ইহুদীরা বললো, মোহাম্মাদ এর আগামী দিনের কর্মকান্ড কী হতে যাচ্ছে, সে সংক্রান্ত পূর্বাভাস এই ঘটনা থেকেই পাওয়া যেতে পারে । আমর ইবনুল হাদরামীকে ওয়াকিদ বিন আবদুল্লাহ হত্যা করেছে। “আমর' শব্দের পূর্বাভাস হচ্ছে “উম্মিরাতিল হারব।" অর্থাৎ যুদ্ধের দামামা বেজে উঠেছে। 'হাদরামী” শব্দের পূর্বাভাস হচ্ছে হুদ্দিরাতিল হরব' অর্থাৎ যুদ্ধের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে। আর “ওয়াকিদ বিন আবদন্লাহ' শব্দের পূর্বাভাস হচ্ছে “উক্কিদাতিল হারব' অর্থাৎ যুদ্ধের আগুন জ্বলে উঠেছে। এরপর এই বিভ্রান্তিকর অপপ্রচার নানাবিধ কুরুচিপূর্ণ ও কুচক্রী কথাবার্তায় মুখরিত হয়ে আরবের সর্বত্র ছড়িয়ে পড়লো । মোহাম্মাদ (স.) ও তার সাথীদেরকে আগ্রাসী, সীমা অতিক্রমকারী, আরবের পবিত্র জিনিসগুলোকে পদদলনকারী এবং স্বার্থের তাগিদে পবিত্র জিনিসগুলোর পবিভ্রতা অমান্যকারী ইত্যাকার বিশেষণে ভূষিত করা হতে লাগলো । অবশেষে এই আয়াতগুলো নাযিল হয়ে সকল “অপপ্রচারের দাতভাংগা জবাব দিয়ে দিলো এবং প্রকৃত সত্য ব্যাখ্যা করলো। অতপর রসূল সে.) উভয় বন্দীকে ও বাণিজ্য বহরের আটককৃত সম্পদকে গ্রহণ করলেন । আয়াতে নিষিদ্ধ মাসের নিষিদ্ধতা ও পবিব্রতা মেনে নেয়া হলো এবং নিষিদ্ধ মাসে যুদ্ধ যে একটা মারাত্মক অন্যায় কাজ, তা স্বীকার করা হলো, কিন্তু “আল্লাহর পথ থেকে মানুষকে জোর করে ফেরানো আল্লাহর অবাধ্যতা, মাসজিদুল হারামের অবমাননা ও তার অধিবাসীদেরকে তার ভেতর থেকে বহিষ্কার করা আরো মারাত্বক পাপের কাজ । আর যুলুম অরাজকতা ও বল প্রয়োগ হত্যার চেয়েও তা নিকৃষ্ট । সবাই জানে যে, মুসলমানরা যুদ্ধবিগ্রহ শুরু করেনি । আগ্রাসী কর্মকান্ডও তারা প্রথমে করেনি। আল্লাহর পথ থেকে মানুষকে জোরপূর্বক ফেরানো, আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান এবং মাসজিদুল হারামের অবমাননা ইত্যাকার কার্যকলাপ মোশরেকদের দ্বারাই সংঘটিত হয়েছে। মানুষকে আল্লাহর পথ থেকে ফেরাতে তারা কোনো অপকর্মই করতে বাদ রাখেনি । নিজেরাও আল্লাহর প্রতি কুফুরী করেছে এবং জনগণকেও কুফুরী করতে বাধ্য করেছে। তারা মাসজিদুল হারামের পবিত্রতা লংঘন করেছে। সেখানে মুসলমানদেরকে নির্যাতন করেছে এবং তাদেরকে ধর্মচ্যত করতে অবর্ণনীয় অত্যাচার করেছে। হিজরতের আগে দীর্ঘ ১৩ বছর ব্যাপী এসব কাজে তারা লিপ্ত থেকেছে। অবশেষে তার অধিবাসীদেরকে সেখান থেকে বিতাড়িত করেছে। মাসজিদুল হারামকে আল্লাহ তায়ালা নিরাপদ স্থান বানিয়েছেন। তার পবিত্রতার প্রতি তারা সম্মান দেখায়নি। নিষিদ্ধ মাসে লড়াই করার চেয়েও আল্লাহর দৃষ্টিতে মাসজিদুল হারামের এলাকাবাসীকে বহিষ্কার করা গুরুতর পাপ। আল্লাহর কাছে মানুষকে অত্যাচার ও বলপ্রয়োগের মাধ্যমে ধর্মচ্যুত করা হত্যার চেয়েও সাংঘাতিক খারাপ কাজ । মোশরেকরা এই উভয় মারাত্মক অপকর্ম সংঘটিত নেই। যারা কোনো কিছুর পবিত্রতার তোয়াক্কা করে না। সেই আগ্রাসী মোশরেকদের প্রতিরোধের ব্যাপারে মুসলমানদের ভূমিকা কী হওয়া উচিত। তা এখানে স্পষ্ট করে দেয়া হয়েছে। মোশরেকরা যখন ইচ্ছা আল্লাহর ঘর ও নিষিদ্ধ মাসের পবিত্রতার দোহাই দেবে । আবার যখন ইচ্ছা তার পবিব্রতাকে পদদলিত করবে, এ অবস্থা মুসলমানরা মেনে নিতে পারে না। সীমা অতিক্রমকারী, যাবতীয় নৈতিক নীতিমালার বিরুদ্ধে বিদ্রোহকারী ওই নরাধম মোশরেকদেরকে বিলাল কস ২৭ ই ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।