Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

অচল অটল বিশ্বাস ও আস্থা, প্রশান্ত ও দৃঢ় আশা এবং সুনিশ্চিত লক্ষ্যে চেষ্টা সাধনা এ তিনটি জিনিসই হচ্ছে ইসলামের ও শান্তির দরজা । এই দরজা দিয়ে সর্বতোভাবে প্রবেশ করার জন্যেই আন্মাহ তায়ালা তার বান্দাদেরকে আহবান জানান। আর এখানে প্রবেশ করার জন্যে তিনি তাদেরকে এরূপ সহজ সরল, গভীর ও বিস্ময়কর পন্থায় পথ প্রদর্শন করেন। অত্যন্ত কোমলভাবে ও প্রশান্তভাবে পথ প্রদর্শন করেন। এমনকি তিনি যখন সশস্ত্র জেহাদ বা কেতাল ফরয করেন তখনও এই পদ্ধতিতেই শান্তির দিকে পথ প্রদর্শন করেন। কেননা প্রকৃত শান্তি হলো আত্মা ও বিবেকের শান্তি, চাই তা যুদ্ধের ময়দানেই হোক না কেন। কোরআনের উপরোক্ত আয়াতে বিধৃত এই নির্দেশনা শুধুমাত্র জেহাদের ময়দানেই সীমাবদ্ধ থাকে না। কেননা জেহাদ তো এমন. একটা জিনিস, যাকে মানব মন অপছন্দ করে কিন্তু তার পশ্চাতে থাকে বৃহত্তর কল্যাণ । তাই এ নির্দেশনা মোমেনের সমগ্র জীবন জুড়ে বিস্তৃত। জীবনের সকল ঘটনা ও কর্মকান্ডে তা প্রভাব বিস্তার করে। মানুষের কোথায় কল্যাণ আর কোথায় অকল্যাণ তা সে জানে না। বদরের যুদ্ধের দিন মোমেনদের যে দল যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়েছিলো, তারা মন্ধা থেকে আসা উত্তেজিত ও সশস্ত্র লড়াকু কোরায়শ সেনাদলের মুখোমুখী হতে চাননি। তারা চেয়েছিলেন সিরিয়া থেকে ফিরে আসা কোরায়শ বাণিজ্যিক কাফেলার ওপর আক্রমণ চালাতে । শক্রর যে দলটিকে আল্লাহ তায়ালা মোমেনদের পদানত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই দলটি তাদের বাণিজ্যিক দল হোক এটাই তারা কামনা করছিলেন, কিন্তু আল্লাহ তায়ালা বাণিজ্যিক কাফেলাকে পালানোর সুযোগ করে দিলেন এবং তাদেরকে কোরায়শের লড়াকু দলটির মুখোমুখী করলেন। এর ফলে সেই মহাবিজয় সংঘটিত হলো যার তুর্যনিনাদ সমগ্র আরব উপদ্বীপে বেজে উঠলো এবং যা ইসলামের পতাকাকে উডটীন করলো । মুসলমানদের জন্যে আল্লাহ তায়ালা এই মহাবিজয় নির্ধারিত করে রেখেছিলেন । বাণিজ্যিক কাফেলাকে জয় করলে এ মহাবিজয় কোথা থেকে আসতো? আর আল্লাহ তায়ালা তাদের জন্যে যে সাফল্য নির্ধারণ করে রেখেছিলেন, মোমেনদের ইম্পিত সাফল্য কেমন করে তার সমকক্ষ হতো? না, তা কিছুতেই হতো না। কেননা মানুষ অজ্ঞ আর আল্লাহ তায়ালা সর্বজ্ঞ । হযরত মূসা (আ.)-এর সহ্যাত্রী ছেলেটি তাদের উভয়ের আহারের জন্যে রান্না করা মাছটি পথিমধ্যে ভুলে ফেলে রেখে এসেছিলো । মাছটি তাদের সেই বিশ্রামের জায়গা থেকে জ্যান্ত হয়ে নদীতে ভেসে গেলো। এর পরবর্তী ঘটনা সূরা কাহফে এভাবে বর্ণিত হয়েছে , “বিশ্রামের স্থান অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর মূসা (আ.) তার সহচর ছেলেটিকে বললো, আমাদের খাবার নিয়ে এসো । এই সফরে আমরা বেশ ক্লান্ত হয়ে গেছি। সে বললো, আপনি কি লক্ষ্য করেছেন যে, সেই পাথরটির ওপর যখন আমরা বিশ্রাম নিচ্ছিলাম, তখন আমি মাছটি ভুলে রেখে এসেছি? শয়তান ছাড়া আর কেউ আমাকে তার কথা ভুলায়নি। তারপর বিম্ময়করভাবে মাছটি সমুদ্রের পথে চলে গেলো । মুসা বললো, “ওই তো! ওটাই তো আমরা খুজছি।' তারপর তারা উভয়ে নিজেদের পদচিহ্ন ধরে পেছনের দিকে ফিরে গেলো । তারপর আমার এক বান্দার সাক্ষাত পেলো। আর এই সাক্ষাতের জন্যেই মুসা (আ.) বেরিয়েছিলেন। মাছের ঘটনাটা না ঘটলে তারা ফিরতেন না এবং তাদের গোটা সফরের উদ্দেশ্যই পন্ড হয়ে যেতো । ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।