Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এভাবেই ইসলাম স্বভাব ও প্রকৃতিকে জয় করে। স্বভাবসুলভ আবেগ ও চাহিদাকে সে অস্বীকারও করে না। আবার কেবল গায়ের জোরেও কঠিন কাজের আদেশ চাপিয়ে দেয় না। সে মানুষকে আনুগত্যের প্রশিক্ষণ দেয়, তাকে কল্যাণকর কাজের জন্যে ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ করে এবং স্বেচ্ছায় ও স্বতন্ফুর্তভাবে কাজ করতে সম্মত করে। মহান আল্লাহর দয়া ও করুণা সম্পর্কে তাকে সচেতন বানায়। যিনি তার দুর্বল স্থানগুলো চেনেন এবং তার ফরয করা কাজ সম্পাদনে | কেমন কষ্ট হয় তা বুঝেন। ফলে তার অক্ষমতায় তাকে সহানুভূতি প্রদর্শন করেন ও সাহায্য করেন। এভাবেই ইসলাম মানর প্রকৃতিকেও বিকশিত করে । ফলে দায়িত্বের মুখোমুখি হয়ে মানুষ | ঘাবড়ে যায় না। কষ্ট দেখে সে কাপুরুষের মতো পলায়নপর হয় না। সে বরং আল্লাহর সাহায্যের | ওপর আশাবাদী ও আস্থাশীল হয়ে দৃঢ় সংকল্প নিয়ে কষ্ট ও পরিশ্রমের ওপর অবিচল থাকে । কেননা সে জানে যে, কষ্টের পর শান্তি ও কল্যাণ আসতে পারে। সে কেবল আরাম আয়েশের |. জন্যে লালায়িত হয় না। কেননা আরাম আয়েশের পেছনে অনুশোচনা ও ব্যর্থতা লুকিয়ে থাকা বিচিত্র নয়। প্রিয় জিনিসের পেছনে অপ্রিয় জিনিস এবং লোভনীয় জিনিসের ভেতরে ধ্বংস লুকিয়ে থাকতে পারে। বস্তুত এটা একটা বিস্ময়কর প্রশিক্ষণ পদ্ধতি । সহজ সরল অথচ গভীর পদ্ধতি । মানব মনের অভ্যন্তরে যে অনেক সূক্ষ্ম ও জটিল গ্রন্থি রয়েছে, তা এখানে খোলাখুলিভাবে বলে দেয়া হয়েছে। কোনো রাখঢাক করা হয়নি কিংবা কোনো মিথ্যা আশ্বাসও দেয়া হয়নি। বস্তুত স্থুল দৃষ্টিসম্পন্ন দুর্বল মানুষ যে কখনো কখনো কোনো জিনিসকে অপছন্দ করে থাকে অথচ তা আগাগোড়াই কল্যাণকর হয়ে থাকে, সে কথা অকাট্য সত্য । আবার এমন অনেক জিনিস রয়েছে যাকে মানুষ খুবই ভালোবাসে এবং তার জন্যে মরিয়া হয়ে ছুটোছুটি করে, অথচ তা তার জন্যে ঘোরতর অকল্যাণকর। প্রকৃত সত্য যে একমাত্র আল্লাহই জানেন এবং মানুষ তা জানে না সে কথা অনস্বীকার্য । মানুষ কি করে জানবে কিসের পরিণাম কী এবং কিসের আড়ালে কী লুকিয়ে আছে? | আবেগ, অজ্ঞতা ও স্থুল দৃষ্টিতে যে সত্য ধরা পড়ে না, সে সত্যকে মানুষ কি করে আয়ত্তে আনবে? মানুষের মন সম্পর্কে অন্তর্যামী আল্লাহর এই বিশ্লেষণ তার সামনে একটা আলাদা জগতের দ্বার উন্মোচন করে। সে জগত তার চর্মচক্ষুর দেখা বর্তমান সীমাবদ্ধ জগত থেকে ভিন্ন। এ বিশ্লেষণ তার সামনে এমন কতগুলো কার্ধকারণ প্রকাশ করে দেয়, যা বিশ্ব চরাচরের অভ্যন্তরে সক্রিয় রয়েছে, যা তার ধারণা ও আকাংখার বিপরীত ফলাফল জন্ম দেয় এবং পরিস্থিতিকে ওলট পালট করে দেয়। মানুষের মন যখন আল্লাহর উক্ত বিশ্লেষণকে মেনে নেয় এবং ভাগ্যের ফয়সালার প্রতি সন্তোষ প্রকাশ করে তখন তাকে স্বাধীন ছেড়ে দেয়া হয়। সে কাজ করে কাজের সুফলের আশা করে আবার অজানা আশংকায় শকিতও থাকে । কিন্তু সর্বাবস্থায় সে যাবতীয় বিষয়কে মহাজ্ঞানী আল্লাহর সুদক্ষ সুনিপুণ ও বিচক্ষণ হাত এবং সর্বব্যাপী নির্ভুল জ্ঞানের আওতাধীন করে দিয়ে সন্তুষ্ট ও নিশ্চিন্ত হয়ে যায়। ব্যাপকতর অর্থে এটাই ইসলামের পরিপূর্ণভাবে প্রবেশ করার শামিল। বস্তুত মানুষের মন যতক্ষণ এ ব্যাপারে পূর্ণ আস্থাশীল না হবে যে, আল্লাহ যা পছন্দ করেন, তাতেই প্রকৃত কল্যাণ নিহিত এবং আল্লাহকে কোনোরূপ যাচাই পরীক্ষা না করে ও তার কাছে কোনো রূপ যুক্তি প্রমাণ না চেয়ে নির্বিবাদে ও অকুষ্ঠ চিন্তে তার আনুগত্য করাতেই মানুষের সার্বিক ও পরিপূর্ণ কল্যাণ নিহিত, ততোক্ষণ সে প্রকৃত শান্তি কি জিনিস তা উপলদ্ধি করতে পারে না। ২ সুনা আন া্ষাা ____ (২০৫০১ _______ পানা মলি ৯ ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।