কিন্তু যে মানদণ্ডে বিচার-বিবেচনা ও মূল্যায়ন করে কাফেররা মোমেনদেরকে বিদ্ধপ উপহাস করে, সেটা প্রকৃত মানদন্ড নয়। ওটা হচ্ছে কুফুরীর মানদন্ড, জাহেলীয়াতের মানদন্ড । সত্য ন্যায়ের মানদন্ড রয়েছে আল্লাহর হাতে । তিনি এই মানদন্ডে ওযন দিয়ে মোমেনদের প্রকৃত মূল্যমান নিরূপণ করে থাকেন। আর সে জন্যেই কেয়ামতের দিন সৎ ও ন্যায়পরায়ণ মোমেনদের মর্যাদা কাফেরদের উপরে উন্নীত করবেন বলে তিনি ঘোষণা করেছেন। এ হচ্ছে আল্লাহর হাতে নিবদ্ধ সত্য ও ন্যায়সঙ্গত মানদন্ড ৷ এই মানদন্ড অনুসারে মোমেনদের নিজেদের প্রকৃত মর্যাদা নিরূপণ করা উচিত এবং আপন কাজ চালিয়ে যাওয়া উচিত। নির্বোধদের নির্দ্ধিতাপূর্ণ মূল্যায়ন উপহাসকারীদের উপহাস এবং সত্য প্রত্যাখ্যানকারী কাফেরদের বিচার বিবেচনার পরোয়া করা উচিৎ নয়। কেননা মোমেনরা কেয়ামতের দিন কাফেরদের চেয়ে বেশী মর্যাদা পাবে। শেষ ও চূড়ান্ত মূল্যায়নে শ্রেষ্ঠতম বিচারকের বিচারে এবং প্রকৃত ও সার্বিক মর্যাদা নিরূপণে মোমেনরাই বিবেচিত হবে শ্রেষ্ঠ । আর আল্লাহ তায়ালা মোমেনদের জন্যে যা অধিকতর কল্যাণকর, যা প্রশস্ততর ও বৃহত্তর জীবিকা, তা নির্দিষ্ট করে রেখেছেন এবং তাদেরকে দুনিয়ায় অথবা আখেরাতে যেখানে ভালো মনে করেন সেখানেই তিনি তা দেবেন, অথবা দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতেই দেবেন, যদি সেটা তার বিবেচনায় অধিকতর কল্যাণকর হয় । এ কথাই বলা হয়েছে আয়াতের শেষাংশে, “আল্লাহ যাকে ইচ্ছা বিনা হিসাবে জীবিকা দান করেন । বস্তুত তিনিই হচ্ছেন মহান ও শ্রেষ্ঠতম দাতা । যাকে ইচ্ছা দেন এবং যাকে ইচ্ছা দেননা । তাঁর দান তদারক করার জন্যে কোনো কোষাধ্যক্ষও নেই, কোনো প্রহরীও নেই। তিনি কখনো কখনো নিজের কোনো মহত্তর উদ্দেশ্যে কাফেরদেরকে দুনিয়ার বিত্ত বৈভব ও সুখ এশ্বর্য দান করে থাকেন। এই দান পাওয়ায় কাফেরদের কোনো কৃতিত্ব নেই। তাঁর নির্বাচিত ও মনোনীত বান্দাদেরকে তিনি যা খুশী, যতো খুশী, দুনিয়ায় বা আখেরাতে দেন। সকল দান তার পক্ষ থেকেই দেয়া হয়। আর সেই দানের শ্রেষ্ঠ প্রাপক কে, সে সম্পর্কে তীর সিদ্ধান্তই সর্বোচ্চ, চিরস্থায়ী ও চূড়ান্ত । এই দুই ধরনের মানুষ চিরদিনই চিহ্িত থাকবে । মোমেনরা চিহ্নিত থাকবে এভাবে যে, তারা তাদের যাবতীয় ধ্যান ধারণা, মতবাদ, মতাদর্শ ও মূল্যবোধ কেবলমাত্র আল্লাহর কাছ থেকেই গ্রহণ করে। এর ফলে তাদের মর্যাদা দুনিয়ার জীবনের সকল নিকৃষ্ট সহায় সম্পদের উর্ধে উঠে যায়। দুনিয়ার যাবতীয় ব্যস্ততা তাদের কাছে ক্ষুদ্র ও হীন মনে হতে থাকে । এতে করে তারা তাদের মনুষ্যত্বকে বাস্তব রূপ দিতে সক্ষম হয়। ফলে তারা দুনিয়ার গোলাম হওয়ার পরিবর্তে মনিব হয়। পক্ষান্তরে যাদের কাছে দুনিয়ার জীবন অত্যন্ত মোহনীয় ও মনোমুগ্ধকর মনে হয় দুনিয়ার চাহিদা ও লালসা তাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়, তারা মাটির সাথেই যুক্ত থাকে এবং কখনো উর্ধে মাথা তুলতে সক্ষম হয়না। মোমেনরা তাদের উচ্চতর অবস্থান থেকে সব নীচের লোকদের দিকে তাকায় ৷ এই নীচাশয় দুনিয়ার গোলামরা প্রচুর ধন-সম্পদের মালিক হয়ে ধরাকে সরা জ্ঞান করে, মোমেনদেরকে বঞ্চিত মনে করে এবং নিজেদেরকে মনে করে ভাগ্যবান। ফলে কখনো তাদের দিকে তাকায় করুণার দৃষ্টিতে আবার কখনো করে ব্যংগ বিদ্রুপ। অথচ করুণা ও বিলাপের অধিকতর যোগ্য যদি কেউ থেকে থাকে তবে সে দুনিয়ার মোহান্ধ ওই নিকৃষ্ট ও হীন গোলামরাই রয়েছে। ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।