স্ুসন্পিম উম্মাহকে এক্যবদ্ধ করার সুনীতি উপরোক্ত আয়াতে মূল্যবোধ ও মানদন্ড, মোমেনদের সম্পর্কে কাফেরদের ধারণা এবং আল্লাহর দৃষ্টিতে এই উভয় শ্রেণীর মানুষের প্রকৃত অবস্থান আলোচনা করার পর পরবর্তী আয়াতে ধ্যান-ধারণা ও মতাদর্শের বিভিন্নতা, মূল্যবোধ ও মানদন্ডের ব্যাপারে মতভেদ রয়েছে। মতভেদকারীদের মতের বিভিন্নতা ঘুচাতে যে মূলনীতির আশ্রয় নেয়া উচিত এবং মতভেদ নিরসরণে যে সর্বশেষ ও চূড়ান্ত মানদন্ড অনুসরণ করা উচিত, তারই বিবরণ রয়েছে পরবর্তী ২১৩ নং আয়াতে । (এক সময়) সব মানুষ একই উম্মতের অন্তর্ভুক্ত ছিলো, (পরে এরা নানা দলে উপদলে বিভক্ত হয়ে তাদের শ্রষ্টাকেই ভুলে গেলো) তখন আল্লাহ তায়ালা (সঠিক পথের অনুসারীদের) সুসংবাদবাহী আর গুনাগহারদের জন্যে আযাবের সতর্ককারী হিসেবে নবীদের পাঠালেন । তিনি (তাদের সাথে সত্য) গ্রন্থও নাধিল করেছেন, যেন তা মানুষদের এমন পারস্পরিক বিরোধসমূহের চূড়ান্ত ফায়সালা করতে পারে যে ব্যাপারে তারা মতবিরোধ করে । সে ব্যাপারে তারা মতবিরোধ করতো তা-সুস্পষ্ট হেদায়াত পাঠানো সত্ত্বেও তারা করেছে। এরা পরস্পর বিদ্রোহেরও আচরণ করে। অতপর আল্লাহ তায়ালা তাদের সবাইকে স্বীয় ইচ্ছায় সেই সঠিক পথ দেখালেন, যার ব্যাপারে ইতিপূর্বে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিলো । আল্লাহ তায়ালা যাকে চান- তাকে তিনি সঠিক পথ দেখান। বস্তুত এটাই প্রকৃত ঘটনা । শুরুতে মানব জাতি একটি একক ও এঁক্যবদ্ধ জাতি ছিলো । তাদের নীতি ছিলো একই, চিন্তা ও দৃষ্ঠিভংগী ছিলো একই। সম্ভবত এ দ্বারা হযরত আদম (আ.) বিবি হাওয়া ও তাদের সন্তান সন্ততিদের দ্বারা গঠিত সেই ক্ষুদ্র পরিবারটির দিকে ইংগিত করা হয়েছে, যা তখনো আকীদা বিশ্বাস ও মতাদর্শের ব্যাপারে বিভেদে আক্রান্ত হয়নি। কোরআন বলছে যে, একটি উৎস থেকেই মানব জাতির উৎপত্তি হয়েছে এবং তারা হযরত আদম ও হাওয়ার প্রথম পরিবারের সন্তান । একটি ক্ষুদ্র একক পরিবার থেকে মানব জাতির জন্ম হোক-এটাই আল্লাহ তায়ালা চেয়েছিলেন, যাতে মানব জাতি স্বীয় জীবনে তাদের সেই প্রথম পরিবারটির আদর্শ ও নীতি বাস্তবায়িত করে এবং সেই প্রথম পরিবারটাকেই আল্লাহ তায়ালা মানবজাতির ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। অতীতে এমন এক যুগ ছিলো, যখন তারা একই পরিবারের সদস্য, একই চিন্তা ও দৃষ্টিতংগীর অধিকারী এবং একই পদমর্যাদার অধিকারী ছিলেন। তারপর ক্রমে তাদের বিস্তৃতি ও বিকাশ ঘটে এবং সংখ্যা বেড়ে যায়। ফলে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে । তাদের জীবন জীবিকার উন্নয়ন ও সমৃদ্ধি অর্জিত হয় এবং তাদের মধ্যে বহুমুখী সুপ্ত যোগ্যতা ও প্রতিভার স্ফুরণ ঘটে। সেইসব রকমারি যোগ্যতা, ক্ষমতা ও প্রতিভার মূলে তাদের যে প্রভৃত কল্যাণ নিহিত ছিলো এবং তার পেছনে আল্লাহর যে সুক্ষ জ্ঞান ও দূরদর্শিতা সক্রিয় ছিলো, তা জেনেই আল্লাহ তাদের মধ্যে এসব জিনিস সৃষ্টি করেছিলেন। এ কারণেই মানব জাতির আদর্শ, দৃষ্টিতংগী, জীবন যাপনের পন্থা ও পদ্ধতি এবং আকীদা বিশ্বাস ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। আর এ কারণে আল্লাহ তায়ালা সতর্ককারী ও সুসংবাদদাতা হিসাবে নবীদেরকে প্রেরণ করেছেন। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।