এসেছে যে, তারা প্রকম্পিত হয়েছে, এমনকি রসূল ও তার সহযোগী মোমেনরা বলে উঠেছে যে, আল্লাহর সাহায্য কখন আসবে! হাঁ, শুনে রাখো, সাহায্য আসন্ন!" আল্লাহ তায়ালা প্রথম মুসলিম সংগঠনটিকে এভাবেই সম্বোধন করেছেন। তিনি তাদের পূর্ববর্তী মোমেন দলগুলোর অভিজ্ঞতার প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করেছেন, আর আল্লাহ্ তায়ালা স্বয়ং তীর প্রিয় বান্দাদের নির্বাচন ও বাছাই করতে কী নিয়ম অনুসরণ করে থাকেন, তাও জানিয়ে দিয়েছেন। যে বান্দাদের কাছে আল্লাহ তায়ালা তার পতাকা সমর্পণ করেন এবং যাদের কাছে নিজের দ্বীন ও শরীয়তকে আমানত রাখেন, তাদেরকে তিনি এভাবেই যাচাই-বাছাই করে থাকেন। আর এ ধরনের দায়িত্ব পালনের জন্যে যারা মনোনীত হয়, তাদেরকে এভাবে সম্বোধন করা আল্লাহর চিরাচরিত রীতি । বস্তুত এটা একটা গভীর, মহান ও ভয়ংকর অভিজ্ঞতা । জানা কথা যে, আল্লাহর রসূল আল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে থাকেন। তা সন্তেও আল্লাহর রসূল এবং তার সাথী মোমেনদের পক্ষ থেকে “আল্লাহর সাহায্য কখন আসবে? এ প্রশ্ন উত্থাপন থেকে বুঝা যায় যে, দুঃখ নির্যাতন এতো চরমভাবে আঘাত হানে যে, আল্লাহঘনিষ্ঠ হৃদয়গুলোকেও কীপিয়ে তোলে, তাহলে তখন তা কী সাংঘাতিক ধরনের হয়ে থাকে? সে নির্যাতন কখনো ভাষায় বর্ণনার যোগ্য হতে পারে না। সে নির্যাতন ওইসব মহৎ হৃদয়গুলোর ওপর এমন প্রভাব ফেলে যে, তা থেকে এই উৎকষ্ঠিত প্রশ্ন স্বতন্কৃর্তভাবে ফুটে ওঠে! “আল্লাহর সাহায্য কখন আসবে?" আর ঠিক তৎক্ষণাৎ এই ভয়াবহ লোমহর্ষক নির্যাতনের ওপর প্রবোধ দেয়া হয় এবং সেই সময়ই আল্লাহর সাহায্য নাযিলের মুহূর্তটি ঘনিয়ে আসে । “হাঁ, শুনে রাখো আল্লাহর সাহায্য আসন্ন।' বস্তুত আল্লাহর সাহায্য তাদের জন্যে সঞ্চিত ও গচ্ছিত রয়েছে যারা তার যোগ্যতা অর্জন করে। যারা শেষ মুহূর্ত পর্যস্ত অবিচল থাকতে পারে কেবল তারাই এর যোগ্যতা অর্জন করে। সকল দুঃখ কষ্ট ও যুলুম নিপীড়ন হাসিমুখে বরদাশত করে। নির্যাতনের শত ঝড় তুফানেও মাথা নোয়ায় না। তারা বিশ্বাস করে যে, আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো কার্যকর সাহায্য নেই এবং তা কেবল আল্লাহর ইচ্ছামতোই এসে থাকে, আর এই বিশ্বাসের বশবর্তাঁ হয়ে নির্যাতনের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেও তারা কেবল আল্লাহর সাহায্যেরই প্রতীক্ষা করতে থাকে, অন্য কোনো সাহায্য বা সমাধানের অপেক্ষা করে না। একমাত্র এই গুণবৈশিষ্ট্যের কারণেই মোমেনরা বেহেশতে যায়। জেহাদ, নির্যাতনের অগ্নিপরীক্ষা, ধৈর্য সহিষ্কুতা, আল্লাহর জন্যে নির্ভেজাল আন্তরিকতা ও নিষ্ঠা, একমাত্র তার প্রতি | নিবিষ্ট হওয়া এবং তিনি ছাড়া আর সব কিছুর প্রতি উদাসীনতা-এই গুণাবলীর বদৌলতেই তারা বেহেশতে যাওয়ার যোগ্য বিবেচিত হয় । বস্তুত যুলুম-নিপীড়ন ও সংঘাত সংঘর্ষের ওপর ধৈর্য, সহিষ্ক্রতা ও অবিচলতাই মানুষের মনকে এমন বল, দৃঢ়তা, তেজন্বীতা, এত উচ্চতা, এত পবিত্রতা, এত ওজ্জল্য ও স্বচ্ছতা দান করে। আর মোমেনের বিশ্বাস ও আদর্শকে এত গভীরতা, সজীবতা ও অনমনীয়তা দান করে যে, তা তাদের শক্রদের চোখেও চক্চকে ও জুলজ্লে হয়ে ফুটে ওঠে । আর এর ফলেই তারা ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।