Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

পিতামাতা, নিকট আত্মীয়, এতীম, মেসকীন (দরিদ্র) ও পথিক এরা সবাই ইসলামী সামাজিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে একাত্ম ও একসূত্রে গ্রোথিত হয়েছে। তবে এ আয়াতে এবং অন্যান্য আয়াতে দান গ্রহীতাদের যে ধারাবাহিকতা দেখা যায়, বিভিন্ন হাদীসে একে আরো সুনির্দিষ্ট ও সুস্পষ্ট করা হয়েছে। যেমন সহীহ মুসলিমের হাদীসে আছে যে, রসূল (স.) এক ব্যক্তিকে বললেন, “তুমি নিজেকে দিয়ে দান করা শুরু করো । আগে নিজেকে দান করো । তারপর যদি কিছু উদ্বৃত্ত থাকে তবে তা তোমার আত্মীয়দের, তারপর যদি কিছু কিছু বাচে এই ধারাবাহিকতা থেকে বুঝা যায় যে, মানুষের মনকে নেতৃত্ব ও প্রশিক্ষণ দানে ইসলাম কত সহজ সরল ও বৈজ্ঞানিক কর্মপন্থা অবলম্বন করে। মানুষকে সে তার যাবতীয় স্বভাবসুলভ আবেগ অনুভূতি, ঝৌক প্রবণতা এবং ক্ষমতা ও যোগ্যতা সহকারে গ্রহণ করে । অতপর তাকে তার নিজস্ব অবদান থেকে একটু একটু করে ক্রমায়ে উপরের দিকে নিয়ে যায় অত্যন্ত সহজে ও অনায়াসে । তাকে বিশ্রামের সুযোগ দিয়ে, তার স্বভাবসুলভ ঝৌক, আবেগ ও চাহিদা পূরণ করে, তার জীবনকে স্বাভাবিক বিকাশ ও প্রবৃদ্ধির সুযোগ দিয়ে দিয়ে এমনভাবে তাকে উর্ধে আরোহন করায় যে, সে কোনো অস্বাভাবিক দুঃখ ও ক্লেশ অনুভব করে না, তার ব্যক্তিগত স্বাধীনতার গলায় শেকল পরানো হয়না । তার স্বভাবগত আবেগ ও শক্তিগুলোকে দাবিয়ে দেয়া ও ক্ষুণ্ন করা হয় না। তাকে টেনে হেঁচড়ে তোলা হয় না, বরং অত্যন্ত সহজভাবে ও কোমলভাবে তাকে টেনে তোলা হয় । তবে পা থাকে মাটিতে দৃষ্টি থাকে আকাশের দিকে, হৃদয় থাকে উর্ধজগতের দিকে নিবিষ্ট এবং আত্মা থাকে মহান আল্লাহর সাথে নিবদ্ধ । এরূপ অবস্থায় তাকে ওপরের দিকে আরোহন করানো হয়। আল্লাহর ভালোভাবেই জানা আছে যে, মানুষ নিজেকে খুবই ভালোবাসে । তাই তিনি আদেশ দিয়েছেন অন্যকে দান করার আগে সে যেন নিজের চাহিদা পূরণ করে। তাই তিনি তার জন্যে মাত্রাতিরিক্ত বিলাসিতা ও দান্তিকতা পরিহার সাপেক্ষে পর্যাপ্ত হালাল জীবিকা উপার্জন ও ভোগের উৎসাহ দিয়েছেন। নিজের চাহিদা পূরণের আগে অন্যকে দান সদকা করার কাজ শুরুই হতে পা না। রসূল (স.) বলেছেন, যে দান নিজের প্রয়োজন পূরণের পর শুরু হয়, সেটাই সর্বোত্তম দান। ওপরের হাত নিচের হাতের চেয়ে ভাল । তুমি যাদের ভরণ পোষণের দায়িত্বশীল, তাদের দিয়ে দান শুরু করো । (মুসলিম) হযরত জাবের (রা.) থেকে বর্ণিত আছে যে, এক ব্যক্তি ডিম্বাকৃতির এক খন্ড স্বর্ণ নিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের কাছে এসে বললো, হে আল্লাহর রসূল, একটি খনি থেকে আমি এটা পেয়েছি। এ ছাড়া আমার আর কিছু নেই। এটা নিন। এটি আমার পক্ষ থেকে সদকা । রসূল (সে.) তার দিক থেকে মুখ ঘুরিয়ে বসলেন। তারপর সে আবার ডান দিক থেকে তার সামনে এলো এবং আগের কথার পুনরাবৃত্তি করলো । তিনি আবার ঘুরে বসলেন। তারপর সে আবার বাম দিক থেকে তার সামনে এলো এবং আগে যে. কথা বলেছিলো তার পুনরাবৃত্তি করলো । তারপর সে পুনরায় তার পেছন দিক এসে সেই কথার পুনরাবৃত্তি করলো । এবার রসূল (স.) সেটা হাতে নিয়ে এমনভাবে ছুঁড়ে মারলেন যে, তার গায়ে লাগলে সে ব্যথা পেতো । তারপর বললেন, তোমাদের কেউ কেউ এরূপ যে, তার যা কিছু আছে তাই নিয়ে এসে বলে যে, এই নিন সদকা । তারপর সে মানুষের কাছে হাত পাতে । নিজের প্রয়োজন মেটানোর পর যে সদকা দেয়া হয় সেটাই উৎকৃষ্ট সদকা ।' (আবু দাউদ) ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।