Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

“অতপর ঈমানদারদেরকে আল্লাহ তাদের মতভেদের বিষয়ের মধ্যে যেটি সত্য ও সঠিক তার সন্ধান দিয়েছেন আপন ইচ্ছাক্রমে ।' অর্থাৎ ঈমানদারদের হৃদয়ে যে সচ্ছতা, তাদের আত্মায় যে ওঁজ্জল্য এবং তাদের মনে যে সত্যানুসন্ধিৎসা থাকে, তার বদৌলতেই তাদেরকে সত্যের সন্ধান দিয়ে থাকেন। আর এ সময়ে তাদের সত্যের নাগাল পাওয়া এবং সত্যের নাগাল পাওয়ার পর তার ওপর অবিচল থাকা একেবারেই সহজ হয়ে যায়। কেননা, “আল্লাহ যাকে ইচ্ছা করেন, সরল ও সঠিক পথের সন্ধান দিয়ে থাকেন।' এই সরল ও সঠিক পথ হচ্ছে আল্লাহর কেতাবেরই দেখানো পথ। এ হচ্ছে একমাত্র সত্য ও নির্ভুল লক্ষ্যের অনুসারী মত ও পথ । এ মত ও পথ আবেগ ও প্রকৃতির লালসা তাড়িত নয় এবং ক্ষণস্থায়ী উচ্ছ্বাস ও উদ্দীপনার ফসলও নয়। আল্লাহ তায়ালা তার বান্দাদের মধ্য থেকে যাদেরকে ইচ্ছা করেন এবং যাদেরকে সরল ও সঠিক পথে চলার ও টিকে থাকার যোগ্য মনে করেন তাদেরকে এই সরল ও সঠিক পথ দেখান, তারাই ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে থাকে এবং তারাই সর্বোচ্চ মর্যাদাশালী ও ভাগ্যবান, যদিও আল্লাহর মানদন্ডে পরিমাপ করতে যারা অভ্যস্ত নয় তারা তাদেরকে বঞ্চিত মনে করে এবং উপহাস করে, যেমন কাফেররা মোমেনদেরকে উপহাস করে থাকে। মুসলিম সমাজ ও সংগঠনের সদস্যদের মনে একটি সুস্পষ্ট ও মযবৃত ঈমানী চিন্তাধারা গড়ে তোলার মানসে এসব নির্দেশ দেয়ার কারণ ছিলো এই যে, তারা বাস্তবিক পক্ষে তাদের শত্রু ভাবাপন্ন মোশরেক ও আহলে কেতাবের সাথে এক সুতীব্র মতবিরোধে লিপ্ত ছিলেন এবং তার ফলে নানারকমের দুঃখ কষ্ট, বিপদ মুসিবত ও যুদ্ধ বিগ্রহে জর্জরিত হচ্ছিলেন। জান্াতেন কস্টকাক্কীর্ণ পথ এরপর তাদেরকে নতুন এক দিকনির্দেশনা শোনানো হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে, এ সব সংঘাত সংঘর্ষ ও বিপদ মসিবত নতুন কোনো ব্যাপার নয়-এগুলো আল্লাহর প্রাচীন রীতি ৷ এ দ্বারা আল্লাহ তায়ালা মোমেনদেরকে যাচাই বাছাই ও সংশোধন করতে চান, যাতে তারা বেহেশতে প্রবেশ করতে পারে এবং তার যোগ্যতা অর্জন করতে পারে । এখানে তাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে যে, ইসলামী আদর্শে যারা বিশ্বাসী, তাদেরকেই এ আদর্শের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে । এ দায়িত্ব পালন করতে গিয়ে দুঃখকষ্ট ও ক্ষয়ক্ষতি সহ্য করতে হবে । কখনো জয়, কখনো পরাজয়ের ভাগ্য বরণ করতে হবে । সব প্রতিকুলতাকে মেনে নিয়ে যখন তারা তাদের আকীদা ও আদর্শে অবিচলতার পরিচয় দেবে এবং কোনো দুঃখ ভয় ভীতি ও যুলুম নির্যাতনে যখন তারা ঘাবড়াবে না ৰা টলবে না, তখনই তারা আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য হবে। কেননা তখন তারা প্রকৃত অর্থেই আল্লাহর দ্বীনের বিশ্বস্ত আমানতদার সুযোগ্য রক্ষক বিবেচিত হবে। তারা তখন বেহেশতে যাওয়ার যোগ্য হবে । কেননা তাদের আত্মা ভয়ভীতি, লাঞ্কুনা, দুনিয়ার লোভ-লালসা ও আরাম আয়েশের বন্ধন থেকে মুক্ত হয়ে বেহেশতের কাছাকাছি ও পৃথিবীর হীনতা থেকে অনেক দূরে চলে যাবে। আল্লাহ তায়ালা তাই ২১৪ নং আয়াতে বলেছেন, “তোমরা কি ভেবেছো যে, বেহেশতে চলে যাবে, অথচ এখনো তোমাদের ওপর তোমাদের পূর্ববতীদের মতো দুঃখ-দুর্দশা এলো না? তাদের ওপরে তো এতো দুঃখ কষ্ট ও যুলুম নির্যাতন ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।