Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

| অস্তিতু টিকিয়ে রাখার জন্যেই অপরিহার্য হয়ে দেখা দিয়েছিলো । অন্য একটি দিক দিয়ে এটি জরুরী ছিলো। সেটি হলো, মুসলিম. সমাজের সদস্যদের পারস্পরিক একাত্মতা, সংহতি ও অর্থনৈতিক নিরাপত্তা বিধান এবং পারস্পরিক মানসিক ব্যবধান ঘুচানোর স্বার্থে এটি অত্যাবশ্যক | ছিলো। এই অর্থ ব্যয় দ্বারা ব্যবধান না ঘুচালে মুসলমানদের মধ্যে এই অনুভূতির সৃষ্টি হতে পারতো না যে, তারা পরস্পরে একই দেহের অংগের মতো । তাদের কেউ একে অপরের কাছে | পর নয় এবং কেউ কাউকে প্রয়োজনীয় জিনিস দিতে কিছুমাত্র কুষ্ঠিত নয়। এ ধরনের অনুভূতি সৃষ্টি করা সচেতনভাবে সমাজ গড়ে তোলার জন্যে অত্যাবশ্যক ছিলো । অনুরূপভাবে প্রত্যেকের আর্থিক প্রয়োজন পূরণ করা কার্যকরভাবে সমাজ গড়ে তোলার জন্যে জরুরী । মুসলমানদের কেউ কেউ জিজ্ঞাসা করে যে, “তারা কী ব্যয় করবে?' এ প্রশ্ন আসলে ব্যয়যোগ্য অর্থের প্রকৃতি সংক্রান্ত। এর যে জবাব দেয়া হয়েছে, তাতে ব্যয়ের প্রকৃতি এবং কাদেরকে দানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, তা জানিয়ে দেয়া হয়েছে । বলা হয়েছে “যা কিছু উত্তম সম্পদ তোমরা ব্যয় করে থাকো ।' আয়াতের এ অংশটুকুতে দুটি কথা বলা হয়েছে। প্রথমত যা ব্যয় করা হয় তা উত্তম ও কল্যাণকর । দাতার জন্যেও কল্যাণকর, গ্রহীতার জন্যেও কল্যাণকর, সমাজের জন্যেও কল্যাণকর এবং মূলতই তা কল্যাণকরই বটে। বস্তুত অর্থ ব্যয় করা বা দান করা একটা মহৎ কাজ, ' মহানুভবতার কাজ, পরোপকারমূলক কাজ দ্বিতীয়ত, দানকারীকে ভেবে দেখতে হবে যে, তার কাছে সর্বোত্তম সম্পদ কী আছে, অতপর তা থেকে দান করতে হবে। তার কাছে যে সর্বোস্তম সম্পদ আছে, তাতে অন্যদেরকে শরীক কররে। বস্তুত অভাবী মানুষকে দান করলে মন পবিত্র হয়, প্রবৃত্তি সংশোধিত হয় এবং সেই সাথে পরোপকারও সাধিত হয় । বিশেষত পবিত্র ও উত্তম সম্পদ দান করলে মনের পবিত্রতা ও প্রভৃতির সংশোধন আরো উত্তমভাবে কার্যকর হয়। আর এতে বাড়তি যে মহত্ব দেখানো হয় তা হলো নিজের সর্বোত্তম সম্পদে অন্যকে অংশীদার করার ত্যাগ ও কোরবানী করা হয়। ধান দ্ক্গা অশ্রাধিকাকঞ্াঞ্ড খাতন্সম্মুহ্‌ মানুষকে আল্লাহর পথে সর্বোত্তম সম্পদই দান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে যে, নিজের মালিকানাভুক্ত মধ্যম ধরনের সম্পদ থেকে দান করা উচিত, নিকৃষ্টতম সম্পদ থেকেও নয়, সবচেয়ে দামী সম্পদ থেকেও নয় । তবে এ আয়াতে ইংগিত দেয়া হয়েছে যে, মনকে সর্বোত্তম সম্পদও দান করতে প্রস্তুত করা ও প্রশিক্ষণ দেয়া উচিত। মানসিক প্রশিক্ষণের কোরআনী রীতির লক্ষ্য হলো, প্রিয়তম সম্পদ দান করা যেন মোমেনের পছন্দনীয় কাজে পরিণত হয়। ব্যয়ের ধরন বর্ণনা করার পর ব্যয় করার পন্থা এবং কাকে কাকে দেয়া উচিত তার বিবরণ আসবে । বলা হচ্ছে, “পিতামাতার জন্যে, নিকট আত্মীয়দের জন্যে, এতীমদের জন্যে, দরিদ্রদের জন্যে এবং পথিকদের জন্যে ।' এ বাক্যটিতে দানকে মানুষের কয়েকটি শ্রেণীর মধ্যে সম্পর্ক ও বন্ধন স্থাপনের মাধ্যম রূপে দেখানো হচ্ছে। এর কোনো শ্রেণীর সাথে রয়েছে দাতার বংশীয় সম্পর্ক, কোনো শ্রেণীর সাথে রক্তের সম্পর্ক, কোনোটির সাথে দয়া-দাক্ষিণ্য ও স্নেহ মমতার সম্পর্ক এবং কোনোটির সাথে বৃহত্তর মানবতার সম্পর্ক । তবে সব সম্পর্কই যে ইসলামী আকীদা ও আদর্শের নির্দেশেই মযবুত করতে চাওয়া হচ্ছে, তা সুস্পষ্ট । একটিমাত্র আয়াতেই এদের সকলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিলাল ২ক্স ২৬ ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।