Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

প্রত্যেক মানুষই চিন্তাভাবনা করলে তার নিজস্ব অভিজ্ঞতায় ও জীবনে এমন বহু অবাঞ্ছিত ও অপছন্দনীয় জিনিসের সন্ধান পেতে পারে, যার পশ্চাতে বিপুল কল্যাণ নিহিত রয়েছে। আবার এমন অনেক আনন্দময় জিনিসেরও সন্ধান পেতে পারে, যার পেছনে ভয়ংকর বিপদ ও অকল্যাণ নিহিত রয়েছে। অনেক কার্ধখত জিনিস হারিয়ে মানুষ প্রথমে মর্মাহত হয়। কিন্তু কিছু সময় পরে তার কাছে প্রতিভাত হয় যে, ওই জিনিসটি থেকে ওই সময়ে তাকে বঞ্চিত করে আল্লাহ তায়ালা তাকে আসলে বিরাট অকল্যাণ থেকে উদ্ধার করেছেন । আবার কখনো কখনো এমন নিদারুণ দুঃখকষ্ট বা নির্যাতন ভোগ করে যে, তার ভয়াবহতায় তাৎক্ষণিকভাবে সে প্রায় ধ্বংসের মুখে চলে যায়। অতপর কিছুকাল পরেই সে দেখতে পায় যে, ওই দুঃখ তার জীবনে এমন শাপে বর হয়ে দেখা দিয়েছে যে, দীর্ঘ সুখ শান্তিও তার জীবনে অনুরূপ কল্যাণ বয়ে আনতে পারতো না। এরূপ ঘটনাবলীর পর এ প্রশ্নই জাগে যে, মানুষ যখন অজ্ঞ এবং আল্লাহ তায়ালা যখন একাই সর্বজ্ঞ তখন সেই সর্বজ্ঞ প্রভূর কাছে আত্মসমর্পণ করলে তার অসুবিধা কোথায়? এটাই হলো কোরআনের প্রশিক্ষণ পদ্ধতি । এ দ্বারা সে মানুষের মনকে এমনভাবে গড়ে তুলতে চায় সে, সে পরিপূর্ণ ঈমান আনয়ন করে নিশ্চিন্ত ও ভাবনামুক্ত হবে এবং প্রকাশ্য চেষ্টা সাধনার ক্ষেত্রে সাধ্যমত চেষ্টা-তদবীর করার পর অজানা ও অদৃশ্য বিষয় আল্লাহর ওপর নির্ভরশীল হবে। স্ম্যানিত মাসের বিশেষ বিধান ও তাত্পর্খ সমাজকে শান্তির দিকে পরিচালিত করার মানসেই পরবর্তী ২১৭ ও ২১৮ নং আয়াতে নিললোক্ত প্রশ্ন ও তার জবাব দেয়া হয়েছে, সম্মানিত মাসে যুদ্ধ করা সম্পর্কে মানুষরা তোমাকে জিজ্ঞেস করবে, তুমি এদের বলে দাও- এই মাসে যুদ্ধ বিগ্রহ কাটাকাটি করা অনেক বড় ধরনের গুনাহ কিন্তু মনে রেখো) আল্লাহর দৃষ্টিতে এরচেয়েও জঘন্য রকমের গুনাহ হচ্ছে, আল্লাহর পথ থেকে মানুষদের ফিরিয়ে রাখা- মোলিক ও প্রভু হিসেবে) আল্লাহকে অস্বীকার করা- (আল্লাহর এবাদাতের কেন্দ্রবিন্দু) খানায়ে কাবার দিকে যাওয়ার পথ রোধ করা ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে বের করে দেয়া, (আর খোদাদ্বোহিতার) ফেতনা ফাসাদ, হত্যাকান্ডের চেয়ে অনেক বেশী অন্যায়, (তাই সম্মানিত মাসের অজুহাত দিয়ে আল্লাহর সাথে বিদ্রোহ করার সুযোগ নেই) এই (আল্লাহ বিদ্রোহী) ব্যক্তিরা (কিন্তু) তোমাদের সাথে (এসব) লড়াই ও সংঘর্ষ বন্ধ করে দেবে বলে (তুমি) ভেবো না, তারা তো পারলে (বরং) তোমাদের সবাইকে তোমাদের ইসলামী জীবন বিধান থেকেও ফিরিয়ে নিতে চাইবে । (তবে একথাও তোমরা জেনে রেখো যে) যদি তোমাদের কোনো ব্যক্তি নিজের ছ্বীন থেকে ফিরে যায় এবং এ অবস্থায়ই যদি সে মৃত্যুমুখে পতিত হয় তাহলে সে সুস্পষ্টত কাফের অবস্থায় ইহলীলা সাংগ করবে, তার যাবতীয় কর্মকান্ড দুনিয়া আখেরাতে বিফলে যাবে, আর যাদের কর্মকান্ড বিফলে যাবে তারা সবাই হবে (এক একজন) জাহান্নামের অধিবাসী, সেখানে তাদের নিবাস হবে চিরস্থায়ী । (অপরদিকে) যারা (এসব কোনো অন্যায় অনাচারে লিপ্ত না হয়ে) ইসলামী জীবন বিধানের ওপর ঈমান এনেছে (সে দ্বীনের খাতিরে নিজেদের ভিটেমাটি ছেড়ে) অন্য দেশে হিজরত করেছে- (সর্বোপরি এই দ্বীন প্রতিষ্ঠার কাজে) আল্লাহর পথে সংগ্রাম করেছে- তারা আন্লাহর কাছ থেকে অনুগ্রহ পাবার আশা করতে পারে, আল্লাহ তায়ালা তোর এসব বান্দার) ভুলক্রটি মাফ করে দেবেন- তিনি অত্যন্ত দয়ালু! ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।