Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

প্রদর্শন করা যায় না। দাসত্ প্রথাকে সরাসরি বাতিল না করেও ইসলাম এভাবে তার উচ্ছেদ সাধন করেছে । আর যতোদিন তা চালু ছিলো, সেই সময়েও সে দাস দাসীদের মানবোচিত জীবন যাপনের নিশ্চয়তা বিধান এবং ব্যাপকতর প্রেক্ষাপটে মানবীয় মর্যাদা নিশ্চিত করার যথাযথ ব্যবস্থা করেছে। শুরুতে সে যুদ্ধবন্দী এবং দাসদাসীদের সন্তান সন্ততি ব্যতীত অন্য সকল মানুষের দীসদাসীতে পরিণত করা বা হওয়ার পথ বন্ধ করেছে! যুদ্ধবন্দী ও দাস দাসীদের সন্তান সন্ততির ক্ষেত্রে |. ব্যতিক্রমের কারণ এই যে, অমুসলিম সমাজ ও জাতিগুলো তৎকালীন প্রচলিত প্রথা অনুসারে মুসলমান যুদ্ধবন্দীদেরকে গোলামে পরিণত করতো । সকল অমুসলিম জাতিগুলোকে উক্ত প্রচলিত প্রথা লংঘনে বাধ্য করবে এমন ক্ষমত্বা তখন ইসলামের ছিলো না। কেননা তৎকালে ওই প্রথার ওপর সারাবিশ্বের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি প্রতিষ্ঠিত ছিলো । সে যদি যুদ্ধবন্দীদের দাসত্ব প্রথাকে বাতিল করার পক্ষে সিদ্ধান্ত নিতো, তবে তা হতো তার একতরফা সিদ্ধান্ত এবং তার সুফল ভোগ করতো শুধুমাত্র মুসলমানদের হাতে আটক যুদ্ধবন্দীরা । অন্যদিকে মুসলিম যুদ্দবন্দীরা তাদের অমুসলিম মনিবদের হাতে যথারীতি গোলামীর নিকৃষ্ট জীবন যাপন করতে থাকতো । এতে ইসলামের দুশমনদের মুসলমানদেরকে দাস দাসী হিসাবে পাওয়ার লোভ আরো বেড়ে যেতো । আর সে যদি মুসলিম রাষ্ট্রের ও তার অধিবাসীদের অর্থনৈতিক অবস্থা সুসংহত করার আগে বিদ্যমান দাস দাসীর বংশধরকে স্বাধীন করে দেয়ার সিদ্ধান্ত নিতো । তাহলে এইসব দাস দাসীকে সে এমন অবস্থায় ছেড়ে দিতো যে, তাদের কোনো প্রকার জীবিকার উৎস এবং কোনো ভরণপোষণকারী থাকতো না। আর তাদের এমন কোনো নিকটাত্মীয়ও ওই সমাজে থাকতো না যারা তাদেরকে দারিদ্র থেকে এবং সন্তাব্য নৈতিক অধপতন থেকে রক্ষা করতে পারে । ফলে সদ্য প্রসৃত মুসলিম জাতির সামষ্টিক জীবন ও সামাজিক পরিবেশকে কলুষিত ও বিকারপ্রস্ত হওয়ার কবল থেকে রেহাই দেয়া সম্ভব হতো না। বিদ্যমান এই পরিস্থিতির কারণে কোরআন একদিকে যেমন যুদ্ধবন্দীদেরকে গোলাম বাদী হিসাবে গ্রহণ করার পক্ষে কোনো কথা বলেনি, বরং সে তাদের ব্যাপারে এরপ ব্যবস্থা অবলম্বন করতে বলেছে। “কাফেরদের সাথে যখন তোমাদের মোকাবেলা হবে, তখন তাদেরকে হত্যা করো । যখন তাদেরকে যথেষ্ট পরিমাণে নির্মল করে ফেলবে, তখন তাদেরকে বন্দী করো । তারপর যুদ্ধ শেষ হয়ে গেলে হয় অনুগ্রহ প্রদর্শন করো, নতুবা মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও ।' (সূরা মোহাম্মাদ) অপরদিকে তেমনি সে তাদেরকে গোলাম বাদী হিসাবে গ্রহণ করতে নিষেধও করেনি । ইসলামী রাষ্ট্রকে সে বন্দীদের সাথে বিরাজমান পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা দিয়েছে । তাদেরকে সে মুক্তিপণ দিয়ে মুক্তই করুক, বন্দী বিনিময়ই করুক অথবা গোলাম বাদী হিসাবেই গ্রহণ করুক- তার সামরিক প্রতিপক্ষের সাথে দ্বিপক্ষীয়ভাবে ও বাস্তব অবস্থার দাবী অনুসারেই তা করবে। আর যেহেতু দাসত্ব অন্যান্য কারণ ছিলো বহুবিধ, তাই ওই সকল কারণ দূর করার পর দাস দাসীর সংখ্যা হ্রাস পায় । আর এই মুষ্টিমেয়সংখ্যক দাসদাসীকেও ইসলাম অতি সহজে মুক্তি দেয়ার ব্যবস্থা করেছে। শক্রপক্ষের সাথে সম্পর্কচ্ছেদ এবং ইসলাম গ্রহণ করা মাত্রই সে এ ধরনের গোলাম বাদীকে মুক্তি দেয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ, মনিব কর্তৃক ধার্য করা মুক্তিপণ দিয়ে স্বাধীন হওয়ার আবেদন জানাতে যে কোনো গোলাম বাদীকে ইসলাম পূর্ণ অধিকার দিয়েছে। যে মুহূর্তে সে স্বাধীন হওয়ার ইচ্ছা করবে, সেই মুহুর্ত থেকেই সে যে কোনো চাকুরী, ব্যবসায় বা বৃত্তিমূলক কাজে আত্মনিয়োগের, ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।