“তোমরা যা কিছু কল্যাণমূলক কাজ করো, আল্লাহ তায়ালা তা জানেন । অর্থাৎ এই কাজ সম্পর্কেও তিনি অবহিত, এই কাজের পেছনে যে সৎ নিয়ত সদুদ্দেশ্য ও উদার মনোভাব সক্রিয় রয়েছে, তাও তিনি জানেন । তাই এ সব দান দাক্ষিণ্য বিফলে যায় না। কেননা আল্লাহ তায়ালা নিজেই এ সবের হিসাব রাখেন ও সংরক্ষণ করেন। কাজেই তার কাছে কোনো সৎ কাজ বিফল হতে পারে না। তিনি মানুষের কোনো ক্ষতি বা তার ওপর কোনো যুলুম করেন না । আবার কেউ তাকে প্রদর্শনী বা রিয়াকারীর মাধ্যমে ধোকাও দিতে পারে না। এভাবে মানুষের অন্তরকে আল্লাহর প্রতি নিবিষ্ট করা হয়। আল্লাহর জন্যে একনিষ্ঠ করা হয় সবাইকে । অত্যন্ত সহজে ও অকৃত্রিমভাবে এ কাজ করা হয়। এ হচ্ছে মহাজ্ঞানী আল্লাহর প্রশিক্ষণ পদ্ধতি এবং এর ভিত্তিতেই ইসলাম তার সমাজ ব্যবস্থা গড়ে তোলে । এই সমাজ ব্যবস্থা মানুষকে এত উচ্চ লক্ষ্যে পৌছে দেয়, যেখানে মানব জাতি আর কখনো পৌছতে সক্ষম হয়নি । আর সেই উচ্চতম লক্ষ্যে সে কেবল এই প্রশিক্ষণের মাধ্যমেই পৌছতে পারে। উন্সানেম তজহাদেন শুক্সষ্ত আর এই প্রশিক্ষণের পথ ধরেই ইসলাম মানুষকে জেহাদের ফরয আদায়ে উদ্ৃদ্ধ করে। এজন্যে তার আলোচনা আন্লাহর পথে ব্যয়ের পরপরই এসেছে। ২১৬ নং আয়াত লক্ষ্য করুন, “তোমাদের ওপর যুদ্ধ ফরয করা হয়েছে । অথচ তোমাদের কাছে তা অপছন্দনীয় । কখনো | কখনো তোমরা কোনো জিনিস অপছন্দ করে থাক অথচ তা তোমাদের জন্যে ভালো । আবার কখনো কখনো তোমরা কোনো জিনিস পছন্দ করে থাকো অথচ তা তোমাদের জন্যে মন্দ। বস্তুত | আল্লাহ জানেন, তোমরা জানো না ।” আল্লাহর পথে যুদ্ধ করা খুবই কষ্টকর একটা ফরয কাজ। কিন্তু কষ্টকর হলেও তা অবশ্য; সম মানব জাতির জন্যে এবং স্বয়ং সত্য ও ন্যায়ের জন্যে প্রভৃত কল্যাণ রয়েছে। ইসলাম যেহেতু স্বভাব ও প্রকৃতির বিধান। তাই এই ফরয আদায় করা যে স্বাভাবিকভাবেই কষ্টকর, তা অস্বীকার করে না এবং তাকে খাটো করেও দেখে না। আর মানুষের মন যে এই | কাজটিকে স্বভাবতই কঠিন মনে করে ও অপছন্দ করে, সেটাও সে অগ্রাহ্য করে না। স্বভাব ও প্রকৃতির দাবী সম্পর্কে ইসলাম কোনো বিতর্কে লিপ্ত হয় না, তার সাথে সংঘর্ষে লিপ্ত হয় না। স্বাভাবিক আবেগ-অনুভূতি যেহেতু অনস্বীকার্য তাই তাকে সে নিষিদ্ধও করে না। কিন্তু সে অন্যভাবে তার চিকিৎসা করে তাকে সে নতুন জ্যোতিতে উদ্ভাসিত করে । সে বলে যে, কিছু কিছু ফরয কাজ এমন আছে, যা পালন করা কষ্টকর এবং তাই অপছন্দনীয় । তবে তার পেছনে এমন মহৎ উদ্দেশ্য এবং প্রজ্ঞা, দূরদর্শিতা ও কল্যাণকারিতা রয়েছে, যা তার কষ্টকে লাঘব করে দেয়। তা দ্বারা এমন প্রচ্ছন্ন কল্যাণ সাধিত হয়ে থাকে, যা মানুষের স্কুল দৃষ্টিতে ধরা নাও পড়তে পারে । এরপর সে মানুষের মনে একটা জানালা খুলে দেয়, যার ভেতর দিয়ে সে ওই ফরয কাজটিকে অন্যভাবে দেখতে পায়। সে এখন বুঝতে পারে যে, অপছন্দনীয় ও কষ্টকর কাজের মধ্যেও কল্যাণ থাকতে পারে এবং পছন্দনীয় কাজেও অকল্যাণ থাকতে পারে। সৃক্মদশী | পরিণামদর্শী ও অদৃশ্য আল্লাহ তায়ালা সব কিছুই জানেন, অথচ মানুষের জ্ঞান খুবই সীমিত। ] এভাবে যখন সে আনুগত্যের দিকে ঝুঁকে পড়ে এবং বিশ্বাস ও সন্তোষের মধ্য দিয়ে কাজ ৭ সম্পাদনে অগ্রসর হয়। তখন সকল কঠিন কাজই তার কাছে সহজ হয়ে যায়। ৬//৬/.105100016-1100
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।