এরপর ২১১ নং আয়াতে নতুন বাচনভংগী অবলম্বন করা হয়েছে। ইসলামে পরিপূর্ণভাবে, সর্বাত্বকভাবে প্রবেশ না করা ও শয়তানের অনুসরণ করার পরিণতি মধ্যম পুরুষের পরিবর্তে নামপুরুষ সূচক ক্রিয়া ব্যবহার করে ব্যাখ্যা করা হয়েছে যথা- ভারা ছাডাজার কোলে নিনিলো রিতার জারি রা রজারিহভযাদা এবং ফেরেশতারা মেঘের ছায়ার মধ্য দিয়ে তাদের কাছে আসবেন? বস্তুত সব কিছুরই ফয়সালা হয়ে গেছে এবং আল্লাহর দিকেই সকল বিষয় প্রত্যাবর্তিত হয়ে থাকে ।" এ আয়াতে যে প্রশ্ন করা হয়েছে, তা আসলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশে কুষ্ঠিত ও দ্বিধান্বিত লোকদের দ্বিধা সংকোচের কারণ কি, তা বুঝানোর জন্যেই করা হয়েছে। বলা হচ্ছে যে, তারা এভাবেই পুরো জীবনটা হেলায় কাটিয়ে দেবে এবং মেঘের আড়ালের ভেতর দিয়ে আল্লাহর সাক্ষাত লাভ ও ফেরেশতাদের আগমন না হওয়া পর্যস্ত এভাবেই অবস্থান করবে। অন্য কথায় বলা যায়, কেয়ামতের ভয়াবহ প্রতিশ্রুত দিনটি না আসা পর্যন্ত কি তারা অপেক্ষা করবে! সেই দিন সম্পর্কে আল্লাহ তায়ালা বলেছেন যে, তিনি সেদিন মেঘের ছায়ার ভেতর দিয়ে আসবেন এবং ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দীড়াবে। যাকে আল্লাহ তায়ালা অনুমতি দেবেন এবং যে সঠিক কথা বলবে, সে ছাড়া আর কেউ তখন কথা বলতে পারবে না। আমরা যখন উপরোক্ত হুমকি মিশ্রিত প্রশ্নের সম্মুখীন, তখন সহসাই দেখতে পাই যে, সেই ভয়াবহ দিন সমাগত, সব কিছুর যেন চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেছে এবং সমগ্র মানব জাতি সেই প্রতিশ্রুত ঘটনার সম্মুখীন । বস্তুত সবকিছুরই ফয়সালা হয়ে গেছে।" অর্থাৎ সময় ফুরিয়ে গেছে। অবকাশ শেষ হয়ে গেছে। নাজাত ও মুক্তির জন্যে হা-পিত্তেস শুরু হয়ে গেছে। সমগ্র মানবজাতি বিশ্বপ্রতু আল্লাহর সামনে উপস্থিত এবং তারই কাছে সকল বিচার্য বিষয় উপস্থাপিত । “আল্লাহর কাছেই সকল বিষয় প্রত্যাবর্তিত হয়ে থাকে ।" এটা কোরআনের বিস্ময়কর বাচনভংগী। অন্য সকল বাচনভংগী থেকে এটা স্বতন্ত্র। এ বাচনভংগী-সংশ্লিষ্ট ঘটনা ও দৃশ্যকে জীবন্তভাবে ফুটিয়ে তোলে এবং তাৎক্ষণিকভাবে সামনে | উপস্থিত করে । ফলে পাঠক ও শ্রোতার কাছে মনে হতে থাকে যেন সে সংশ্লিষ্ট ঘটনা ব্বচক্ষেই দেখছে, নিজ কানেই শুনছে এবং তার ভেতরে যা কিছু উপভোগ্য, তা যেন উপভোগ করছে। আয়াতটিতে প্রশ্নের মধ্য দিয়ে বলা হচ্ছে যে, কেয়ামতের এই বিভীষিকাপূর্ণ ঘটনা যখন তাদের জন্যে অপেক্ষায় রয়েছে, বরং সেটা ঘনিয়ে আসছে, তখন ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে তারা আর কতো বিলম্ব করবে? ইসলাম তো তাদের অতি নিকটে এবং একেবারেই নাগালের তেতরে। দুনিয়াতে ইসলাম তাদের কাছে উপস্থাপিত। আর আাখেরাতেও ইসলাম তথা আল্লাহর কাছে আত্মসমর্পণ ছাড়া গত্যন্তর নেই। যেদিন আকাশ তার মেঘমালাসহ ফেটে পড়বে এবং ফেরেশতাদেরকে নামিয়ে দেয়া হবে, যেদিন আত্মা ও ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দীড়াবে, দয়াময় যাকে অনুমতি দেবেন এবং যে সঠিক কথা বলবে, সে ছাড়া আর কেউ কথা বলতে পারবে না, যেদিন সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, সেদিন আল্লাহর কাছে আত্মসমর্পণ ছাড়া আর উপায়ন্তর থাকবে না। বস্তুত ফয়সালা হয়েই গেছে যে আল্লাহর কাছেই সকল বিষয় প্রত্যাবর্তিত হবে। বিশাম্প ক্স ২৪ . পু ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।