Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এই শব্দটি সৎ কাজ বাতিল হওয়ার অর্থে ব্যবহার করে বুঝাতে চেয়েছে যে, উটনী যেমন ফুলে ফেঁপে বৃহদাকার ধারণ করে অবশেষে মারা যেতো, তেমনি মুরতাদ বা ধর্মচ্যুত ব্যক্তির কাজ যতো বেশী ও বড় হোক না কেন, শেষ পর্যন্ত তা নিষ্ষল ও বৃথা যাবে। অত্যাচার ও নির্যাতন যতোই বেশী হোক না কেন। ইসলামের সাথে পরিচিত হওয়া ও তার স্বাদ গ্রহণের পর যে ব্যক্তি ইসলাম ত্যাগ করবে । তার জন্যে আল্লাহ তায়ালা এই পরিণামই | নির্ধারণ করে রেখেছেন যে, তার সকল কাজ দুনিয়া ও আখেরাতে ব্যর্থ হয়ে যাবে এবং আখেরাতে সে চিরস্থায়ী আযাব ভোগ করবে। যে হৃদয় একবার ইসলামের সাথে পরিচিত হয়েছে ও তার স্বা্ঠ গ্রহণ করেছে, তা কখনো সত্যিকার অর্থে মুরতাদ ও ধর্মচ্যুত হতে পারে না। অবশ্য কোনো মুসলমান যখন এতো বিকারপ্রস্ত হয়ে যায় যে সংশোধনেরযোগ্য থাকে না তখন তার পক্ষে মুরতাদ হওয়া সম্ভব । তবে অসহনীয় অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে কেউ যদি নিজের ধর্মবিশ্বাস বা আকীদাকে লুকানোর লক্ষ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কুফুরীবোধক বাক্য উচ্চারণ করে তবে সেটা ভিন্ন কথা । আন্নাহ তায়ালা |, অতিশয় দয়ালু । তিনি মুসলমানকে অনুমতি দিয়েছেন যে, নির্যাতন ধৈর্যের বাইরে গেলে আত্মরক্ষার্থে লোক দেখানোভাবে কুফুরী বাক্য উচ্চারণ করা যাবে,তবে সেই সাথে মনকে ইসলামের ওপর অবিচল ও ইসলামী আকীদার প্রতি অটুট আনুগত্য ও আস্থা বজায় রাখতে হবে। কোনো অবস্থায়ই সে সত্যিকার কাফের ও মুরতাদ হওয়া এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করার অনুমতি দেয়নি। আল্লাহ তায়ালা পানাহ দিন। আল্লাহর পক্ষ থেকে এই হুশিয়ারী কেয়ামত পর্যস্ত বহাল রয়েছে। যুলুম নির্যাতনের শিকার হয়ে আপন ধর্ম ও বিশ্বাসকে অন্তর থেকে পরিত্যক্ত করার পক্ষে কিংবা গা বাচানো বা শ্রেফ রাজনৈতিক ময়দানে টিকে থাকার সার্থে কিংবা ক্ষমতার হাতছানিতে লোভ সামাল দিতে না পেরে এই ধরনের কুফুরী করার ব্যাপারে কোনো মুসলমানের কোনো ওযরই গ্রহণযোগ্য নয়। মনে রাখতে হবে এটা কখনো ইসলামী মূলনীতি হতে পারে না, দলীয়ভাবে এই ধরনের কুফুরী সিদ্ধান্ত কখনোই গ্রহণযোগ্য নয় এটা শুধু ব্যক্তিপর্যায়ে অত্যাচার নির্যাতনের মাত্রা সহ্যের সীমানা ছাড়িয়ে গেলে তখনই গ্রহণযোগ্য, তবে তখনো মৃত্যু পর্যন্ত ধৈর্য ও সহিষ্ট্রতার পরিচয় দিয়ে সত্যের ওপর অবিচল থাকলে সেটাই হবে উত্তম। নির্যাতনে ধৈর্যধারণকারী মোমেন বান্দাদেরকে আল্লাহ তায়ালা কখনো পরিত্যাগ করেন না । তাদেরকে দুইটি উত্তম প্রতিদানের যে কোনো একটি অবশ্যই দিয়ে থাকেন বিজয় অথবা শাহাদাত। আর আল্লাহর পথে যারা নির্যাতন ভোগ করে, তাদের জন্যে রহমতের আশা রয়েছে। ঈমানের বলে বলিয়ান মোমেনের মনে এ ব্যাপারে কখনো হতাশা আসতে পারে না। ২১৮ নং আয়াতে এ কথাই বলা হয়েছে। “যারা ঈমান এনেছে, এবং আল্লাহর পথে হিজরত ও জেহাদ করেছে তারা আল্লাহর রহমতের আশা পোষণ করে ।' বস্তুত মোমেনের আর কিছু না হোক, আল্লাহর রহমত লাভের আশাকে আল্লাহ তায়ালা কখনো ব্যর্থ করেন না। হিজরতকারী মোমেনরা আল্লাহর এই অকাট্য প্রতিশ্রুতি শুনে জেহাদ ও সবর করেছিলেন এবং আল্লাহ তায়ালা তাদের প্রতিশ্রতিকে বিজয় কিংবা শাহাদাত দিয়ে পূরণ করেছিলেন। আর এ দুটোই হচ্ছে কল্যাণ এবং রহমত । তারা আল্লাহর রহমত ও ক্ষমা দুটোই লাভ করেছিলেন। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।