পক্ষান্তরে ইসলামী মতাদর্শের মূলতত্ত্ব চিরন্তন ও অপরিবর্তনীয়। ইসলামী মতাদর্শের এই স্থীতিশীলতা আল্লাহর নাধিল করা আসমানী কেতাবের ভূমিকার সাথে সংগতিপূর্ণ। কেননা প্রাচীনকাল থেকেই মানব জাতি যে সব বিষয়ে নিজেদের মধ্যে বিবাদ বিসম্বাদে লিপ্ত থেকেছে। তার নিষ্পত্তি ও মীমাংসার জন্যে আল্লাহ তায়ালা যুগে যুগে বিভিন্ন নবী ও রসূলের মাধ্যমে শাশ্বত সত্য বিধান সহকারে এই কেতাব নাহিল করেছেন। এমন একটা অটল মানদন্ড অপরিহার্য ছিলো এবং এমন একটা অকাট্য ও চূড়ান্ত বাণী অত্যাবশ্যক ছিলো । যার কাছে মানবজাতি নির্বিবাদে নতি স্বীকার করবে। সেই সাথে এটাও অনিবার্ধ ছিলো যে, উক্ত মানদন্ড যেন মানবীয় উৎস ছাড়া অন্য কোনো উৎস থেকে উৎসারিত হয় এবং উক্ত অকাট্য বাণীটি যেন এমন একজন ন্যায় পরায়ণ শাসক কর্তৃক রচিত হয় যিনি কোনো মানবীয় ভাবাবেগ, অক্ষমতা ও অজ্ঞতা দ্বারা প্রভাবিত হন না। এই মানদন্ড প্রতিষ্ঠার জন্যে সীমাহীন জ্ঞানের প্রয়োজন, যে জ্ঞান অতীত, বর্তমান ও ভবিষ্যত সব কিছুর ওপর বিস্তৃত, যে জ্ঞান জানা, অজানা, আন্দাজ অনুমান সব কিছুকে নিজের আয়ন্তে নিয়ে আসে। যে জ্ঞান দৃশ্য ও অদৃশ্য, অনুভূত ও অনুভূতি বহির্ভূত এবং দূরের ও নিকটের সকল স্থানের ওপর নিজের আধিপত্য বিস্তার করে । এই মানদন্ড প্রতিষ্ঠা কেবল সেই বিশ্বপ্রভুর পক্ষেই সন্ভব, যিনি নিজের সৃজিত যাবতীয় জড় ও জীবের ব্যাপারে অবহিত এবং যিনি নিজের পরিমার্জিত ও পরিশোধিত সব কিছুর ব্যাপারে ওয়াকেফহাল। এই মানদভ প্রতিষ্ঠায় এও জরুরী যে, যিনি তা করবেন তিনি যেন সকল পার্থিব চাহিদা ও প্রয়োজন, অক্ষমতা ও দুর্বলতা, ধ্বংস ও মৃত্যু, লোভ লিন্সা ও কামনা বাসনা-এক কথায় দুনিয়ার যাবতীয় জিনিসের উর্ধে থাকেন। এমন সত্ত্বা শুধু সেই বিশ্ব প্রভুরই হতে পারে যিনি সকল ভোগ-বাসনা, লোভ-লালসা ও কামনা-বাসনা থেকে মুক্ত এবং সকল অক্ষমতা ও দুর্বলতার অতীত। মানবীয় বিবেক বুদ্ধির সাধ্য কেবল এতটুকুই যে, সে যখন পরিবর্তনশীল পরিস্থিতি পরিবেশ ও নিত্য-নতুন চাহিদা ও প্রয়োজনের মুখোমুখি হবে, তখন তার সাথে চলমান কাল ও বিদ্যমান পরিবেশের আলোকে মানুষের সমন্বয় সাধন করবে । তবে সর্বদাই তার কাছে একটা স্থায়ী মানদন্ড থাকতে হবে, যা তার সিদ্ধান্ত ভালো হলো না খারাপ হলো, ভুল হলো না নির্ভুল হলো এবং হক হলো না বাতিল হলো, তা বলে দেবে । এই মানদন্ডের সাহায্যেই জীবন সঠিক পথে পরিচালিত হতে ও চলমান থাকতে পারে এবং মানুষ নিশ্চিন্ত থাকতে পারে যে, তার পরিচালক স্বয়ং আল্লাহ তায়ালা-অন্য কেউ নয়। কোরআন যে সত্য ও সঠিক বিধান নিয়ে এসেছে তার অর্থ এ নয় যে, যোগ্যতা, ক্ষমতা, প্রতিভা, কর্মনীতি ও উপায় উপকরণের দিক দিয়ে বিভিন্ন মানুষের মধ্যে যে বাস্তব ও স্বভাবগত পার্থক্য রয়েছে, তা সে মিটিয়ে দিতে চায়। কোরআনের আগমনের উদ্দেশ্য শুধু এই যে, মানুষের মধ্যে যখন কোনো বিষয়ে বিবাদ বিসম্বাদ দেখা দেয়, তখন যেন সকল বিবদমান পক্ষ কেবল তারই শরণাপন্ন হয় অন্য কিছুর নয়। আর এই সত্য থেকে অন্য একটি সত্য প্রতিভাত হয়। যার ভিত্তিতে ইসলামের এঁতিহাসিক মতাদর্শ গড়ে ওঠে । সেটি এই যে, আল্লাহ তায়ালা যে কেতাবকে সত্য বিধান সহকারে নাযিল করেছেন ইসলাম তাকে মানুষের মতভেদ নিরসনকারী হিসাবে প্রতিষ্ঠিত করে। এ কেতাবের কাজ হলো মানুষের জীবন যাপনের জন্যে শুধু একটা মূলনীতি দান করা । তারপর জীবন আপন গতিতে ভি ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।