেই আল্লাহ তায়ালা নিদর্শনাবলীকে তোমাদের জন্যে বিশ্লেষণ করেন। যাতে তোমরা চিন্তাভাবনা করতে পারো ।” বিলাত্ল কস ২৮ ূ পু ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।