Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা ও সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে। হে মোমেন ব্যক্তিরা! তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো, যাতে তোমরা সফলকাম হতে পারো ।' (সুরা আন নূর আয়াত ৩০-৩১) সন্বোধন করে বলা হয়েছে, “হে নবী পত্বীরা! তোমরা অন্য নারীদের মতো নও । যদি খোদাভীরু হও, তাহলে বেগানা পুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না। তাহলে যার অন্তরে ব্যাধি আছে, সে প্রলুব্ধ হবে। তোমরা ন্যায়সংগত কথা বলো। আর তোমরা তোমাদের বাড়ীতে অবস্থান করো এবং প্রাচীন জাহেলী যুগের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বেড়িও না। তোমরা নামায কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তার রসূলের আনুগত্য করো । হে নবী পরিবার, আল্লাহ তায়ালা তো শুধু তোমাদের থেকে অপবিভ্রতা দূর করতে ও তোমাদেরকে পবিত্র করতে চান।' (সুরা আল-আহযাব আয়াত ৩২ ও ৩৩) বস্তুত এ ধরনের সমাজেই স্ত্রী সম্পর্কে স্বামী এবং স্বামী সম্পর্কে স্ত্রী সংশয়মুক্ত ও নিরুদ্বেগ থাকে, অভিভাবকরা পরিবারের মান সন্ত্রম সম্পর্কে নিশ্চিন্ত থাকে এবং সকলের স্নায়ু ও মনমগয থাকে নিরাপদ ও উদ্বেগ মুক্ত। সেখানে চোখ মেললে এমন কোনো বস্তুর ওপর দৃষ্টি পড়ে না যা অবৈধ আকর্ষণ ও আসক্তির জন্ম দেয় এবং চোখ কোনো নিষিদ্ধ বস্তুর প্রতি মনকে আকৃষ্ট করে না। এ অবাঞ্চিত সুযোগ যে সমাজে উন্মুক্ত থাকে, সেখানে হয় নরনারী পরম্পরের প্রতি বিশ্বাসঘাতকতায় লিপ্ত হয়, নচেৎ সুপ্ত কামনা চেপে রাখতে গিয়ে মানসিক ও স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে । ইসলামী সমাজ এ সব পাপাসক্তি থেকে মুক্ত থাকার কারণে সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ থাকে এবং তাতে অনাবিল শান্তি ও নিশ্চিন্ততা বিরাজ করে। পরিশেষে এ কথাও বলা আবশ্যক যে, এটাই একমাত্র সমাজ, যা প্রত্যেক সক্ষম মানুষকে কর্ম ও জীবিকার নিশ্চয়তা দেয়, প্রত্যেক অক্ষমকে সম্মানজনক জীবনের নিশ্যয়তা দেয় এবং সতিত্ব ও পবিত্রতাকামীদেরকে দেয় সতী সাধবী স্ত্রী লাভের গ্যারান্টি । এ সমাজে কোনো মানুষ না খেয়ে মারা গেলে সমগ্র মহল্লাবাসীকে ফৌজদারী অপরাধের জন্যে দায়ী করা হয়। এমনকি মুসলিম ফকীহদের কেউ কেউ সমথ মহল্লাবাসীর ওপর আর্থিক জরিমানা ধার্য করার পক্ষেও মত দিয়ে থাকেন। এটা সেই সমাজ, যা মানুষের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা, সম্মান ও মর্যাদা এবং জান মালের নিরাপত্তা আইনগতভাবে নিশ্চিত করেছে, আর তা সর্বজন মান্য খোদায়ী নির্দেশের দ্বারাই নিশ্চিত করেছে । তাই এখানে কাউকে নিছক আন্দাজ অনুমানের ভিত্তিতে ধরপাকড় করা হয় না। কাউকে নিজ বাড়ীতে অন্তরীন বা গৃহবন্দী করা হয় না। কারো ওপর গোয়েন্দাগিরি চালানো হয় না।.এখানে কোনো ব্যক্তি বিচার থেকে অব্যাহতি পায় না। কেননা খুনের বদলে খুনের শাস্তি নির্ধারিত রয়েছে। অনুরূপভাবে কারো সম্পদ চুরি বা লুষ্ঠনের শিকার হলে তারও বিচার অনিবার্য। কেননা ইসলামী ফৌজদারী দন্ডবিধি “হুদুদ" কার্যকর রয়েছে। এ সমাজ চলে পারস্পরিক পরামর্শ, সহযোগিতা ও হীত কামনার ভিত্তিতে । এ সমাজ প্রতিষ্ঠিত থাকে সাম্য ও পরিপূর্ণ ন্যায় বিচারের ভিত্তির ওপর ৷ এ সমাজের প্রতিটি সদস্য জানে যে, তার অধিকার স্বয়ং আল্লাহর নির্দেশ বলে কার্যকর রয়েছে । কোনো শাসকের ইচ্ছা, কোনো প্রভাবশালী ব্যক্তির আত্মীয়তা বা কোনো পরিষদবর্গের কামনা বাসনার ওপর তা নির্ভরশীল নয় । ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।