Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আর এই কারণেই আল্লাহ রব্বুল আলামীনও তাদেরকে দমন করার জন্যে সর্বপ্রকার সামরিক প্রস্তুতি গ্রহণের জন্যে নির্দেশ দিয়েছেন এবং সর্বদা সতর্ক থাকতে বলেছেন। যেন অতীতে যে যে পথে তারা মুসলমানদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিলো পুনরায় সে সুযোগ না পায়। সুতরাং এই পারার এবং এই সূরার অবশিষ্ট অংশের মৌলিক আলোচনা হচ্ছে মুসলিম উম্মাহকে খেলাফতের জন্যে যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে বৈশিষ্টমন্ডিত করা এবং তাদের প্রত্যেকের মাঝে স্বতন্ত্র ব্যক্তিত্ব গড়ে তোলা । এই স্বাতন্ত্র্য দান করার জন্যে প্রয়োজন ছিলো তাদের পৃথক কেবলা ও. পৃথক শরীয়ত (আইন কানুন) যা আল্লাহপ্রেরিত অন্যান্য ধর্মের মধ্যে অবস্থিত আইন কানুনের সাথে সামঞ্জস্যশীল এবং সেগুলোর সত্যায়নকারী যেগুলো অপরিবর্তিত অবস্থায় আজও বর্তমান রয়েছে। আর সব কিছুর লক্ষ্য উদ্দেশ্য যে এক ও অভিন্ন সে বিষয়টাও পরিষ্কারভাবে জানিয়ে দেয়া । সব কিছুর মূলে রয়েছে মানুষের অস্তিত্ব ও জীবনে শাস্তি প্রতিষ্ঠার ধ্যান-ধারণা, সর্বোপরি এর সাথে সাথে আল্লাহর সংগে মানুষের সম্পর্ক গড়ে তোলা । মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগ নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হলে যা কিছু প্রয়োজন ইসলাম সে সব বাস্তব ব্যবস্থার বিস্তারিত বিবরণ পেশ করেছে। মানুষ কিভাবে আয় রোজগার করবে এবং এ জন্যে তাদের জান-মালকে কিভাবে কাজে লাগাবে সে বিষয়েও এ অধ্যায়ে যথেষ্ট আলোচনা এসেছে । এ বিষয়ে তাদের চেতনাকে উদ্বুদ্ধ করা হয়েছে এবং তাদেরকে বাস্তব কর্মপন্থা নির্দেশ করা হয়েছে। তাদের সামধিক জীবনকে পরিশীলিত করার জন্যে তাদের মধ্যে প্রয়োজনীয় ত্যাগ কোরবানীর প্রেরণাও সৃষ্টি করা হয়েছে। এসব কিছু হাসিল করার জন্যে মুসলিম উম্মাহ আল্লাহ রব্বুল ইযযতের পরিচালনা সর্বান্তকরণে কবুল করে নিয়েছে। এ ব্যাপারে কোরআনের শিক্ষা ও নবী (স.)-এর শিক্ষাকে তারা সদাসর্বদা সামনে রেখেছে। আর এ সব কিছু সম্ভব হয়েছে এ কারণেই যে তারা সর্বাস্তকরণে ও সন্তুষ্ট চিত্তে, পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা সহকারে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার যাবতীয় বিষয়কে মেনে নিয়েছে। ন্কেবন্পা পর্রিবর্তন ও তাক পটজ্ঞম্মিকা এ পর্যায়ে এসে আমরা দেখতে পাই কেবলা পরিবর্তনের ঘটনা, যার মাধ্যমে একথা স্পষ্টভাবে জানা যায় যে, উম্মাতে মোহাম্মাদীই হচ্ছে “উম্মাতে ওয়াসাত' কেন্দ্রীয় উম্মাত, মধ্যমপন্থী উন্মাত এবং মধ্যমপন্থা অবলম্বনকারী উম্মাত। এই উম্মাতের ব্যক্তিরা গোটা মানবমন্ডলীর কাছে সত্যের বাস্তব রূপ নিয়ে হাযির হবে এবং মোহাম্মাদুর রসূলুল্লাহ (স.) তাদের জন্যে হবেন সত্যের সাক্ষী । উম্মাতে মোহাম্মাদী গোটা মানব মন্ডলীকে নেতৃত্‌ দেবে এবং তাদের ওপর সর্বপর্যায়ে এই উম্মতই কর্তৃত্ব করবে । তারাই ব্যাখ্যা দেবে সবকিছুর । তবে এ কাজ কোনোক্রমেই সহজ নয়। এর জন্যে প্রয়োজন পর্বতসম অবিচলতা যাতে করে মানবতার মুক্তির লক্ষ্যে তারা এ কাজ যথাযথভাবে আঞ্জাম দিতে পারে এবং এ কাজ করতে গিয়ে যতো বাধা বিঘ্ন ও দুঃখ-দৈন্য আসে তা হাসিমুখে বরদাশত করতে পারে। সারা দুনিয়ার সকল মানুষকে পথ দেখানোর জন্যেই ছিলো এ মহা দায়িত্ব । এতে সর্বদাই জান-মালের ক্ষয় ক্ষতির ভয় রয়েছে। আর তার সাথে রয়েছে আল্লাহর সন্তুষ্টি এবং সকল প্রকার অন্যায় কাজের প্রতিরোধের সম্ভাবনা । তারপর আমরা দেখতে পাই কিছু কিছু ঈমানী চিন্তা চেতনার নীতিমালার বিবরণ । এই বিবরণী থেকে আমরা বুঝতে পারি সকল প্রকার নেক কাজের মূলে রয়েছে তাকওয়া, শুধু পূর্ব বা পশ্চিম দিকে মুখ করার নামই তাকওয়া নয় । একথা দ্বারা ইহুদীদের যাবতীয় অন্যায় অশান্তিকর এবং বিশৃংখলাপূর্ণ কাজকে প্রতিহত করা হয়েছে, প্রতিহত করা হয়েছে তাদের সত্য গোপন করার ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।