Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

চলতে থাকে । যতোক্ষণ ওই মূলনীতির সাথে সংগতি ও সমন্বয় রেখে চলবে, ততক্ষণ তা হক ও ন্যায়ের অনুসারী থাকবে । আর যখন তা ওই মূলনীতির সাথে সংগতিহীন হবে এবং অন্যান্য মূলনীতির ভিত্তিতে চলবে, তখন তা হবে বাতিল ও ভ্রান্ত। সারা দুনিয়ার মানুষও ইতিহাসের কোনো পর্যায়ে যদি তাতে খুশী থাকে, তবুও তা বাতিল ও ভ্রান্ত ছাড়া কিছু নয়। মানুষ হক ও বাতিল নির্ণয়ের ক্ষমতা ও অধিকার রাখে না এবং মানুষ যা নির্ধারণ করে তা হক বা সত্য জীবন বিধান হবার যোগ্য হয় না। ইসলামী মতাদর্শের গোড়ার কথা এই যে, মানুষ যাই করুক, যাই বলুক এবং যে জিনিসকেই জীবন যাপনের ভিত্তি ও আদর্শ হিসাবে গ্রহণ করুক, তা যদি কোরআনের বিরোধী হয়, তবে শুধু মানুষের বলা, করা বা গ্রহণ করার কারণে তা হক বা ন্যায় হয়ে যায় না। তা তার ধর্ম বা জীবন বিধানের মূলনীতি হয়ে যায় না কিংবা ইসলামী জীবনাদর্শের বাস্তব ব্যাখ্যা হিসাবেও তা মেনে নেয়ার যোগ্য হয় না। যুগ যুগ কাল ধরে প্রজন্মের পর প্রজন্ম তা মেনে এসেছে বলেই তা ন্যায় সংগত হতে পারে না। এ সত্য সর্বোচ্চ গুরুত্বের অধিকারী । কেননা ইসলামী মূলনীতিগুলোতে মানুষ যেসব অন্যায় ও অসত্যের মিশ্রণ ঘটায় তা থেকে তাকে ভেজালমুক্ত করতে হলে উপরোক্ত সত্য মেনে নেয়া ছাড়া গত্যত্তর নেই। উদাহরণ স্বরূপ বলা যায়, ইসলামের ইতিহাসে বেশ কিছু বিকৃতি ঘটেছে। সেই বিকৃতি ক্রমাগতভাবে বেড়েই চলেছে। তাই বলে বলা যাবেনা যে, বিকৃতি যখন ঘটে গেছে এবং জনগণ তা মেনেই নিয়েছে, তখন তাকে ইসলামের বাস্তব রূপ হিসাবেই বিবেচনা করা হোক। কক্ষনো নয়। ইসলাম এই এঁতিহাসিক বাস্তবতা থেকে পবিত্র ও মুক্ত । যে জিনিস ভুলবশত ও বিকৃতিবশত চালু হয়ে এসেছে, তা যুক্তি প্রমাণ ও নযীর হিসাবে বিবেচিত হতে পারে না। যে ব্যক্তি ইসলামী জীবন ব্যবস্থার পুনরুজ্জীবন চায়, তার পক্ষে এইসব ভ্রান্তি ও বিকৃতিকে বাতিল ও বিলোপ করা ছাড়া উপায় নেই। তাকে সেই কেতাবের দিকে ফিরে আসতেই হবে যাকে আল্লাহ তায়ালা প্রকৃত সত্যসহ নাধিল করেছেন। যাতে সে মানুষের বিবাদ বিসম্বাদ মিটিয়ে দিতে পারে। আপ্ুনলিক তফ্কাবাজির কারণ এ কথা সুবিদিত সত্য যে, কোরআন নাযিল হওয়ার পরও মানুষ নানারকমের আবেগে তাড়িত হয়ে এখান থেকে ওখানে ভেসে গেছে। নানারকমের লোভ লালসা, ভয়ভীতি ও বিভ্রান্তি মানুষকে আল্লাহর কেতাবের নির্দেশ গ্রহণে বাধা দিয়েছে এবং এর নির্ভুল ও অকাট্য সত্য বিধানের কাছে ফিরে আসতে দেয়নি । এ বিষয়টাই আল্লাহ এভাবে বলেছেন, “আল্লাহর বিধান নিয়ে মতভেদে লিপ্ত হয়েছে তারাই যারা আল্লাহর কেতাব পেয়েছে এবং তাদের কাছে অকাট্য প্রমাণসমূহ এসে যাওয়ার পরই মতভেদে লিপ্ত হয়েছে। কারণ তারা নিজেদের মধ্যে বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে ।' এই বাড়াবাড়িটা কি ধরনের? হিংসাজনিত বাড়াবাড়ি, লোভ-লালসাজনিত বাড়াবাড়ি কিংবা আবেগ ও প্রবৃত্তির বাসনাজনিত বাড়াবাড়ি । এসব বাড়াবাড়িই মানুষকে ইসলামের মূল আদর্শ ও জীবনবিধান সম্পর্কে মতভেদ, ও দ্বিধা সংশয়ে নিমজ্জিত রেখেছে । ইসলামের বিরুদ্ধে শত্রুতা, একগুয়েমি ও কলহ কোন্দল করতে প্ররোচিত করেছে। এ কথা সন্দেহাতীতভাবে সত্য যে, আল্লাহর কেতাবের অকাট্য অদ্রান্তি ও মৌল বিধানের ব্যাপারে দু'জন ব্যক্তিও যদি মতভেদে লিপ্ত হয়, তবে খোঁজ নিলে দেখা যাবে যে,.তাদের একজন অথবা উভয়ের মনে সীমাতিক্রমের মনোভাব ও আবেগের বাড়াবাড়ি অবশ্যই রয়েছে। যদি নির্ভেজাল ঈমান থাকতো তবে মতৈক্য সৃষ্টি না হয়ে পারতো না। আল্লাহ তায়ালা বলেছেন, ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।