Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

বিভিন্ন রেওয়ায়াত থেকে জানা যায় যে, এ দুটি আয়াত হযরত আবদুল্লাহ বিন জাহাশের নেতৃত্বাধানী সেনাদল সম্পর্কে নাযিল হয়েছিলো । রসূল (স.) তাকে ৮জন মোহাজেরের একটি দলসহ পাঠান। এই দলে কোনো আনসার ছিলো না। তীর সাথে তিনি খামে বদ্ধ করা একটি চিঠি দিয়ে দেন এবং আদেশ দেন যে, দুই রাত অতিক্রম না করা পর্যন্ত এই চিঠি খুলবে না। যখন চিঠি খুললেন, দেখলেন তাতে লেখা রয়েছে, “আমার এই চিঠি পড়ার পর তোমরা মক্কা ও তায়েফের মধ্যবর্তী বাতনে নাখলায় চলে যাবে । সেখানে বসে কোরায়শদের গতিবিধি প্রত্যক্ষ করবে এবং তাদের খবর আমাকে জানাবে । তোমার সাথীদের কেউ তোমার সাথে যেতে চাইলে তাতে আপত্তি করবে না।' এ ঘটনা এঁতিহাসিক বদর যুদ্ধের পূর্বে ঘটেছিলো । চিঠি পড়া মাত্র হযরত আবদুল্লাহ বিন . জাহাশ বললেন, “রসূল (স.)-এর আদেশ শীরোধার্য ৷ অতপর তিনি নিজের. সাথীদেরকে বললেন, “রসূল (স.) আমাকে বাতনে নাখলায় গিয়ে কোরায়শদের গতিবিধি পর্যবেক্ষণ করতে এবং তাদের খবর জানাতে আদেশ দিয়েছেন। .| তোমাদের কেউ যেতে চাইলে তাতে আপত্তি করতে আমাকে নিষেধ করেছেন। তোমাদের কেউ যদি শহীদ হতে ইচ্ছুক ও আগ্রহী থাকে তবে.সে যেন আমার সাথে রওনা হয়। আর যে ব্যক্তি তা | অপছন্দ করে, সে যেন মদীনায় ফিরে যায় । কেননা আমি রসূল (স.)-এর আদেশ পালন করতে . নাখলায় চলে যাচ্ছি" অতপর তিনি সেখানে চলে গেলেন এবং তার সাথে তার সাথীদের সবাই গেলো । কেউ পিছিয়ে থাকলো না। সেনাদলটি হেজাজের পথ ধরে চলতে লাগলো । কিছু দূর গেলেই তার দুই সাথী সাদ বিন আবী ওয়ান্কাস ও উত্বা বিন গাজওয়ান (রা.)-এর উট হারিয়ে গেলো । উট খুঁজতে গিয়ে তারা উভয়ে আবদুল্লাহ বিন জাহাশের দল থেকে পেছনে পড়ে রইলেন এবং বাকী ছয়জন তার সাথে চলতে থাকলো ৷ তারা বাতনে নাখলায় পৌছার পর কোরায়শদের একটি বাণিজ্যিক কাফেলাকে ওই এলাকা অতিক্রম করতে দেখলেন। ওই কাফেলায় আমর ইবনুল হাদরামী ও আরো তিনজন ছিলো। আবদুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বাধীন সেনাদল আমর ইবনুল হাদরামীকে হত্যা করলো । দুইজনকে বন্দী করলো এবং চতুর্থজন পালিয়ে গেলো। কাফেলার সমস্ত সহায় সম্পদ আটক করা হলো। সেদল ওই দিনটিকে জমাদিউসসানীর শেষ দিন মনে করেছিলো, কিন্তু পরে জানা গেলো .] যে, দিনটি ছিলো পয়লা রজব। রজব একটি নিষিদ্ধ মাস। নিষিদ্ধ মাসগুলোকে আরবরা খুবই গুরুত্ব দিতো ও মর্যাদাবান মনে করতো । ইসলামও এ মাসগুলোর মর্যাদা দিয়েছে এবং এগুলোকে | নিষিদ্ধ ও পবিত্র মাস হিসাবে বহাল রেখেছে। পরে যখন তারা বন্দীদ্ধয়কে ও তাদের বাণিজ্য বহরকে রসূল (স.)-এর কাছে নিয়ে গেলেন, তখন রসূল (স.) বললেন, “আমি তো তোমাদেরকে নিষিদ্ধ মাসে যুদ্ধ করতে বলিনি” এই বলে বাণিজ্যবহর ও বন্দীদ্ধয়কে গ্রহণ করা থেকে বিরত থাকলেন । রসূল (স.) এ কথা বলার পর সেনাদলটি ভীষণভাবে অনুতপ্ত হলো। তারা ভাবলো, তাদের সর্বনাশ হয়ে গেছে। 'সাধারণ মুসলমানরাও তাদেরকে তিরঙ্কার করতে লাগলো । অপরদিকে কোরায়শ বলতে লাগলো যে, মোহাম্মাদ ও তার সাথীরা নিষিদ্ধ মাসকে হালাল করে নিয়েছে। নিষিদ্ধ মাসে তারা রক্তপাত করেছে। অন্যের সম্পদ ছিনিয়ে নিয়েছে এবং লোকজনকে বন্দী করেছে। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।