Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

উন্ছুদী জাতিল ধ্বৎলেন কান ূ এর পরেই কোরআন দৃষ্টি ফেরাচ্ছে অন্যদিকে । রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্বোধন করে তাকে নির্দেশ দিচ্ছে যে, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে দ্বিধা সংকোচ দেখিয়ে যে বনী ইসরাইল জাতি ইতিহাসে চিহ্নিত হয়ে আছে এবং তাদের ইতিহাস ইতিপূর্বে বিশদভাবে এই সরাতেই আলোচিত হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করো, আল্লাহ তায়ালা তাদেরকে কতো নিদর্শন দিয়েছেন এবং তা সত্তেও তারা আল্লাহর আহবানে সাড়া দিতে ব্যর্থ হয়েছে কি না? আর কিভাবে তারা আল্লাহর দেয়া সম্পদ ইসলাম ও ঈমানকে পরিবর্তিত ও বিকৃত করে ফেলেছে? ২০১ নং আয়াতটি লক্ষ্য করুন, “বনী ইসরাইলকে জিজ্ঞাসা করো, আমি তাদেরকে কতো উজ্জ্বল নিদর্শন দিয়েছি । আর যে ব্যক্তি আল্লাহর নেয়ামত আসার পরও তাকে বিকৃত করেছে, (সে যেন জেনে রাখে যে,)- আল্লাহ কঠিন শাস্তিদাতা ।' এখানে বনী ইসরাইলের প্রসংগটির পুনরুত্থাপন স্বাভাবিকভাবেই হয়েছে। কেননা ইসলামের পূর্ণাংগ বাস্তবায়ন তথা আল্লাহর কাছে সর্বাত্মবকভাবে আত্মসমর্পনে ছিধাসংকোচ, অহংকারবশে এ কর্তব্য পালনে বিরত থাকা ও অব্যাহতভাবে অস্বীকার করে একগুয়েমি প্রদর্শন এবং অলৌকিক কর্মকান্ডের দাবী উ্থাপন- এসব ছিলো মূলত বনী ইসরাইলেরই চারিত্রিক বৈশিষ্ট্য । এই খারাপ বৈশিষ্ট্যগুলো থেকে মুসলিম উম্মাহকে সাবধান করা হয়েছে। যাতে তারাও বনী ইসরাইলের শোচনীয় পরিণতির শিকার না হয়। “বনী ইসরাইলকে জিজ্ঞাসা করো, কতো উজ্জল নিদর্শন তাদেরকে দিয়েছি 1”. এখানে সত্যি সত্যি জিজ্ঞাসা করতে আদেশ দেয়া হয়েছে মনে করা জরুরী নয়। এটা এক ধরনের বাচনভংগী ৷ বনী ইসরাইলকে যে আল্লাহ তায়ালা প্রচুরসংখ্যক নিদর্শন দিয়েছিলেন, সেই কথা স্মরণ করিয়ে দেয়ার জন্যে এই বাচনভংগী প্রয়োগ করা হয়েছে। তাদের জন্যে অনেক অলৌকিক ঘটনাবলীও ঘটানো হয়েছিলো । কখনো তা তাদের দাবী অনুসারে ঘটানো হয়েছিলো, আবার কখনো তা আল্লাহ তায়ালা আপনা থেকেই ঘটিয়েছিলেন। তার প্রত্যেকটি ঘটনার পেছনে আল্লাহর কোনো না কোনো মহৎ উদ্দেশ্য ও প্রজ্ঞা সক্রিয় থাকতো । কিন্তু এতো বিপুল সংখ্যক মোজেযা দেখার পরও তারা আল্লাহর দ্বীনকে সার্বিক ও পূর্ণাংগভাবে বাস্তবায়নে যে দ্বিধাছন্দব ও ব্যর্থতার পরিচয় দেয়, তাও স্মরণ করিয়ে দেয়া হচ্ছে। অতপর সাধারণ মন্তব্য করা হয়েছে, “যে ব্যক্তি আল্লাহর নেয়ামতকে বিকৃত করে, তার জেনে রাখা উচিত যে, আল্লাহ তায়ালা কঠিন শাস্তিদাতা ।" এখানে আল্লাহর যে নেয়ামতের কথা বলা হয়েছে তা হচ্ছে ইসলাম অথবা ঈমান। মূলত এই দুটোই সমার্থক । আর এই নেয়ামতকে বিকৃত করার বিরুদ্ধে যে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে, তারও প্রথম বাস্তব উদাহরণ ছিলো বনী ইসরাইলের পরিণতি। আল্লাহর আদেশের স্বতস্ফূর্ত আনুগত্য অস্বীকার করে তারা যে আল্লাহর মহান নেয়ামত ইসলামের প্রতি যে অবজ্ঞা প্রদর্শন করেছিলো, সেটাই নেয়ামতের বিকৃতি । আর এর শাস্তি হিসাবে তারা শান্তি সমৃদ্ধি ও স্থীতিশীলতা থেকে বঞ্চিত হয়েছিলো । তারা সব সময় সন্দেহ ও সংশয়ে লিপ্ত থাকতো । পদে পদে ও কথায় কথায় তারা আলৌকিক ঘটনা ঘটানোর মাধ্যমে প্রমাণ দর্শানোর দাবী করতো । অথচ অলৌকিক ঘটনা বা মোজেযা সংঘটিত হওয়ার পর তার প্রতি বিশ্বাস স্থাপন করতো না এবং আল্লাহর হেদায়াতের ব্যাপারে নিশ্চিত ও সংশয়মুক্ত হতো না। আল্লাহর কঠিন শাস্তির হুমকি ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।