সকল মানবীয় সমাজসমূহের মধ্যে এটাই একমাত্র সমাজ । যেখানে কোনো মানুষ অপর মানুষের আনুগত্য করে না, বরং শাসক ও শাসিত নির্বিশেষে সকলে শুধুমাত্র আল্লাহর হুকুমের অনুগত থাকে । শাসক ও শাসিত নির্বিশেষে সবাই একযোগে আল্লাহর নির্দেশকে বাস্তবায়িত করে । তাই এখানেই প্রকৃত সাম্য বিরাজ করে । এ সমাজে সবাই বিশ্বপ্রভু ও সকল শাসকের চেয়ে শ্রেষ্ঠ শাসক মহান আল্লাহর সামনে নিশ্চিন্ত মনে, পরম আস্থা ও বিশ্বাসের সাথে সত্যিকার সাম্যের অবস্থান গ্রহণ করে। আলোচ্য ২০৯ নং আয়াতে যে “সিল্ম' অর্থাৎ ইসলামের উল্লেখ করা হয়েছে এবং যার ভেতরে পরিপূর্ণভাবে ও সর্বাত্মক প্রবেশ করার জন্যে মোমেনদেরকে নির্দেশ দেয়া হয়েছে, তার কিছু তাৎপর্য ওপরে বর্ণনা করা হলো। এই ইসলামে মোমেনদেরকে সর্বতোভাবে প্রবেশ করার আহবান জানানো হয়েছে, যাতে তার সত্ত্বার কিছুমাত্র এর বাইরে না থাকে এবং সমগ্র সত্ত্বাই আল্লাহর পরিপূর্ণ আনুগত্য, বশ্যতা ও অধীনতা মেনে নেয়। যে সমাজের লোকেরা ইসলাম কী তা জানে না, অথবা জানার পরও তা মানে না এবং যুগে যুগে নানা রকমের শিরোনামে পরিচিত জাহেলীয়তের দিকে প্রত্যাবর্তন করে, সেই সমাজের ঈমানবিহীন মানুষের মনে কিভাবে উদ্বেগ ও উৎকণ্ঠা সঞ্চারিত হয়, তা না জানলে এই “সিল্মের' প্রকৃত তাৎপর্য অনুধাবন করা সম্ভব নয়। এই বস্তুগত প্রাচুর্য ও সাংস্কৃতিক অথ্গতি সত্তেও এবং জাহেলীয়াতের ভ্রান্ত ও ভারসাম্যহীন পরিভাষা অনুসারে উন্নতি ও সমৃদ্ধির সকল বৈশিষ্ট্য তার হস্তগত হওয়া সত্তেও তা একটা ভাগ্যাহত ও দিশাহারা সমাজ। এ ব্যাপারে বিশ্বের সর্বাধিক উন্নত ইউরোপীয় দেশ সুইডেনের একটি উদাহরণ দেয়া যথেষ্ট মনে করছি। সেখানে জাতীয় আয় থেকে মাথাপিছু বার্ষিক বরাদ্দের পরিমাণ পাচশ' পাউন্ড। উপরন্তু প্রত্যেক নাগরিক স্বাস্থ্য বীমার অংশ ও রোগ নিরাময়ের সাহায্য বাবদ নগদ অর্থ পায় এবং হাসপাতালে বিনা ব্যয়ে চিকিৎসা লাভ করে। সেখানে সকল স্তরে শিক্ষা লাভ করা যায় বিনা ব্যয়ে। অধিকন্তু শিক্ষার্থীরা পোশাক বাবদ আর্থিক সাহায্যও পেয়ে থাকে । এমনকি উচ্চতর শিক্ষার্থীরা খণও পায়। এ ছাড়া বিয়ে উপলক্ষে গৃহে আসবাবপত্র খরিদ করার জন্যে তিনশো পাউন্ড সাহায্যও দেয়া হয়। এ ধরনের আরো অনেক বিস্ময়কর বস্তুগত সুখ ও সমৃদ্ধি সেখানে বিদ্যমান। (স্মেরণ রাখা প্রয়োজন এটা হচ্ছে ৪০ বছর আগের প্রদত্ব পরিসংখ্যান । সাম্প্রতিককালের কোনো ঘটনা নয়। বর্তমান পরিসংখ্যান আরো জঘন্য |) কিন্তু এই বস্তুগত সুখ সমৃদ্ধি ও অন্তরের ঈমান শূন্যতার অন্তরালে কী রয়েছে? সুইডিশ জাতি আজ বিলুপ্তির হুমকির সম্মুখীন। বেপরোয়া মেলামেশার কারণে এ জাতির লোকসংখ্যা ক্রমেই হাস পাচ্ছে। অবাধ মেলামেশা, ব্যভিচারের বিস্তৃতি ও প্রণয়ের আধিক্যের কারণে প্রতি ৬টি বিয়ের একটি তালাকে পর্যবসিত হয়। নতুন প্রজন্ম একেবারেই বখাটে হয়ে মাদকের নেশায় বুঁদ হয়ে চলেছে। আত্মার ঈমান শূন্যতা এবং আকীদা ও আদর্শের তৃপ্তি থেকে হৃদয়ের শৃন্যতা- এই দুই শূন্যতা পূরণের জন্যে তারা নেশার পথ ধরেছে। এ ছাড়া মানসিক ও স্নায়বিক ব্যাধি এবং নানারকমের বিরল ব্যাধিতে আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ । তদুপরি রয়েছে আত্মহত্যা এবং আরো কতো কী। আমেরিকার অবস্থাও একই রকম । রাশিয়ার অবস্থা আরো বিভৎস ও শোচনীয়। ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।