Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আগ্রাসলেন্ন সমক্স সুসম্পমানদের কর্তন উপরোক্ত তত্ব ও ইসলামের অকাট্য বিধি বর্ণনা এবং মুসলমানদের আবেগ ও পদক্ষেপ সমর্থন করার পর আয়াতটির পরবর্তী অংশে তাদের শক্রদের মনে হিংসা বিদ্বেষ কতো গভীর এবং তাদের ইচ্ছায় ও তৎপরতায় আগ্রাসী মনোভাব কতোটা মজ্জাগত, তার উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, “তারা তাদের সাধ্যে কুলালে তোমাদেরকে ধর্মচ্যুত না করা পর্যন্ত তোমাদের সাথে লড়াই চালিয়ে যাবে।' মহাজ্ঞানী ও পরম সত্যবাদী আল্লাহর পক্ষ থেকে এই স্পষ্টোক্তি দ্যর্থহীনভাবে এই সত্য উন্মোচন করে দিচ্ছে যে, ইসলামের দুশমনরা অন্যায় ও অসত্যকে প্রতিষ্ঠিত করার জন্যে অত্যন্ত জঘন্যভাবে তাদের অপচেষ্টা অব্যাহত রাখে এবং মুসলমানদেরকে ধর্মচ্যুত করার জন্যে নির্যাতনের মাধ্যমে চাপ প্রয়োগ করে যেতে থাকে । এটা মুসলমানদের শত্রুদের চিরস্থায়ী লক্ষ্য । মুসলমানদের দুশমনরা যে যুগের ও যে দেশের মানুষই হোক না কেন, তাদের এ লক্ষ্য সব সময়ই অপরিবর্তিত থাকে । আসলে পৃথিবীতে ইসলামের অস্তিত্ই ইসলামের ও মুসলমানদের শত্রুদের ক্রোধ, আক্রোশ ও ভয় ভীতির চিরন্তন উৎস। ইসলামের অস্তিত্বই তাদেরকে কষ্ট দেয়, ক্ষিপ্ত করে ও ভীত অক্ত্রস্ত করে। ইসলামের শক্তি, তেজ ও প্রতাপ দেখে যে কোনো বাতিলপন্থী ও খোদাদ্রোহী ব্যক্তি বা দল ঘাবড়ে যায় এবং যে কোনো নৈরাজ্যবাদী ও দুর্নীতিপরায়ন ব্যক্তি তাকে অপছন্দ করে । নিজস্ব অকাট্য সত্য বক্তব্য, ভারসাম্যপূর্ণ বিধান ও নিখুত বিধিব্যবস্থার কারণে ইসলাম স্বয়ং বাতিল, খোদাদ্বোহিতা ও অন্যায় অরাজকতার বিরুদ্ধে এক প্রকাশ্য যুদ্ধ ঘোষণার নামান্তর । এ জন্যে খোদাদ্রোহী, দুর্নীতিবাজ ও নৈরাজ্যবাদী বাতিল শক্তি তাকে বরদাশতই করতে পারে না। তাই ইসলামের সৈনিকদেরকে তারা নির্যাতনের স্টীমরোলার চালিয়ে ধর্মচ্যত করতে এবং কোনো না কোনো পর্যায়ের কুফুরীতে লিপ্ত করতে পারে কিনা, তার সুযোগ ও উপায় খুজতে থাকে । কারণ পৃথিবীতে যতো দিন একটি মানব গোষ্ঠীও ইসলামের প্রতি বিশ্বাসী ও তার বাস্তব অনুসারী থাকে, ততোদিন তারা তাদের বাতিল আদর্শ, খোদাদ্রোহিতা ও দুর্নীতিকে নিরাপদ মনে করে না। মুসলিম জাতির ওপর তাদের এই শক্রদের আক্রমণ ও আগ্রাসনের উপায়-উপকরণে সময়ে সময়ে পরিবর্তন ও বৈচিত্র আসে, কিন্তু তাদের উদ্দেশ্য সব সময় অভিন্ন ও অপরিবর্তিত থাকে । সেটি হচ্ছে, নিষ্ঠাবান মুসলমানদেরকে যদি পারা যায় মুরতাদ বা ধর্মচ্যুত করা। এ জন্যে তাদের হাতের একটি অস্ত্র বা একটি সরঞ্জাম যদি ভেংগে যায় বা অকার্যকর হয়ে যায়, তবে তৎক্ষণাৎ তারা অন্য একটি অস্ত্র হস্তগত করে৷ এরূপ ক্ষেত্রে মহাজ্ঞানী আল্লাহ তায়ালা আগেভাগেই নির্ভুল ভবিষ্যদ্বানী করে তাদেরকে বাতিল শক্তির সাথে আপোষ করা থেকে সতর্ক করেছেন এবং চক্রান্ত ও যুদ্ধের ক্ষেত্রে ধৈর্যধারণ করার আহ্বান জানিয়েছেন। কেননা ধৈর্য অবলম্বন করতে না পারলে তাদের দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় চরম ক্ষতির সম্মুখীন হতে হবে । সেই ক্ষতির উল্লেখ রয়েছে আয়াতের শেষাংশে, *তোমাদের মধ্যে যে ব্যক্তি ধর্মদ্যুত হবে ও কাফের অবস্থায় মারা যাবে, তার যাবতীয় সৎ কাজ দুনিয়া ও আখেরাতে বৃথা ও বাতিল হয়ে যাবে এবং এ ধরনের লোকেরা চিরদিনের জন্যে দোযখবাসী হবে ।" এখানে মূল আয়াতে যে 'হাবিতাত' শব্দটি রয়েছে, তার মূল ধাতু-রূপ হচ্ছে 'হুবত।” কোনো উটনী যখন বিষাক্ত ঘাস খাওয়ার কারণে তার সমস্ত শরীর ফুলে ফেঁপে শেষ পর্যন্ত উটনীটি মারা যেতো, তখন বলা হতো “হাবিতাতিন নাকাতু* অর্থাৎ “উটনীটি পেট ফেঁপে মারা গেছে ।' কোরআন ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।