Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

তৎপরতাকে। মুসলমানদের সাথে ঝগড়া সৃষ্টির প্রবণতা এবং যারা ইসলামকে সত্য জীবনব্যবস্থা হিসাবে জানতে বুঝতে পেরেছে, তাদের মধ্যে সন্দেহ সৃষ্টির অভিযানকেও সঠিকভাবে মোকাবেলা করা হয়েছে। এ অধ্যায়ে প্রধান আলোচনা এসেছে কেবলা পরিবর্তন এবং এর সাথে যে পরিস্থিতির উদ্ভব হয়েছিলো সেই সম্পর্কে । এরপর আলোচনা এসেছে বাস্তব জীবনের কাজ কর্ম ও আনুষ্ঠানিক এবাদাত বন্দেগী সম্পর্কে । এ দুটি জিনিসের ওপরই মানুষের জীবনের সবকিছু নির্ভর করে। তারপর আসছে মানবতার মুক্তির লক্ষ্যে" ইসলামী সমাজ গঠনের প্রক্রিয়া । সামাজিক সংহতি ও সমাজের শৃঙ্খলা রক্ষার্থে প্রদত্ত হয়েছে কেসাসের আইন, ওসিয়তের নির্দেশাবলী, রোযা ফরয হওয়ার নির্দেশ, হারাম মাসসমূহে এবং মাসজিদে হারামে যুদ্ধের আইন কানুন, হজ্জের বিধান, মদ জুয়ার বিধান এবং যুদ্ধবন্দীর সাথে ব্যবহারের নিয়মাবলী । এইসব আইন-কানুনের প্রত্যেকটি মোমেনের আকীদা বিশ্বাস ও আল্লাহ্‌র সাথে সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে। এমনি করে এই পারার শেষের দিকে জান ও মালের জেহাদ সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায়, পাওয়া যায় বনি ইসরাঈলের কেস্সা যার মধ্যে মুসা (আ.)-এর পরবর্তী অবস্থার বর্ণনা এসেছে। ওই সময়ের কথা স্মরণ করা যেতে পারে যখন “আমাদের জন্যে একজন বাদশাহ প্রেরণ করুন যার সাথে মিলে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি ।' এই ঘটনার বর্ণনার মধ্যে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে এবং সে সব মুসলমানদের জন্যে রয়েছে জীবন্ত এক ব্যাখ্যা ও শিক্ষা যারা পরবর্তীকালে রেসালাতের উত্তরাধিকারী হয়েছেন। পরবর্তীকালের জাতিসমূহের জন্যে অভিজ্ঞতা লাভের জন্যেও ওইসব ঘটনাবলীতে বহু উপকরণ পাওয়া যাবে। এ আলোচ্য অধ্যায়টি দ্বিতীয়বার অধ্যয়ন করলে এবং এর সাথে পূর্ববর্তী অধ্যায়টির দিকে আর একবার নযর বুলালে আমরা সেই সংঘাতের প্রকৃতিটা বুঝতে পারি যা নিয়ে কোরআন চিন্তা ভাবনা করছে। বুঝতে পারি ওই সংখ্রামের প্রকৃতি সম্পর্কে যা মুসলিম সমাজ গঠনের লক্ষ্যে কোরআন মজীদ পরিচালনা করে যাচ্ছে । তৎকালীন শত্রুদের যাবতীয় ষড়যন্ত্র, মিথ্যাচার, সত্য মিথ্যার . সংমিশ্রণ, সত্য দ্বীনের বিরুদ্ধে টিটকারী ও কটাক্ষপাতের মোকাবেলায় কোরআনে কারীম অত্যন্ত দৃঢ়তার সাথে সংগম করেছে, মোকাবেলা করেছে মানুষের স্বাভাবিক দুর্বলতার এবং রুদ্ধ করে দিয়েছে বিশৃংখলা ও মুর্খতার সকল প্রবেশ পথকে । এটিই মানুষের মনের মধ্যে অতি সংগোপনে বাসা বাধে । সঠিক চিন্তা চেতনা প্রতিষ্ঠার জন্যে এ সংঘাতের প্রয়োজন ছিলো, যাতে করে পৃথিবীর বুকে আল্লাহর প্রতিনিধিত সঠিকভাবে কায়েম হতে পারে, মানুষকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে সঠিক নেতৃত্ব গড়ে তুলতেও তা সক্ষম হয়। কোরআনে কারীমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, ইসলামের প্রাথমিক যুগে একটি মুসলিম উম্মাহ গড়ে তোলার জন্যে কোনো সময়ে এবং যে কোনো দেশে মুসলিম উম্মাহকে সঠিকভাবে গড়ে তোলার জন্যে প্রয়োজন। আর এ গঠন প্রক্রিয়ার পথে এবং ইসলাম বিরোধীদের বিরুদ্ধে ছন্দ সংশ্রামে টিকে থাকার জন্যে প্রত্যেক যামানায় এবং প্রত্যেক দেশে কোরআনে কারীম একই কর্মসূচী দিয়েছে। শুধু তাই নয়, মুসলিম উম্মাহর যারা চিরদিনের শত্রু তারা পূর্বের মতোই আজও ইসলামের বিরুদ্ধে তৎপর রয়েছে, তাদের ষড়যন্ত্র ও চিন্তা ভাবনাকে ইসলামের বিরুদ্ধে একইভাবে তারা আজও নিয়োজিত রেখেছে এবং একই প্রকার উপায়-উপকরণ তারা আজও ব্যবহার করে ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।