জিনিসগুলোকে বিপর্যয় সৃষ্টিকারী, সত্যদ্বোহী বাতিল শক্তির নিরাপদ আশ্রয়স্থল হতে দিতে প্রস্তুত নয় যে, সেখানে নিরাপদে বসে তারা সৎ ও ন্যায়পরায়ন লোকদেরকে লক্ষ্য করে গুলী ছুড়বে এবং সুরক্ষিত দুর্গে বসে নিজেরা পাল্টা আক্রমণের শিকার হবে না। ইসলাম কেবল তাদের জন্যে নিষিদ্ধ বস্তুর মর্যাদা রক্ষা করবে এবং কঠোরভাবেই করবে যারা স্বয়ং ওগুলোর মর্ধাদা রক্ষা করে, কিন্তু নিষিদ্ধ বস্তুর পবিব্রতাকে অপরাধী চক্রের রক্ষাব্যুহ ও রক্ষাকবচ হতে কখনো দেবে না । মোমেনদের, সং লোকদের ও নেককার লোকদের ওপর যুলুম নির্যাতন ও নিপীড়ন চালিয়ে এবং সকল রকমের অপরাধ ও অপকর্ম চালিয়ে তার শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্যে পবিত্র স্থান ও সময়সমূহের আড়ালে আশ্রয় নেয়ার সুযোগ সে কাউকে দেবে না। ইসলাম সকল ব্যাপারেই এই নীতি অনুসরণ করে । সে গীবত অর্থাৎ অ-সাক্ষাতে নিন্দা করাকে হারাম ঘোষণা করে। কিন্তু ফাসেকের গীবতে কোনো দোষ নেই। যে ফাসেক প্রকাশ্যে পাপাচারে লিপ্ত, তার পাপে উত্যক্ত সমাজ তার গীবত থেকে বিরত থাকতে বাধ্য নয়। উচ্চস্বরে কারো কুৎসা রটাতে ইসলাম নিষেধ করে । কিন্তু “মযলুম' ব্যক্তির জন্যে তা নিষিদ্ধ নয়। যে তার ওপর যুলুম করে, তার বিরুদ্ধে নিন্দায় সোচ্চার হওয়ার অধিকার তার রয়েছে। এটা তার ন্যায়সংগত অধিকার । যুলুম সম্পর্কে নীরবতা পালনে যালেমের ধৃষ্টতা বেড়ে যায় এবং সে বড় বড় নীতিবাক্যের আড়ালে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করার সুযোগ লাভ করে । অথচ এ সুযোগ লাভ করার কোনো অধিকার তার নেই। এতদসত্তেও ইসলাম তার উচ্চমান বজায় রেখেছে এবং ইসলাম বিরোধী দুর্ৃত্তদের স্তরে কখনো নামেনি। তাদের মতো ঘৃণ্য অস্ত্র ও নোংরা ফন্দি-ফিকির কখনো অবলম্বন করেনি । মুসলমানদেরকে সে শুধু দুর্বৃত্তদের আক্রমণোদ্যত হাতে আঘাত করতে, তাদের সাথে যুদ্ধ করতে ও সামাজিক পরিবেশকে তাদের অস্তিত্ থেকে পবিত্র করতে নির্দেশ দেয়। আর এ কাজটিও সে করতে বলে প্রকাশ্য দিবালোকে । এভাবে নেতৃত্ব যখন সৎ ও পরিচ্ছন্ন মোমেনদের হাতে চলে যাবে এবং যারা পবিত্র স্থান, সময় ও জিনিসসমূহের অবমাননা করে তাদের কবল থেকে ভূপৃষ্ঠ মুক্ত ও পবিত্র হবে, কেবল তখনই আল্লাহর ইচ্ছা মোতাবেক পবিত্র জিনিসসমূহের পবিত্রতা ও মর্যাদা যথাযথভাবে সুরক্ষিত হবে। এই হচ্ছে ইসলাম ও তার স্পষ্ট, ছ্যর্থহীন, অনমনীয় ও আপোসহীন ভূমিকা । এতে কোনো ঘোরপ্যাচ বা বক্রতা নেই, আর যারা বক্রতা ও ঘোরপ্যাচের পক্ষপাতী তাদের জন্যেও সে কোনো সুযোগ রাখে না। আর এই হচ্ছে কোরআনের ভূমিকা । মুসলমানদেরকে সে চোরাবালিতে নয় বরং এমন শক্ত মাটির ওপর দীড় করায়। যেখানে তাদের পা বিন্দুমাত্রও ডগমগ করে না, বরং পৃথিবীকে অন্যায়, যুলুম নৈরাজ্য ও বিশৃংখলা থেকে পবিত্র করার লক্ষ্যে দৃঢ় পায়ে তারা আল্লাহর পথে এগিয়ে যেতে পারে । কোরআন তাদের বিবেককে কুপ্ঠিত, দ্বিধাগ্রস্ত এবং শয়তানী কুপ্ররোচনায় জর্জরিত হতে দেয় না। যা অন্যায়, অসত্য, বাতিল ও খোদাদ্রোহিতা, তার কোনো মর্যাদাও টিকে থাকার অধিকার তার দৃষ্টিতে নেই। পবিত্র স্থান বা সময়ের দোহাই দিয়ে ও তার আড়ালে আশ্রয় নিয়ে সে অন্যান্য পবিত্র জিনিসের মর্যাদা ক্ষুণ্ন করবে, সে অধিকার ইসলাম তাকে দেয় না। মুসলমানদের কর্তব্য হলো তার যা করণীয় তা নির্ধিধায়, অকুণ্ঠচিত্তে পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা সহকারে এবং আল্লাহর পক্ষ থেকে শাস্তির পূর্ণ আশ্বাস সহকারে করে যাওয়া । ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।