বাস্তবায়িত করে । এতে সে কোনো রাখ ঢাক, দ্বিধাদ্বন্দ্, সৌজন্য বা দরকষাকষির অবকাশ রাখে না। কেননা এখানে আকীদা বিশ্বাসগত এমন এক মৌলিক বিধি জড়িত, যা ছাড়া ঈমান ও ইসলাম শুদ্ধ হতে পারে না। তবে মদ ও জুয়ার ব্যাপারে যে আদেশ দেয়া হয়েছে, তা ছিলো অভ্যাসের সাথে জড়িত । অভ্যাস বদলাতে চিকিৎসার প্রয়োজন হয় । এ জন্যে কোরআন মুসলমানদের মনে এই মর্মে ধর্মীয় উদ্দীপনা ও শরীয়তসম্মত যুক্তির অবতারণা করে যে, মদ ও জুয়ায় যে ক্ষতি ও পাপ নিহিত রয়েছে, তা তার উপকারিতার তুলনায় বৃহত্তর ও গুরুতর । এ থেকে বুঝানো হয়েছে যে, এ দুটো জিনিস বর্জন করাই ভালো । এরপর সূরা নিসার নিম্নোক্ত আয়াতের মাধ্যমে দ্বিতীয় পর্যায় শুরু হয়, “হে মোমেন ব্যক্তিরা! তোমরা মাতাল অবস্থায় নামাযের কাছে যেও না, যতক্ষণ না তোমাদের মুখ দিয়ে কি বলছো, তা বুঝতে পারে না।” জানা কথা যে, নামায দৈনিক পাঁচবার পড়তে হয় এবং তার অধিকাংশ পরস্পরের এত কাছাকাছি যে, তার মাঝে মদ খেয়ে মাতাল হয়ে আবার সুস্থ হওয়ার সুযোগ পাওয়া যায় না। এভাবে মদ খাওয়ার সুযোগকে সংকীর্ণ করে দিয়ে মদের অভ্যাস চালু রাখাকে কার্যত অসুবিধাজনক করে দেয়া হয়েছে । এতে করে মদ খাওয়ার অভ্যাসটাকেও দূর করার চেষ্টা করা হয়েছে। কেননা মদ খাওয়ার সুনির্দিষ্ট সময় থাকতে হয়। যে কোনো মাদক দ্রব্য সেবনকারী যে নির্দিষ্ট সময়ে মাদক সেবনে অভ্যস্ত, ঠিক সেই সময়েই তার প্রয়োজন অনুভব করে। ওই সময় অতিক্রান্ত হলে এবং এরূপ বার বার অতিক্রান্ত হতে থাকলে অভ্যাসের তীব্রতা নষ্ট হয় এবং তার ওপর নিয়ন্ত্রণ লাভ করা সম্ভব হয়। এভাবে এই দুটো পদক্ষেপ সম্পন্ন হবার পর মদ ও জুয়া চূড়ান্তভাবে নিষিদ্ধ করার বিধান এলো, “মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ধারক তীর, ঘৃণ্য বস্তু ও শয়তানের কাজ । সুতরাং তোমরা তা বর্জন করো, যাতে তোমরা সফলকাম হতে পারো ।' আল মায়েদা ৯০) উদাহরণস্বরূপ দাসত্বের বিষয়টিও উল্লেখ করা যায়। দাসত্বের প্রথাটা ছিলো সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিণতি ৷ সেকালে যুদ্ধবন্দীদের দাসদাসীতে পরিণত করা এবং দাস দাসীকে কাজে নিয়োগ করা সারা দুনিয়ার স্বীকৃত ও প্রচলিত রীতি ছিলো, জটিল সামাজিক পরিস্থিতি ও পরিবেশের বাহ্যিক লক্ষণ ও ফলাফল পরিবর্তন করার আগে তার আত্যন্তরীণ বৈশিষ্ট্য ও উপাদানকে পরিবর্তন সংশোধন করা অপরিহার্য, আর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রচলিত রীতিপ্রথা বদলাতে হলে উপযুক্ত আন্তর্জাতিক ও সামাজিক চুক্তি প্রয়োজন । ইসলাম নিজে কখনো মানুষকে দাস দাসীতে পরিণত করার আদেশ দেয়নি । যুদ্ধবন্দীদেরকে দাসদাসীতে পরিণত করার ব্যাপারে কোরআনে কোনো নির্দেশনা নেই, কিন্তু কোরআন যখন নাধিল হয়, তখন দেখতে পায় যে দাসত্ব একটা আন্তর্জাতিক প্রথা হিসাবে চালু রয়েছে এবং তা বিশ্ব অর্থব্যবস্থার ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত রয়েছে। সে দেখতে পায় যে, যুদ্ধবন্দীদেরকে দাসদাসীতে পরিণত করা একটা আন্তর্জাতিক রেওয়ায হিসাবে প্রচলিত রয়েছে এবং যুদ্ধরত সকল পক্ষই তা নির্বিবাদে মেনে চলছে। সুতরাং প্রচলিত সমাজ ব্যবস্থা ও সামগ্রিক বিশ্বব্যবস্থার সাথে ওই প্রথাটিকে বহাল রাখা ছাড়া উপায়ন্তর ছিলো না। এতদসত্তেও ইসলাম দাসত্ প্রথার উৎসগুলোকে এমনভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যে, সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে গোটা প্রথা বিলুপ্ত হয়ে গেছে। অথচ তার ফলে সমাজ ব্যবস্থায় এমন কোনো ঝাঁকুনি লাগেনি, যার ওপর নিয়ন্ত্রণও রাখা যায় না কিংবা বিকল্প কোনো পথও ৬//৬/.105100901-1000
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।