যেখানেই পাওয়া যাক, তাদের সাথে যুদ্ধ করা মুসলমানদের কর্তব্য ছিলো । কেননা তারা কোনো কিছুর পবিত্রতার প্রতি সম্মান দেখায় না এবং সংযত হয় না, আর যে পবিত্র জিনিসের প্রতি তাদের নিজেদের মনে কোনো মর্যাদাবোধ ও শ্রদ্ধাবোধ নেই,তার পবিত্রতার দোহাই পেড়ে আত্মরক্ষার অধিকার মুসলমানরা তাদেরকে দিতে পারে না। নিষিদ্ধ মাসের পবিত্রতা সম্পর্কে তারা যে বক্তব্য দিয়ে বেড়াচ্ছিলো, নীতিগতভাবে তা সত্য ও ন্যায়সংগত কথাই ছিলো বটে । তবে তা ছিলো অসদুদ্দেশ্য প্রণোদিত। নিষিদ্ধ মাসের দোহাই পাড়া তাদের জন্যে নিছক আত্মরক্ষা ও মুসলমানদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপকৌশল ছিলো। কুৎসা রটিয়ে তারা মুসলমানদেরকে আগ্রাসী ও সীমালংঘনকারী রূপে চিহিত করতে চাইছিলো । অথচ তারাই প্রথম সীমালংঘন করেছিলো এবং তারাই প্রথম আল্লাহর ঘরের পবিত্রতা লংঘন করেছিলো। ইসলাম মানব জীবনের জন্যে একটা বাস্তব জীবন পদ্ধতি । এর ভিত্তি নিছক কল্পনাসর্বস্ব অবাস্তব তাত্বিক মতবাদের ওপর প্রতিষ্ঠিত নয়। মানব জীবনে যতো বাধাবিপত্তি বা আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে এবং যতো বাস্তব সুবিধা অসুবিধা তার সাথে জড়িত রয়েছে, তার সব কিছুসহ ইসলাম তার মুখোমুখী হয়, যাতে সে তাকে বাস্তবসম্মততাবে উন্নতি ও অগ্রগতির দিকে টেনে নিয়ে যেতে সক্ষম হয়, তার বাস্তব সমস্যাগুলোর বাস্তব সমাধান দিতে পারে এবং নিছক স্বপ্নের জগতে তাকে এমনভাবে ভেসে বেড়াতে না হয়, যা বাস্তব জীবনে কোনো কাজে আসে না। মোশরেকরা মূলতই সীমা অতিক্রমকারী, সত্যদ্রোহী ও আগ্রাসী । কোনো পবিত্র জিনিসের জন্যে তাদের মনে কোনো শ্রদ্ধাবোধ নেই, কোনো গুরুত্ নেই এবং কোনো নিষিদ্ধ জিনিস বা স্থানের কাছে গিয়ে তারা সংযত হয় না। ধর্ম, নৈতিকতা, আকীদা বিশ্বাস ইত্যাকার যা কিছুই অভ্যস্ত । সত্যের সামনে তারা চিরকালই আক্রমণাত্মক ভূমিকা নিয়ে দীড়ায় এবং. মানুষকে সত্য থেকে দূরে হটিয়ে দেয়। মোমেনদের ওপর তারা অমানুষিক অত্যাচার চালিয়ে ইসলাম ত্যাগ করার জন্যে চাপ দেয়। যে পবিত্র শহরে জীবজন্তু ও কীটপতংগ পর্যস্ত নিরাপদ, সেই শহর থেকে তারা মোমেনদেরকে বহিষ্কার করে । এরপরও তারা নিষিদ্ধ মাসের দোহাই দিয়ে তার আড়ালে আত্মরক্ষার চেষ্টা চালায় এবং নিষিদ্ধ ও পবিত্র বস্তুসমূহের নামে দুনিয়ার মানুষকে বিভ্রান্ত করে । আর সোচ্চার অপপ্রচার চালায় যে, দেখো, মোহাম্মাদ ও তার সংগীরা নিষিদ্ধ মাসের পবিত্রতা ক্ষুগ্ করছে। ইসলাম কিভাবে তাদের মোকাবেলা করবে? সে কি বায়বীয় তাত্তিক সমাধান দিয়ে এর মোকাবেলা করবে? তা যদি করে, তবে সে ন্যায়নিষ্ঠ মুসলমানদেরকে নিরক্ত্র ছেড়ে দেবে । অথচ তাদের নিকৃষ্টতম দুরাচারী শক্ররা সকল ধরনের অস্ত্র ব্যবহার করবে এবং কোনো অন্ত্র ব্যবহারেই তারা পিছপা হচ্ছে না। এটা কক্ষনো হতে পারে না। ইসলাম এরূপ করতে পারে না, কেননা সে বাস্তবতার সম্মুখীন, বাস্তব জিনিসকে সে প্রতিরোধ ও প্রতিহত করতে চায় । অন্যায় অসত্যকে সে নির্মূল ও উচ্ছেদ করতে চায়। বাতিল ও গোমরাহীর বিষদাত ও বিষ নখর সে উপড়ে ফেলতে চায়। সত্য ও ন্যায়ের রক্ষক শক্তির কাছে সে পৃথিবীর দায়িত্ ন্যস্ত করতে চায়। দুনিয়ার নেতৃত্বকে সে সৎ ও ন্যায়পরায়ন লোকদের কাছে সমর্পণ করতে চায় । তাই সে নিষিদ্ধ ও পবিত্র ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।