২১২ নং আয়াতটি লক্ষ্য করুন, “যারা আল্লাহর ছ্বীনকে প্রত্যাখ্যান করেছে, তাদের পার্থিব জীবনকে তাদের কাছে সুশোভিত ও উপভোগ্য বানিয়ে দেয়া হয়েছে। তারা মোমেনদেরকে বিদ্রপ ও উপহাস করে থাকে । অথচ কেয়ামতের দিন সৎ লোকেরাই তাদের ওপরে থাকবে । আর আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা করেন, বিনা হিসাবে জীবিকা দান করেন।' পার্থিব জীবনের মান খুবই নিচু ও নিকৃষ্ট হওয়া সত্তেও তাকে কাফেরদের কাছে মনোরম ও চমকপ্রদ বানিয়ে দেয়া হয়েছে। ফলে তারা এই সংকীর্ণ জীবনের গন্তী অতিক্রম করতে পারে না, তাদের দৃষ্টি এর উর্ধে ওঠে না এবং পার্থিৰ বস্তুবাদী মূল্যবোধ ছাড়া অন্য কোনো মূল্যবোধের সাথে তাদের পরিচয় থাকে না। নিছক দুনিয়াবী জীবনের চৌহদ্দীতে যার অবস্থান সীমিত, সে মোমেনের ন্যায় উচ্চতর ও প্রশস্ততর চিন্তা ও দৃষ্টির অধিকারী হতে পারে না। মোমেন যে দুনিয়ার যাবতীয় সহায় সম্পদকে অবজ্ঞা ও তাচ্ছিলের দৃষ্টিতে দেখে, তার কারণ এটা নয় যে, সে ওইসব সহায় সম্পদের তুলনায় ক্ষুদ্র, অথবা দুর্বল, অথবা নেতিবাচক দৃষ্টিডংগীর কারণে সে দুনিয়াকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তোলার মনোভাব পোষণ করে না, বরং এর কারণ এই যে, সে এই দুনিয়ায় খেলাফতের দায়িত্ব পালন, এর পুরো অবকাঠামো ও সভ্যতার গঠন ও উন্নয়ন এবং এতে প্রাচুর্য ও সমৃদ্ধি আনয়নের চেষ্টায় নিয়োজিত থাকা সত্তেও সে অনেক উর্ধ থেকে এর প্রতি দৃষ্টি নিক্ষেপ করে। ফলে সে এই দুনিয়ার সহায় সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠতর, উৎকৃষ্টতর অধিকতর মূল্যবান সহায় সম্পদের সন্ধানে ব্যাপৃত থাকে। তার দৃষ্টি নিবদ্ধ থাকে পৃথিবীতে এমন একটা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এবং মানব জাতিকে এমন একটা লক্ষ্যস্থলে পৌছে দিতে, যা পৃথিবীর সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ ও পূর্ণাংগ। সে চায় পৃথিবীতে আল্লাহর পতাকাকে সব কিছুর উর্ধে তুলে ধরতে, যাতে মানবজাতি সেই উচ্চতর স্থানে আরোহন করে পৃথিবীর এই সংকীর্ন ও নিম্ন অবস্থানের বাইরে দৃষ্টি দিতে পারে । কেননা এই নিম্ন ও সংকীর্ণ অবস্থান তো কেবল সেই দুর্ভাগা মানুষের জন্যে নির্দিষ্ট, যে ঈমান না আনার কারণে মোমেনের ন্যায় লক্ষ্যের উচ্চতা, দৃষ্টির প্রশস্ততা ও হৃদয়ের বিশালতা লাভ করতে ব্যর্থ হয়েছে। পক্ষান্তরে পৃথিবীর পাপ পংকে নিমজ্জিত ও তুচ্ছ পার্থিব ভোগলালসার গোলামীতে লিপ্ত সংকীর্ণমনা কাফেররা মোমেনদের দিকে তাকিয়ে দেখে, তারা তাদেরকে তাদের নোংরা ক্লেদময় অবস্থানে ও নিম্নমানের জীবনোপকরনের মধ্যে রেখে বেপরোয়াভাবে এগিয়ে যাচ্ছে, যাতে বৃহত্তর (লক্ষ্য অর্জনের চেষ্টায় আত্মনিয়োগ করতে পারে। সেই বৃহত্তর লক্ষ্য শুধু মোমেনদের সাথে সম্পৃক্ত নয় বরং গোটা মানব জাতির সাথে সংশ্লিষ্ট । সেই বৃহত্তর লক্ষ্য শুধু মোমেনদের ব্যক্তিগত স্বার্থের সাথে জড়িত নয় বরং তাদের আকীদা ও আদর্শের সাথে জড়িত। তারা দেখতে পায় যে, মোমেনরা তাদের সেই মহত্তর লক্ষ্য অর্জনের চেষ্টায় অনেক দুঃখকষ্ট ও লাঞ্কুনা গঞ্জনা সহ্য করছে এবং নিজেদেরকে এমন সব স্বাদ ও আনন্দ থেকে স্বেচ্ছায় বঞ্চিত করছে, যাকে কাফেররা দুনিয়ার জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি বলে গন্য করে থাকে৷ এইসব রুচিবিকৃত বেঈমানরা মোমেনদের অবস্থা দেখেও যখন তাদের উচ্চতর চেষ্টাসাধনার রহস্য কিছুই বুঝতে পারে না, তখনই তাদেরকে বিদ্রুপ উপহাস করে । তাদের অবস্থা, তাদের আদর্শ এবং তাদের মহৎ ও পুন্যময় জীবন যাপন পদ্ধতিকে তারা বিদ্রুপ করে। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।