Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর এও জানা আছে যে, মানুষ অন্য সকলের চেয়ে নিজের পরিবারের সদস্যদেরকে বিশেষত আপন জনদেরকে, নিজের ওপর নির্ভরশীলদেরকে এবং পিতামাতাকে বেশী ভালোবাসে । তাই তিনি তাকে তার নিজ সত্ত্বার পরই এক কদম এগিয়ে নিয়ে তার এইসব প্রিয় ব্যক্তিদের কাছে নিয়ে যান, যাতে সে তাদেরকে সানন্দে দান করতে পারে । এতে করে তার একটা স্বাভাবিক চাহিদা পূরণ হয়। এ চাহিদা সম্পূর্ণ নির্দোষ তো বটেই, উপরন্ত্ব এতে রয়েছে প্রভৃত কল্যাণ ও গভীর প্রাজ্ঞতা। একই সাথে সে নিজের নিকটতম ও ঘনিষ্ঠতম লোকদের অভাব ও চাহিদা পূরণ করার সুযোগ পায়। এসব লোক শুধু যে তার আত্মীয় তা নয়, তারা জাতিরও একটা অংশ। তাদেরকে যদি দান না করা হয় তবে তারা পরমুখাপেক্ষী হবে। আপনজনদের কাছ থেকে দান-দাক্ষিণ্য গ্রহণ করা তাদের জন্যে অপরের কাছ থেকে গ্রহণ করা অপেক্ষা সম্মানজনক । সেই সাথে এতে আপনজনদের মধ্যে মমতববোধ ও সম্প্রীতির প্রসার ঘটে এবং বৃহত্তর মানবতার ভিত্তি হিসাবে আল্লাহ তায়ালা যে পরিবারকে গড়ে তুলতে চান, তাকে মযবুত করা সম্ভব হয়। আল্লাহ তায়ালা আরো জানতেন যে, মানুষ নিজের পরিবার-পরিজন ও নিকটাত্্ীয়দের পর শ্রেণীভেদে ও স্তর ভেদে সকল আত্মীয়স্বজনের প্রতি নিজের গ্রীতি ও ভালোবাসা জ্ঞাপন করে থাকে । এটাও দোষণীয় কিছু নয়। তারা সকলেই সমাজ ও জাতির অংশ । তাই ইসলাম তার নিকটাত্বীয়দের পরে সকল পর্যায়ের আত্মীয়কে দান করতে তাকে উৎসাহিত করেছে। এতেও তার স্বভাবসূলভ আবেগ ও ভালোবাসার স্ক্রণ ঘটে এবং ওই সকল আত্মীয়ের অভাবও পূরণ হয় । এভাবে দূরবর্তী আত্মীয়দের সাথেও সম্পর্ক মযবুত হয় এবং মুসলিম সমাজের এক্য দৃঢু হয়। মানুষের সম্পদের কিছু অংশ এইসব আপনজনদের বিতরণ করার পর এবং নিজের প্রয়োজন পূরণের পর ইসলাম তাকে বৃহত্তর মানব সমাজের কতিপয় শ্রেণীর কাছে নিয়ে যায়, তাদের অসহায়ত্ব ও দুর্বলতা তার মধ্যে দয়া ও করুণার উদ্রেক করে এবং তাদের দুঃখ কষ্টকে ভাগ করে নেয়ার মনোবৃত্তি জাগিয়ে তোলে । এ শ্রেণীর মধ্যে সর্বাথে রয়েছে দুর্বল, এতিম শিশু, অতপর সেইসব অভাবী মানুষ, যাদের ভরণপোষণের উপযোগী সম্পদ নেই অথচ তারা আত্মসম্মান ও আত্মমর্যাদার খাতিরে চাইতেও পারে না। তারপর রয়েছে সেইসব পথিক, যাদের হয়তো অর্থ সম্পদ আছে কিন্তু প্রবাসে থাকায় তা থেকে তারা বিচ্ছিন্ন রয়েছে এবং তাদের সেই সম্পদ ব্যবহার করার পথে বিস্তর বাধা রয়েছে। মদীনার মুসলিম সমাজে এমন অনেকে ছিলো, যারা মক্কায় তাদের যথাসর্বস্ব ফেলে হিজরত করে এসেছে। তারা সবাই সমাজের সদস্য । ইসলাম সচ্ছল লোকদেরকে আহ্বান জানায় তাদের ভরণ পোষণে সাহায্য করার এবং এজন্যে তাদের স্বাভাবিক সহানুভূতি জাগিয়ে তোলে । এভাবে সে অতি সহজে তার সকল উদ্দেশ্য সফল করে। প্রথমে সে সচ্ছল লোকদের মনকে পবিত্র করে ও প্রস্তুত করে, যাতে সে স্বেচ্ছায় ও সানন্দে অভাবীদেরকে কেবল আল্লাহর স্ভুষ্টির জন্যে দান করতে সম্মত হয়। তারপর সে কার্যকরভাবে এইসব অভাবী লোকদেরকে দান করতে ও তাদের দায়িত্‌ গ্রহণে উদ্বুদ্ধ করে। অতপর সে সমগ্র সমাজকে সামিক সামাজিক নিরাপত্তার মনোভাবে উজ্জীবিত করে আর তা করে কেবল সমাজের কোনো ক্ষয়ক্ষতি সাধন না করে এবং তার ওপর কোনো কড়াকড়ি ও বল প্রয়োগ না করেই। অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে সম্পূর্ণ স্বেচ্ছামূলকভাবে সে এই কল্যাণমূলক কর্মসূচী বাস্তবায়িত করে। অতপর এই সমগ্র জনকল্যাণমূলক কর্মকান্ডকে সে সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত করে। সকল দান দাক্ষিণ্য ও দয়া-সহানুভূতিকে সে আল্লাহর সাথে সন্বন্বযুক্ত করে। এ কথাই আয়াতের শেষাংশে এভাবে বলা হয়েছে, ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।