Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ٤٢٣
📝 نص 📖 PDF

চলেছে, স্থান-কাল-পাত্র ও পরিবেশ-ভেদে হয়তোবা ওই সকল উপায়-উপকরণ ব্যবহারের ধরন কিছু পরিবর্তিত হয়েছে মাত্র । এমতাবস্থায় ওইসব ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে মুসলিম সংহতির লক্ষ্যে আজ আমাদেরকেও একই প্রকার পদক্ষেপ নিতে হবে যাতে করে ইসলামের প্রথম যুগের মতোই এক সুসংবদ্ধ মুসলিম উম্মাহ গড়ে তোলা যায়। এমনকি ইসলামের সঠিক চিন্তা চেতনা-দ্বারা পরিচালনা করে আজও একটি সুষ্ঠু ও সুসভ্য জাতি গড়ে তোলা সম্ভব । এই লক্ষ্য অর্জনের পথে কোরআন মজীদে সুস্পষ্ট কিছু নিদর্শন বর্তমান রয়েছে। যা অন্য কোথাও নেই, অর্থাৎ, মানব নির্মিত কোনো ব্যবস্থার মধ্যে এমন সুনিশ্চিত কোনো পথ-নির্দেশনা আছে বলে কেউ দাবী করতে পারে না। এইভাবে কোরআনে কারীম মুসলিম উম্মাহর জীবন পরিচালনার জন্যে বরাবরই কার্যকর ভূমিকা গ্রহণ করেছে। বাস্তব জীবনে চলার পথে তাকে সঠিকভাবে পরিচালনা করেছে এবং গোটা জীবনের জন্যে পূর্ণাংগ এমন এক সংবিধান দিয়েছে যার পরিধি সমগ্র জীবনে পরিব্যাপ্ত, দিয়েছে তাকে সমাজ সংগঠনের মূলনীতি, আন্তর্জাতিক আইন এবং নৈতিক ও বাস্তব জীবনের সকল বিভাগের জন্যে দিকনির্দেশনা । ও এইভাবে গোটা জীবনের জন্যে পথনির্দেশক হওয়াটাই হচ্ছে কোরআনে কারীমের বিশেষ মোজেযা । আলোচ্য আয়াতসমূহের প্রায় সবটুকু জুড়ে কেবলা পরিবর্তনের বিষয়টি পেশ করা হয়েছে। কেবলা পরিবর্তনের ফলে যে পরিস্থিতির উত্তব হয়েছিলো, তাকে কেন্দ্র করে ইহুদীরা মুসলমানদের মধ্যে ভাংগন ধরানোর যে চক্রান্ত করেছিলো, তাদের অপপ্রচারের ফলে কিছুসংখ্যক মুসলমানের মনে যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিলো এবং সাধারণভাবে মুসলমানরা যে দ্বিধা-ছন্দের মধ্যে পড়ে গিয়েছিলো সেসব কিছু নিরসনের লক্ষ্যেই বক্ষমান আলোচনা । এ বিষয়ের ওপর কোনো নির্ভুল ও অকাট্য হাদীস পাওয়া যায় না, কোরআনে কারীমের মধ্যে এ সম্পর্কিত বিস্তারিত ইতিহাস নেই। যে বিশেষ আয়াতগুলোতে এ বিষয়ের ওপর আলোচনা এসেছে তা হচ্ছে একান্তভাবে কেবলা পরিবর্তন সংক্রান্ত, অর্থাৎ বায়তুল মাকদেস থেকে মুখ ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নামায পড়াকে কেন্দ্র করে । আর এ ঘটনা সংঘটিত হয় হিজরতের পরে, মাদানী ঘিন্দেগীর ষোল অথবা সতের মাস পার হওয়ার পর। সংশ্লিষ্ট আয়াতগুলো দ্বারা সম্ভবত, একথা সংক্ষেপে প্রমাণ করতে চাওয়া হয়েছে যে, নামায ফরয হওয়ার সময় থেকে মুসলমান কাবা শরীফের দিকে মুখ করে নামায পড়তো, যদিও একথা কোরআনে কারীমের কোথাও স্পষ্ট করে বলা হয়নি । হিজরতের পরে সম্ভবত রসূল (সে.)-এর প্রতি আল্লাহর নির্দেশ অনুসারে মুসলমানরা বায়তুল মাকদেসের দিকে মুখ করে নামায পড়তে শুরু করেন, অবশ্য এ নির্দেশ সম্পর্কে কোরআনে কারীমে কোনো উল্লেখ নেই। তারপর শেষ যে কথাটি কোরআনে মজীদে উল্লেখ করা হয়েছে তা হচ্ছে, “ফেরাও তোমার মুখকে মাসজিদুল হারামের দিকে, আর যেখানেই তোমরা থাকো না কেন তোমরা সেই একই দিকেই মুখ ফেরাবে।' এর ফলে পূর্বেকার হুকুম রদ হয়ে গেলো। যাই হোক না কেন, ইহুদী ও নাসারা নামধারী আহলে কেতাবরা মুসলমানদেরকে বায়তুল মাকদেসের দিকে (সোময়িকভাবে হলেও) মুখ করে নামায পড়াকে তাদের শ্রেষ্ঠত্ব বনাম তাদের দ্বীনের শ্রেষ্ঠত্বের দলীল হিসেবে প্রমাণ করার প্রয়াস পেয়েছিলো, যার কারণে তারা ইসলাম গ্রহণ করা থেকে দূরে থাকাই তাদের যুক্তিযুক্ত অজুহাত বলে মনে করতো । মদীনার সর্বত্র তারা একথা ৬//৬/.1051009016-1000

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.