এই একমাত্র অকাট্য মহাসত্য কে মানব জাতির সকল বিরোধ ও বিবাদ বিসম্বাদ নিষ্পত্তিতে শালিস মানা এবং তার রায় নির্বিবাদে ও অকুষ্ঠ চিত্তে চূড়ান্তভাবে ও সর্বতোভাবে গ্রহণ করা ছাড়া মানুষের জীবন সুষ্ঠু নিখুঁত ও নিরুপদ্রব হতে পারে না। এছাড়া মানব জাতির বিপদ বিসম্বাদের নিরসন হতে পারে না। পৃথিবীতে শাস্তি প্রতিষ্ঠিত হতে পারে না এবং মানব জাতি কোনোমতেই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারে না। এই সত্যের সবচেয়ে বড় পরিচয় এই যে, তা মানুষের আইন, বিধান ও আদর্শের উৎসকে চিহিত করে দেয়। সেই উৎসের কাছে মানুষ তার যাবতীয় বিরোধ নিষ্পত্তির জন্যে ছুটে যায়। সেই একমাত্র উৎস থেকেই এই কেতাব পরম ও অকাট্য মহাসত্য সহকারে নাধিল হয়েছে, যাতে মানুষের বিবাদ-বিসম্বাদ ও সন্দেহ-সংশয়ের চূড়ান্ত নিরসন ও নিষ্পত্তি ঘটে । আপন প্রকৃতি ও মূলনীতির দিক দিয়ে এ কেতাব যে যুগে যে নামেই আসুক না কেন, তা একই কেতাব। সকল নবী ও রসূল এই একমাত্র কেতাবই নিয়ে এসেছেন। আর এই কেতাবে বিধৃত বিধানও একই জীবন বিধান। মৌলিক তন্তবের দিক থেকে এর বক্তব্য একই মানুষের মালিক ও শাসক মাত্র একজন। প্রভূ ও প্রতিপালক মাত্র একজন, উপাস্য ও মা*বুদ মাত্র একজন এবং সমগ্র মানবজাতির আইন ও বিধানদাতা মাত্র একজন। এরপর বিভিন্ন যুগের বিভিন্ন প্রজন্ম ও বিভিন্ন জাতির চাহিদা ও প্রয়োজনের প্রেক্ষিতে তার খুঁটিনাটি বিধিমালা বিবিধ রকমের হয়ে | এসেছে । বিবিধ রকমের জীবন যাপন প্রণালী ও বিচিত্র রকমের সম্পর্ক-সন্বন্ধের আলোকে তার বিধিবিধান বিচিত্র রূপ পরিগ্রহ করে এসেছে। অবশেষে হযরত মোহাম্মদ (স.)-এর মাধ্যমে ইসলাম সর্বশেষ ও পূর্ণাংগ রূপ নিয়ে আবির্ভূত হয়েছে । এক বিরাট, বিশাল ও বিস্তীর্ণ পরিমন্ডলে নির্বিঘ়ে বিকশিত হওয়ার জন্যে মানব জীবনকে খোলামেলাভাবে ছেড়ে দেয়া হয়েছে। এই উন্মুক্ত সুপরিসর পরিমন্ডলে একমাত্র আল্লাহর নির্দেশনা, তার আইন ও বিধান এবং তাঁর শাশ্বত ও পরিমার্জিত শরীয়ত ছাড়া তার বিকাশের পথে আর কোনো সীমাবদ্ধতা নেই। সকল আসমানী কেতাবের উপস্থাপিত যে বিষয়টিকে কোরআন সত্য ও অকাট্য বলে স্বীকৃতি দিয়েছে এবং যুগ যুগ কালজয়ী প্রচারিত যে ধর্ম বিশ্বাসটি মনোনীত করেছে, তা হচ্ছে নির্ভুল ইসলামী আকীদা বিশ্বাস ও মতাদর্শ । প্রত্যেক নবী মূলত এই একমাত্র ধর্মই প্রচার করেছেন। এর মূলনীতি একই এবং তা হচ্ছে আল্লাহর একতব ও একাধিপত্য ও সার্বভৌমত্ব । এরপর প্রত্যেক নবী রসূল অতিক্রান্ত হয়ে যাওয়ার পর বিকৃতি ও বিভ্রান্তি এসেছে, অপসংস্কৃতি ও কল্পকাহিনী প্রাধান্য পেয়েছে এবং শেষ পর্যন্ত মানব জাতি সেই মহান সত্যের উৎস থেকে দূরে সরে গেছে। আর ঠিক সেই মুহুর্তেই নতুন নবী ও রসূল এসে মূল আকীদা ও আদর্শকে পুনরুজ্জীবিত করেছেন, তাকে অপসং্কৃতি ও কল্পকাহিনী মিশ্রণ থেকে রক্ষা করেছেন এবং এর পাশাপাশি সমসাময়িক জনতা যে পরিস্থিতি ও পরিবেশের সম্মুখীন, খুঁটিনাটি ব্যাপারে তার দিকেও লক্ষ্য রেখেছেন। অনুকরণ ও অনুসরণের ক্ষেত্রে এই সত্য ও নির্তুল আদর্শ সেইসব অমুসলিম গবেষকদের মতবাদগুলোর চেয়ে বহুগুণ বেশী অগ্রগণ্য । যারা বিভিন্ন মতবাদ ও মতাদর্শ নিয়ে চিন্তা গবেষণা করে থাকেন এবং যাদের গবেষণালন্ধ মতবাদ দ্বারা অনেক মুসলিম গবেষকও অবচেতনভাবে প্রভাবিত হয়ে যান। এই প্রভাবের কারণে তারা উক্ত অমুসলিম গবেষকদের গবেষণাকে মতবাদ ও মতাদর্শের মূলতত্ত্ের বিবর্তন হিসাবে মূল্যায়ন করেন। প্রাচ্যবাদী গবেষকরা ও তাদের সমমনা মুর্খ পশ্চিমা গবেষকরা এ রকমই বলে থাকেন। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।