“তিনি তাদের কাছে সত্য বিধান সহকারে কেতাবও নাযিল করেছেন যাতে তারা যে মতভেদে লিপ্ত তার নিষ্পত্তি করে দিতে পারেন।" আল্লাহর পক্ষ থেকে এই মহাসত্য উদঘাটিত হয় যে, মতভেদ মানুষের সহজাত ও স্বভাবসুলভ বৈশিষ্ট্য । কেননা এই মতভেদ তাদের সৃষ্টির মৌল নীতিমালার অন্যতম মূলনীতি | এই মূলনীতিই পৃথিবীতে এই প্রাণীকে আল্লাহর খলীফা ও প্রতিনিধিরূপে মনোনীত করার মহত্তম উদ্দেশ্য বাস্তবায়ন নিশ্চিত করে৷ বস্তুত এই প্রতিনিধিত্ব বা খেলাফত রকমারি দায়িত্ব কর্তব্য এবং বহুসংখ্যক যোগ্যতা ও ক্ষমতার দাবী জানায়, যাতে এগুলো পরস্পরের পরিপূরক হয়, পরস্পরের সমৰয় সাধন করে এবং |. আল্লাহর নির্ধারিত সামাজিক পরিকল্পনার আলোকে খেলাফত ও গঠনমূলক কাজে নিজের সার্বিক ভূমিকা পালন করতে পারে । তাই দায়িত্ব ও কর্তব্যের বিভিন্নতার মোকাবেলায় যোগ্যতা ও প্রতিভার বিভিন্নতা অপরিহার্য । আর রকমারি চাহিদা ও প্রয়োজন পূরণার্থে রকমারি ক্ষমতাও অত্যাবশ্যক । আল্লাহ তায়ালা তাই অন্যত্র বলেছেন, “মানুষ চিরকালই মতভেদে লিপ্ত থাকবে কেবল আল্লাহ যাদের ওপর অনুগ্রহ করেছেন তারা ছাড়া। বস্তুত এ জন্যেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে । যোগ্যতা ও দায়িত্বের এই বিভিন্নতার কারণে আপনা আপনিই মতবাদ, মতাদর্শ, ধ্যানধারণা ও জীবন যাপন প্রণালীতেও বিভিন্নতার সৃষ্টি হয় । তবে এই সমস্ত কাংখিত ও বাস্তব মতভেদ সুস্থ ও ন্যায়সংগত হোক এবং তা একটা প্রশস্ত ও সুপরিসর গন্ভীর মধ্যে সীমিত থাকুক-এটাই আল্লাহ তায়ালা পছন্দ করেন। এই প্রশস্ত গন্তীটি হলো বিশুদ্ধ ঈমানের গন্তী। এই গন্ডী এতটা প্রশস্ত যে বহু রকমের যোগ্যতা, প্রতিভা ও ক্ষমতা এর আওতায় এসে যায়। এই সীমাবদ্ধতা ওইসব যোগ্যতা ও প্রতিভাকে নষ্টও করে না, ওগুলোর টুটিও চেপে ধরে না। তবে ওগুলোকে সুশৃংখল ও সুসমৰিত করে এবং সত্য ও ন্যায়ের পথে চালিত করে। এ জন্যে এমন একটা শাশ্বত মানদর্ড ও মাপকাঠি থাকা প্রয়োজন, যার কাছে মতভেদকারীরা আশ্রয় নিতে পারে৷ এমন একজন ন্যায়পরায়ণ শালিসের প্রয়োজন যার কাছে সবাই একত্রিত হতে পারে । যার ন্যায়সংগত, মীমাংসার সাহায্য বিবদমান লোকেরা নিতে পারে এবং এমন একটা চূড়ান্ত সর্বশেষ, অকাট্য ও অবিসংবাদিত বাণী আবশ্যক, যার কাছে গিয়ে সকল বিরোধের অবসান ঘটে এবং সকল সন্দেহ সংশয় দূর হয়ে দৃঢ় আস্থা ও বিশ্বাস জন্মে। সেই শাশ্বত ও নির্ভুল মাপকাঠি হলো আল্লাহর নবী ও তার কেতাব, 'অতপর তিনি পাঠাবেন নবীদেরকে সুসংবাদবাহক ও সতর্ককারী হিসাবে এবং তাদের কাছে এখানে “সত্য সহকারে' আল্লাহর এই উক্তিটির কাছে এসে আমাদের একটু থামতে হবে এবং এর মর্ম উপলব্ধি করার চেষ্টা করতে হবে। এ কথাটা এই মর্মে চূড়ান্ত ও সর্বশেষ ফয়সালা যে, আল্লাহর কেতাব যে বক্তব্য নিয়ে এসেছে, সেটাই একমাত্র সত্য ৷ এই সত্যবাণী এ জন্যেই নাধিল হয়েছে যেন এই কেতাব ছাড়াও তার বাইরে যা কিছু আছে, যতো মানবরচিত কথা, ধ্যান ধারণা, মতবাদ ও মতাদর্শ, মূল্যবোধ ও মানদন্ড আছে তার ব্যাপারে তা ন্যায়সংগত শালিস ও চূড়ান্ত মীমাংসাকারী বাণীতে পরিণত হয় । এ কেতাব ছাড়া এ কেতাবের পরে এবং এ কেতাবের বাইরে আর কোথাও কোনো সত্য নির্ভুল, ন্যায়সংগত ও বিশুদ্ধ কথা নেই, কখনো ছিলো না এবং কখনো থাকবে না। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।