Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

ইস্জ্লাম ও জাহেলিয়াতের মিশ্রণ £ বস্তুত ঈমান ও আকীদা শুন্য মানুষের জন্যে এই দুর্ভাগ্য এক অনিবার্য কপালের লিখন। এ ধরনের লোকেরা সেই “সিল্ম,' বা ইসলামের স্বাদ গ্রহণ করতে সমর্থ হয় না যার ভেতরে মোমেনদেরকে সর্বাআকভাবে প্রবেশ করার আহবান জানানো হয়েছে। তাদেরকে শয়তানের আনুগত্য থেকে সাবধান করেছেন। বস্তুত দুটো পথই মানুষের সামনে খোলা রয়েছে। হয় সে ইসলামে পুরোপুরি প্রবেশ করবে, নচেত শয়তানের অনুসরণ করবে । হয় সুপথ প্রাপ্ত হবে, নচেত গোমরাহ ও বিপথগামী হবে। হয় ইসলামের অনুসারী হবে, নতুবা জাহেলীয়াতের অনুগামী হবে । হয় আল্লাহর পথের পথিক হবে, নচেত শয়তানের পথের যাত্রী হবে। হয় আল্লাহর হেদায়াত গ্রহণ করবে, নতুবা শয়তানের গোমরাহী । এই দুটি পথের যে কোনো একটি মুসলমানকে গ্রহণ করতে হবে । এ ছাড়া তৃতীয় কোনো পথ নেই এবং এই দুই পথের মাঝখানে দোদুল্যমানতা ও সংকোচেরও কোনো কারণ নেই। মোমেনের সামনে অনেকগুলো পথ খোলা নেই যে, তার যে কোনো একটা সে গ্রহণ করবে কিংবা একটার সাথে আরেকটা মিশিয়ে ফেলবে । যে ব্যক্তি ইসলামের ভেতরে সর্বাত্বকভাবে প্রবেশ করে না, নিজের সমগ্র সত্তাকে একনিষ্ঠভাবে আল্লাহর বিধান ও শরীয়তের নির্দেশের কাছে সমর্পণ করবে না এবং ইসলাম ছাড়া অন্য যে কোনো চিন্তাধারা, যে কোনো আদর্শ এবং যে কোনো বিধানকে বর্জন করবে না, সে শয়তানের পথের পথিক এবং শয়তানের পদাংক অনুসারী । উক্ত দুই পথের মাঝখানে কোনো পথ নেই। অর্ধেক আল্লাহর বিধান থেকে এবং অর্ধেক শয়তানের কাছ থেকে গ্রহণ করার কোনোই অবকাশ নেই। দুটোর একটি হক, অপরটি বাতিল । একটি গোমরাহী, অপরটি হেদায়াত। একটি ইসলাম, অপরটি জাহেলীয়াত। একটি আল্লাহর ন্যায়ানুগ পথ অপরটি শয়তানের কূপথ। আন্মাহ তায়ালা প্রথমটিতে পরিপূর্ণভাবে প্রবেশের জন্যে মোমেনদেরকে আহ্বান জানিয়েছেন এবং দ্বিতীয়টি থেকে সতর্ক থাকতে বলেছেন। তাদের আবেগ ও চেতনাকে জাগিয়ে তুলেছেন এবং শয়তানের শত্রুতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন! যা কোনো অচেতন ও উদাসীন ব্যক্তি ছাড়া কারো পক্ষে ভোলা সম্ভব নয়। আর ঈমানের সাথে উদাসীনতার সহাবস্থান অসম্ভব । এরপর ২১০ নং আয়াতে পদশ্থলন তথা বিভ্রান্তি ও ভ্রষ্টতার পরিণতি সম্পর্কে হুশিয়ার করে দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন- “সুস্পষ্ট নির্দেশাবলী এসে যাওয়ার পরও যদি তোমাদের পদস্থলন ঘটে, তাহলে জেনে রেখো যে, আল্লাহ মহাপরাক্রমশালী এবং মহা বিজ্ঞানী ৷" আল্লাহ “পরাক্রমশালী” (আযীয) এ কথা ম্মরণ করিয়ে দেয়ার অর্থ দীড়ায়, আল্লাহর অপরিসীম শক্তি ও প্রতাপের ব্যাপারে ইঁশিয়ার করা৷ এর ছারা প্রকারান্তরে বুঝানো হয় যে, আল্লাহর আদেশ অমান্য করা আসলে আল্লাহর শক্তি ও পরাক্রমের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার শামিল । আর তিনি হাকীম বা মহাবিজ্ঞানী, এ কথা স্মরণ করিয়ে দেয়ার অর্থ দীড়ায় এ কথা বুঝানো যে, আল্লাহ তায়ালা তার বান্দাকে যে কাজের আদেশ দেন তা তাদের জন্যে কল্যাণের এবং যা করতে নিষেধ করেন তা ক্ষতিকর ৷ আর তারা যখন আল্লাহর আদেশ অনুসরণ করে না এবং যা নিষেধ করা হয় তা থেকে বিরত হয় না, তখন তারা ক্ষতির সম্মুখীন হয়। সুতরাং আয়াতটির শেষাংশ দ্বারা হুমকি ও হুশিয়ারী দুটোই বুঝানো হয়েছে। ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।