তাফসীর আয়াতি-২২৯৫১-২২২৫১ সূরা আল বাকারার এই অংশের প্রধান বৈশিষ্ট্য হলো শরীয়তের কতিপয় বিধি ও মাসয়ালা সংক্রান্ত জিজ্ঞাসা । ইতিপূর্বে আমি চাদ সংক্রান্ত জিজ্ঞাসার ক্ষেত্রে বলে এসেছি যে, এই বৈশিষ্ট্যুটি তৎকালীন মুসলমান সমাজের আদর্শ সচেতনতা, মুসলিম সমাজের মনের ওপর ইসলামী আদর্শের প্রাধান্য এবং তাদের যাবতীয় দৈনন্দিন ব্যস্ততার মধ্যেও আল্লাহর হুকুম জানার আগ্রহ কতো প্রবল ছিলো, তা নির্দেশ করে। এ আগ্রহের কারণ ছিলো এই যে, তাদের দৈনন্দিন কাজ কর্ম যেন তাদের আকীদা ও আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সে জন্যে তারা অত্যন্ত ব্যাকুল ও সতর্ক থাকতো । আর এই ব্যাকুলতা ও সতর্কতাই হলো মুসলমানিত্বের আলামত । মুসলমানের লক্ষণ হলো, সে প্রত্যেক ছোট বড়ো ব্যাপারে ইসলামের নির্দেশ কি তা জানার জন্যে ব্যথ থাকবে । সে কোনো কাজের ব্যাপারে ইসলামের বিধান না জানা পর্যন্ত সেদিকে পা-ই বাড়াবে না। ইসলাম যেটুকু অনুমোদন করে সেটুকুই হবে তার আইন ও সংবিধান । আর যেটুকু অনুমোদন করবে না সেটুকু হবে তার জন্যে নিষিদ্ধ ও হারাম । এই সচেতনতা ও সংবেদনশীলতাই এই আকীদা ও আদর্শের প্রতি বিশ্বাসের আলামত বা চিহ্ন। কিছু কিছু প্রশ্ন ইহুদী ও মোনাফেকদের ষড়যন্ত্রমূলক প্ররোচনার কারণেও করা হতো । কিছু কিছু প্রশ্নের পেছনে মোশরেকদের প্ররোচনারও হাত থাকতো । এ সব প্ররোচনার প্রভাবে মুসলমানরা প্রশ্নগুলো করতে উদ্ুদ্ধ হতো। কখনো তাদের উদ্দেশ্য থাকতো এসব বিধির প্রকৃত স্বরূপ ও তার যৌক্তিকতা সম্পর্কে অবহিত হওয়া, কখনো ওইসব অসদুদ্দেশ্য প্রণোদিত প্ররোচনা ও অপপ্রচারের প্রতিক্রিয়া হিসাবে তাদের মনে এসব প্রশ্রের জন্ম হতো । কোরআন এসব প্রশ্রের অপরদিকে তেমনি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকেও নস্যাত করে দিতো । এইসব প্রশ্নের উত্তর থেকে একথাও জানা যেতো যে, কোরআন মোমেনদের মনকে সংশয়মুক্ত এবং তাদের সমাজকে ঘড়যন্ত্রকারীদের ষড়মন্ত্র মুক্ত করতে কিভাবে সংগ্বাম চালাতো। সূরার এ অংশটিতে যে প্রশ্রগুলো আলোচিত হয়েছে তার মধ্যে রয়েছে অর্থ ব্যয়ের স্থান, পরিমাণ ও ব্যয়যোগ্য অর্থের প্রকৃতি ও ধরণ সংক্রান্ত প্রশ্নাবলী । তা ছাড়া নিষিদ্ধ মাসে যুদ্ধবিগ্রহ, মদ ও জুয়া এবং এতিমদের বিষয়ে জিজ্ঞাসাও এর অন্তর্ভুক্ত হয়েছে। আর এসব প্রশ্নের কারণও আমরা ইতিপূর্বে যে সব কারণ বিশ্লেষণ করেছি তার অনুরূপ । আয়াতসমূহের ব্যাখ্যার সময়ে এ সব বিষয়ে সবিস্তারে আলোচনা করবো । উত্তম হ্শ্পদ আক্লাহ্র পত্েখে ব্যয় করা ২১৫ নং আয়াতে আল্লাহ তায়ালা এরশাদ করেন, “তারা তোমার কাছে জিজ্ঞাসা করে যে, তারা কী ব্যয় করবে? তুমি বলে দাও যে, তোমরা যা দরিদ্রদের জন্যে এবং পথিকের জন্যে । আর তোমরা যা কিছু ভালো কাজ করো সে সম্পর্কে আল্লাহ অবহিত ।" এই প্রশ্নের আগেও দান সদকা করা সম্পর্কে বহু আয়াত নাযিল হয়েছিলো । বস্তুত ইসলাম যে পরিবেশে আবির্ভূত হয়েছিলো এবং মুসলিম সমাজকে যে কঠিন বিপদ মুসিবত ও যুদ্ধ বিরহের সম্মুখীন হতে হয়েছিলো, তার প্রেক্ষাপটে অর্থসম্পদ ব্যয় ও দান করা মুসলমানদের সামষ্টিক 55555 5557 _ন্্গহ্লল 5 ৬/৬/৬/.105100016-1000
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।