Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

মদ জ্জুক্সা নিশ্িক্ধ করণে শ্রম ক্শহ্বিভী এরপর ২১৯ নং আয়াতে আল্লাহ তায়ালা মুসলমানদের জন্যে মদ ও জুয়া সংক্রান্ত বিধান ঘোষণা করেন। এ দুটোই ছিলো তৎকালীন আরবদের ঘোরতর নেশা । এ নেশায় তারা অষ্টপ্রহর ডুবে থাকতো । কেননা সে সময় তাদের হাতে অন্য এমন কোনো মহৎ ও সম্মানজনক কাজ ছিলো না, যার ভেতরে তারা তাদের তৎপরতা, সময় ও আবেগ অনুভূতি নিয়োগ করতে পারতো । আল্লাহ তায়ালা বলেন- ৃ “তারা তোমার কাছে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে । তুমি বলো, এই দুটি জিনিসে বিরাট পাপ রয়েছে, আবার মানুষের জন্যে কিছু উপকারিতাও এতে আছে। তবে এর উপকারিতার চেয়ে পাপই বড়।' এই সময় পর্যন্ত মদ ও জুয়া নিষিদ্ধ করে কোনো বিধি নাযিল হয়নি । তবে সমগ্ধ কোরআনের কোথাও এ দুটিকে হালাল ঘোষণা করেও কোনো স্পষ্টোক্তি ছিলো না । আল্লাহ তায়ালা এই নবাগত মুসলিম জাতিকে হাত ধরে পর্যায়ক্রমে নিজের ইস্পিত লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছিলেন এবং তার জন্যে যে দায়িত্ব ও ভূমিকা তিনি নির্ধারণ করেছিলেন, তার জন্যে তাকে ধীরে ধীরে প্রস্তুত করছিলেন। মদ ও জুয়ার মধ্যে যে সম্পদের অপচয়, আয়ু ও সময়ের বিনাশ, বুদ্ধি ও সময়ের বিনাশ ও ক্ষতি সংঘটিত হয় তাতে ওই দুটো নেশার সাথে মুসলিম জাতির উক্ত গুরুত্পূর্ণ দায়িত্বের কোনোই সংগতি নেই। বস্তুত এ দুটি জিনিস হলো নিষ্ক্রীয় লোকদের অর্থহীন ব্যস্ততা । বেকার লোকেরা বলগাহীন ভোগের আনন্দে মেতে থাকতে ভালবাসে । কারো কারো নিষ্ক্রিয়তা ও কর্মশূন্যতা তাদেরকে ক্রমাগত তাড়া করে নিয়ে বেড়ায়। অবশেষে মদ ও জুয়ার নেশায় নিমজ্জিত করে । কেউ কেউ নিজের জীবন থেকেই পলায়নপর হয়ে মদ ও জুয়ায় ডুবে যায় । আধুনিক ও প্রাচীন জাহেলীয়াতের অধীন জীবন যাপনকারীদের প্রত্যেকেরই এই দশা । তবে ইসলাম মানুষের মানসিক প্রশিক্ষণে যে পদ্ধতি অনুসরণ করে, তাতে সে এত সহজে ও উদারভাবে তাকে গড়ে তোলে যে, তাকে কখনো এরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। আলোচ্য আয়াত ছিলো মদ ও জুয়া নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ । এ আয়াতে যা বলা হয়েছে তার মোদ্দাকথা এই যে, কোনো জিনিস বা কাজ কখনো সার্বিকভাবে খারাপ হয় না। পৃথিবীতে ভালোর সাথে মন্দ ও মন্দের সাথে ভালো মিশ্রিত থাকেই। হালাল বা হারাম হওয়া নির্ভুল করে সংশ্লিষ্ট জিনিস বা কাজের বেশীরভাগ উপাদান ভালো না খারাপ তার ওপর ৷ মদ ও জুয়ায় যেহেতু উপকারিতার চেয়ে ক্ষতি ও পাপের মাত্রাই বেশী, তাই এ কারণেই তা হারাম ও নিষিদ্ধ, যদিও এখানে স্পষ্টভাবে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। এখানে ইসলামের বিধান সম্মত ও প্রাজ্ঞ প্রশিক্ষণ পদ্ধতির একটি দিক আমাদের সামনে প্রতিভাত হয়। সেটি এই যে, যখন কোনো আদেশ বা নিষেধ কোনো মৌলিক আকীদা সংক্রান্ত বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয় তখন সে ব্যাপারে ইসলাম প্রথম মুহূর্ত থেকেই চূড়ান্ত ও অকাট্য রায় ঘোষণা করে, কিন্তু যখন তা কোনো আদত অভ্যাস বা রসম রেওয়াযের সাথে অথবা কোনো জটিল সামাজিক সমস্যার সাথে সংশ্লিষ্ট হয়, তখন ইসলাম তার ব্যাপারে উদার পন্থা অবলম্বন করে এবং নম্র, কোমল ও পর্যায়ক্রমিক পন্থায় তা বাস্তবায়নের নির্দেশ দেয়। এরূপ নির্দেশের বেলায় সে বাস্তব পরিস্থিতি ও পরিবেশকে তার উপযোগী বানায়, যাতে উক্ত নির্দেশের পালন ও বাস্তবায়ন সহজতর হয়। ইসলামের বহুসংখ্যক বিধিতে এই নীতি অনুসরণ করার সুযোগ রয়েছে। এখানে মদ ও জুয়া সংক্রান্ত আলোচনা প্রসংগে একটি বিধান তুলে ধরছি । যখন আদেশ বা নিষেধ |. তাওহীদ বা শেরেক সংক্রান্ত হয়, তখন তাকে সে প্রথম মুহূর্ত থেকেই চূড়ান্তভাবে ও একবারেই ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।